Tuesday, 10 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

আবার বাংলাদেশী শ্রমিকরা মালয়েশিয়ায় যাবে

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Monday, 20 June, 2022.
in বিদেশি খবর
Reading Time: 1 min read
0
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশ থেকে মালায়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া চুড়ান্ত করেছে সে দেশের সরকার। এই প্রক্রিয়া সম্পর্ন হলে হলে আবারো বাংলাদেশী শ্রমিকরা মালায়েশিয়ায় শ্রম বিক্রির সুযোগ পাবে।

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে এক হাজার ৫২০টি এজেন্সির তালিকা দিয়েছিল বাংলাদেশ সরকার। এই তালিকা থেকে ২৫ টি এজেন্সিকে বাছাই চুড়ান্ত করেছে মালায়েশিয়ার সরকার। এই ২৫ টি এজেন্সি ১০ টি করে এজেন্সিকে তাদের পরিকাঠামোর মধ্যে রেখে লোক পাঠানোর সুযোগ দিবে। সেই হিসেবে কর্ম পরিধির মধ্যে থাকার সুযোগ পাবে ২৭৫টি এজেন্সি।

মালয়েশিয়ার মানবসম্পদ দোতুক সেরী সারাভানান বলেছেন, মালয়েশিয়ায় শ্রম সমস্যা কঠোরভাবে মোকাবিলা করা হবে। কেননা, শ্রমবাজার ইস্যু আন্তর্জাতিকভাবে তাদের অবস্থানকে কলঙ্কিত করছে।

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) দিকনিদের্শনা বজায় রাখাসহ বিদেশি কর্মী নিয়োগে স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণের স্বার্থে এ ধরনের সিদ্ধান্তের কথা জানিয়েছে দেশটি। রবিবার মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী এম সারাভানান এক বিবৃতিতে এ তথ্য জানান।

মন্ত্রী বলেছেন, মানবসম্পদ মন্ত্রণালয় কেবলমাত্র ২৫টি কোম্পানির সাথে প্রত্যক্ষভাবে কাজ করবে। এই ২৫ টি এজেন্সিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে তারা। আন্তর্জাতিক শ্রম সংস্থার দিক-নির্দেশনাগুলো মেনে বিদেশী শ্রমিকদের কল্যাণ কর্মীদের জীবনযাত্রা এবং তাদের কাজের অবস্থানের প্রতি তারা লক্ষ্য  রাখবে।  

তিনি আরো বলেন, ২৫টির আগে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে ১০টি কোম্পানি জড়িত ছিল। কর্মীদের কল্যাণ ও জীবিকা রক্ষার জন্য মনোনীত ২৫টি কোম্পানিতে ‘চেক অ্যান্ড ব্যালেন্স মেকানিজম’ প্রয়োগ করা হয়েছে। কর্মীদের কল্যাণেই ১০টি থেকে কম্পানির সংখ্যা ২৫টি করা হয়েছে।

এখন থেকে বিদেশী কর্মী নিয়োগের অনুমোদন মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় থেকে আসতে হবে বলেও জানান মন্ত্রী। তিনি আরও জানান, বিদেশি শ্রমিক নিয়োগের ক্ষেত্রে মানবসম্পদ মন্ত্রণালয়ে ওয়ান স্টপ সেন্টার চালু করা হয়েছে, যেটি আগে স্বরষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্ত ছিল। মালয়েশিয়ায় ব্যবসাবাণিজ্য ও শিল্পখাতে বিরাজমান শ্রমিক সংকট সংক্রান্ত সমস্যা সমাধানে মানবসম্পদ মন্ত্রণালয় আন্তরিকভাবে কাজ করছে।

বিবৃতিতে বলা হয়, এখন সংশিস্নষ্ট কম্পানির দায়িত্ব হলো মানবসম্পদ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত কর্মীদের জন্য ‘লেভি’ পরিশোধ করা এবং মেডিকেল রিপোর্ট জমাদানপূর্বক ভিসা জোগাড় করা, যাতে করে কোম্পানিসমূহ আমাদের উদ্যোগের ফল ভোগ করতে পারে।

বিবৃতির শুরুতে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী বলেন, ২৫টি রিক্রুটিং এজেন্সি বাছাইয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সংশিস্নষ্ট থাকার যেকোন ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। তার সঙ্গে সাক্ষাত ও মালয়েশিয়ায় বাংলাদেশি কমী নিয়োগের বিষয়ে আমার বক্তব্য ভিন্নভাবে ব্যাখা করা হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আমার সাক্ষাতে মালয়েশিয়ায় বিদেশী কর্মীদের বর্তমান পরিস্থিতি এবং কর্মপরিবেশের উন্নতির জন্য আমার মন্ত্রণালয়ের নেয়া উদ্যোগগুলির বর্ণনা করা হয়েছে।

এর আগে, গত ২ জুন ঢাকা এসে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী এম সারাভানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে যৌথ পরামর্শক সভা করেন। সেখানে চলতি জুন মাসের মধ্যেই মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সিদ্ধান্ত হয়। যৌথ পরামর্শক সভার পরে সেদিন সংবাদ সম্মেলনে মন্ত্রী ইমরান আহমদ জানান, প্রথম বছরেই দুই লাখ কর্মী যাওয়ার কথা। এ ছাড়া পাঁচ বছরে পাঁচ লাখ কর্মী যাওয়ার কথা। কিন্তু তাদের চাহিদা এবং পরিস্থিতি অনুযায়ী আশাকরি পাঁচ লাখ কর্মী আমরা দ্রুত পাঠিয়ে দিতে পারব।

মালায়েশিয়ান সরকার জানিয়েছে, ১৪ টি দেশ থেকে তারা বিদেশী শ্রমিক সংগ্রহ করে। যাদের শ্রমিক সরবরাহের জন্য মনোনীত করা হয়েছে তারা ইচ্ছে করলে যেকোন দেশ থেকে শ্রমিক এনে দিতে পারবে। এই সুযোগ যাতে বাংলাদেশী শ্রমিকদের স্বার্থ ক্ষুন্ন না করে সেদিকটা বিবেচনায় রাখা আবশ্যক।

এবি//দৈনিক দেশতথ্য//জুন ২০,২০২২//

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

এবার টাঙ্গাইল, মুন্সীগঞ্জ ও শরীয়তপুরে বন্যার শঙ্কা

Next Post

কর্ণফুলীতে আ’লীগে অনুপ্রবেশকারীদের দাপটে ত্যাগীরা কোণঠাসা

Related Posts

ফিলিস্তিনি সাংবাদিক আবু শাহেদকে মুক্তি দিল ইসরায়েল
প্রধান খবর

ফিলিস্তিনি সাংবাদিক আবু শাহেদকে মুক্তি দিল ইসরায়েল

নেতানিয়াহুকে হটিয়ে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট
প্রধান খবর

নেতানিয়াহুকে হটিয়ে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট

ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
প্রধান খবর

ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

Next Post
কর্ণফুলীতে আ’লীগে অনুপ্রবেশকারীদের দাপটে ত্যাগীরা কোণঠাসা

কর্ণফুলীতে আ’লীগে অনুপ্রবেশকারীদের দাপটে ত্যাগীরা কোণঠাসা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

ভালুকায় একটি বেকারিকে ১লাখ টাকা জরিমানা

ভালুকায় একটি বেকারিকে ১লাখ টাকা জরিমানা

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist