Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

মুক্তিযোদ্ধার সন্তানকে গলা কেটে হত্যার চেষ্টা

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Wednesday, 6 July, 2022.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
মুক্তিযোদ্ধার সন্তানকে গলা কেটে হত্যার চেষ্টা
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

(প্রভাবশালীদের চাপে থানা মামলা না নেওয়ায় মানববন্ধন)

কুষ্টিয়ার কুমারখালীতে এক মুক্তিযোদ্ধার সন্তানকে গলাকেটে হত্যার চেষ্টা করা হয়েছে। তার নাম রওশন আলী (৪৫)। প্রভাবশালীদের চাপের মুখে ভুক্তভোগীর মামলা না নেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এঘটনায় বিচার না পেয়ে মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী মানববন্ধন করেছে।

বুধবার সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়ার জেলা  প্রশাসকের কার্যালয় চত্ত্বরে এ মানববন্ধনে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার দাবি করেন মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী।

তবে এসময় মানববন্ধনে ওই মুক্তিযোদ্ধা ছাড়া তাদের পাশে কুমারখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ ও তাদের সংগঠনের কেউই ছিলেন না।

মানববন্ধনে মুক্তিযোদ্ধা আজমত আলী বলেন, গত সোমবার (৩ জুলাই) সকাল ৯টার দিকে তার ছেলে রওশন আলী সাওতা গ্রামে মাঠ থেকে নিজ বাড়িতে ফিরছিলো। এসময় জমি নিয়ে পূর্ব বিরোধে প্রতিবেশী সাবদুল ও তার লোকজন এসে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রওশনকে আহত করে ফেলে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। এঘটনার তিন দিন পেরিয়ে গেলেও মামলা গ্রহণ করেননি কুমারখালী থানা পুলিশ। পুলিশ তাদেরকে জানিয়েছে সাবদুলের নাম বাদ দিলে মামলা নেওয়া হবে।

মুক্তিযোদ্ধা আজমত আলী আরও বলেন,সঠিক বিচার পাওয়ার জন্য এ ব্যাপারে আমি অনেকের কাছে গিয়েছি। আমি গরীব মুক্তিযোদ্ধা হওয়ায় আমার পাশে কেউই দাঁড়াননি। কোনো উপায় না পেয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে মানববন্ধন করছি। মানববন্ধনে রওশনের স্বজন ও এলাকার নারী পুরুষ অংশ নেন।

হামলার শিকার রওশনের স্ত্রী ফেরদৌসী খাতুন বলেন,স্বামীকে নিয়ে কুষ্টিয়া জেনারেল  হাসপাতালে রয়েছি। মামলা নিয়ে নাটক করছে পুলিশ। অভিযোগ দেয়ার তিনদিন অতিবাহিত হলেও মামলা হিসেবে রেকর্ড করেনি পুলিশ। প্রতিদিনই আমরা হয়রানির শিকার হচ্ছি থানায় গিয়ে। পুলিশ আসামিদের কাছে টাকা খেয়ে আমাদের সাথে অবিচার করছে। তাছাড়া আসামিরা প্রতিনিয়ত হত্যার হুমকি দিচ্ছে, দেখে নেয়ার হুমকি দিচ্ছে। আমরা জান-মাল নিয়ে ভয়ে আছি। আমরা আসামিদের বিচার চাই।

এ ব্যাপারে কুমারখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুকাদ্দেস হোসেন বলেন,বিষয়টি আমি শুনেছি। পুলিশ কেনো মামলা নিল না অবশ্যই জবাব চাইবো। আমরা মুক্তিযোদ্ধা আজমত আলীর পাশে আছি। 

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা

(ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। ওই ঘটনায় ভুল বা মিথ্যা অভিযোগে কেউ হয়রানি হোক তা আমি চাই না। তাই অভিযোগটি তদন্ত করা হচ্ছে। মামলাও হবে।

এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ০৬,২০২২//

Tags: মুক্তিযোদ্ধার সন্তানকে গলা কেটে হত্যার চেষ্টা
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

জামালপুরে যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Next Post

পাইকগাছায় ভাইপোদের হাতে চাচা খুন!

Related Posts

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল
স্থানীয় খবর

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ
স্থানীয় খবর

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা
স্থানীয় খবর

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

Next Post

পাইকগাছায় ভাইপোদের হাতে চাচা খুন!

Discussion about this post

সর্বশেষ সংবাদ

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

কুু‌ড়িগ্রা‌মে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেত্রী গ্রেপ্তার

মনপুরায় নিষিদ্ধ ইয়াবাসহ দুই যুবক আটক

নোয়াখালীতে মোটরসাইকেল দূর্ঘটনায় দুই কিশোর নিহত

নোয়াখালীতে মোটরসাইকেল দূর্ঘটনায় দুই কিশোর নিহত

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist