Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কর্ণফুলীর ব্রিজঘাট টু অভয়মিত্র ঘাটে নৈরাজ্য

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Monday, 8 August, 2022.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
কর্ণফুলীর ব্রিজঘাট টু অভয়মিত্র ঘাটে নৈরাজ্য
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার পুরাতন ব্রিজঘাট থেকে ফিরিঙ্গবাজারের অভয়মিত্র খেয়া পারাপার ঘাটে ইঞ্জিন চালিত সাম্পানে তেলের দাম বৃদ্ধির অজুহাতে এখন ভাড়া যাত্রীপ্রতি ১৫ টাকা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত ঘাট হলে এ ভাড়া নির্ধারণ করেছেন সমিতির লোকজন। একই ভাবে অভয়মিত্র ঘাট থেকে এপারের পুরাতন ব্রিজঘাট আসাও ১৫ টাকা ভাড়া।

দীর্ঘদিন চলমান ১৩ টাকার ভাড়ায় তেলের দাম বৃদ্ধির অজুহাতে আবারো ৩ টাকা বেড়ে ১৫ টাকা করেছেন। এ বিষয়ে মাঝিদের তোয়াক্কা নেই। গত ৪ মাসে ৪ মিনিটের নদী পথ পাড়ি দেওয়ার ভাড়া এখন ১৫ টাকায় ঠেকেছে। কদিন আগে ১৩ টাকা ভাড়া থাকলেও সে সময় যাত্রীরা ২০ টাকা দিলে ভাংতির অভাবে ৫ টাকা ফেরত নিতে বাধ্য ছিলেন।

অধিকাংশ সাম্পান মাঝিরা ভাড়া তোলার সময় ভাংতি থাকলেও বের করে দিতেন না। তারা সুযোগ নেয় ১৩ টাকা হুবহু যাত্রীরা দিতে পারবেন না। কারণ ভাংতি সঙ্কট থাকবেই। ফলে, প্রতিনিয়ত কিছু যাত্রীরা ১৫ টাকায় দিয়ে ঘাট পার হয়ে আসছেন। কখনো উৎসব আয়োজন আসলেই বেকে বসেন মাঝিরা। আদায় করেন ১৫ থেকে ২০ টাকা। নিরুপায় হয়ে সাধারণ যাত্রী ও মহিলারা এই নৈরাজ্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

জানা যায়, চরপাথরঘাটা ব্রিজঘাট সাম্পান চালক কল্যাণ সমিতির সদস্যরা যা বলেন মাঝিরা সেটাই করে থাকেন। মাঝিরা এ ছাড়া কারো কথা শোনতে চান না। আবার সাম্পান ভাড়ায় এই নৈরাজ্য বন্ধ করার জন্যও কেউ এগিয়ে আসছেন না। পুর্ব নির্ধারিত ভাড়ার চেয়ে ৫ থেকে ৩ টাকা বাড়তি ভাড়া আদায় করা হলেও সকলে নীরব ভূমিকা পালন করছেন।

উপজেলা প্রশাসন, নৌ পুলিশ কিংবা চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকেও কোন উদ্যোগ নিতে দেখা যায়নি। প্রতিনিয়ত এ ঘাটে চলাচলকারী শিক্ষক আইরিন আক্তার, ব্যবসায়ি লেয়াকত আলী ও মনির আহমদ বলেন, ‘১০ টাকার ভাড়া ১২ টাকা নিলে মানুষের কিছুটা ভোগান্তি কম তো। কিন্তু ১৩ টাকা ভাড়া কোন যুক্তিতে নির্ধারণ করে দিয়েছেন তারাই ভালো জানেন। আবার অনেকেই এটা সমিতির পরিকল্পিত একটা ধান্ধাবাজি ছাড়া কিছু নয় বলে মন্তব্য করেছেন। কেননা অনেক সময় ১০ টাকা ভাড়া দিতে চাইলে চালকদের দুর্ব্যবহারের শিকার হতে হয়। এখন তারা ১৫ টাকা নিচ্ছেন। এক লিটার তেলে ২/৩ বার আসা যাওয়া গেলেও মাঝিরা দাম বৃদ্ধি অব্যাহত রেখেছেন।’

স্থানীয় ব্যবসায়ি খোরশেদ আলম বিপ্লব বলেন, ‘ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৩/১৫ টাকার ভাড়া ১২ টাকা করা খুবই জরুরী। কারণ স্থানীয় জনপ্রতিনিধিরা যখন কানে আঙ্গুল কিংবা তুলা দিয়ে বসে রয়েছেন, সেক্ষেত্রে প্রশাসন ছাড়া এ অরাজকতা কেউ থামাতে পারবে না। অথচ সাম্পান মাঝিরা ১০ টাকায় পোষাতে না পারলে দুজন লোক বেশি নিতে পারেন। সেটাও করছেন না। আবার চাইলে তাঁরা ১২ টাকায় চলে আসতে পারেন কিন্তু না! কারণ ১৩ টাকার ওছিলায় ১৫ টাকা হালাল করার চেষ্টায় তাঁরা স্থির ছিলেন। সেটাই বাস্তবায়ন করছেন। অতিসত্বর এ নৈরাজ্য বন্ধ করা জরুরী।’

চরপাথরঘাটা এলাকার ব্যবসায়ি ঘাটের নিয়মিত যাত্রী নাছির উদ্দিন ও কালা মিয়া বলেন, ‘যারা দুষ্ট তারা কথা শোনে না। তারা এখন ১৫ টাকা ভাড়া নিচ্ছেন। লাইফ জ্যাকেটহীন অনিরাপত্তায় যাত্রী পারাপার ও বাড়তি ভাড়া বন্ধে প্রশাসনের অভিযান পরিচালনা করা দরকার।’

চরপাথরঘাটা ব্রিজঘাট সাম্পান চালক কল্যাণ সমিতির সভাপতি জাফর আহমদ ও সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, ১৩ টাকা ভাড়া দিতে গিয়ে ভাংতি না থাকায় নানা সমস্যা হয় বলে যাত্রীরা আমাদের কাছেও নানা অভিযোগ করছেন। আমরা মাঝিদের স্পষ্ট করে জানিয়ে দিয়েছি যাত্রীদের কাছে ভাংতি না থাকলে ১২ টাকাই নিতে। তাতে মাঝিরা অপারগতা প্রকাশ করতে পারবে না। যদি এরপরেও মাঝিরা যাত্রীদের সাথে খারাপ ব্যবহার করে তাহলে আমরা তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিব। এছাড়াও সামনে সমিতির বৈঠকে আমরা সিদ্ধান্ত নেব। নতুন করে ভাড়ার বিষয়ে।’ অথচ বৈঠকের আগেই ১৫ টাকা আদায় শুরু করে দিয়েছেন মাঝিরা। কিছুতেই এ ঘাটে নৈরাজ্য বন্ধ হচ্ছে না।

কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের সভাপতি এস এম পেয়ার আলী বলেন, ‘ফেডারেশনের সভাপতি হিসেবে অনেক যাত্রী সাধারণ ১৩ টাকার ভাড়া বিষয়ে অসন্তোষ বলে আমাদের জানাচ্ছেন। কারণ ১৩ টাকা ভাড়া দিতে গিয়ে ভাংতি থাকে না। তিন টাকা বেজোড় সহজে মিলে না। তাই আমিও দায়িত্বশীল হিসেবে ব্রিজঘাট সমিতির সভাপতি সম্পাদককে অনুরোধ করব বৈঠকে নতুন সিদ্ধান্ত নিতে। চাইলে দু’একজন লোক বাড়তি নিতে পারে। তাহলে সমন্বয় ঘটবে। তেমন ক্ষতি হবে না।’

সদরঘাট নৌ পুলিশের ওসি এ বি এম মিজানুর রহমান বলেন, ‘সেবামূলক প্রতিষ্ঠানে যাত্রীদের সেবার বিষয়ে কতৃপক্ষকে সব সময় সজাগ থাকতে হয়। নৌ পথে যাত্রী পারাপার নিরাপদ করতে সবার এগিয়ে আসা উচিত। আমরাও বিষয়টি খতিয়ে দেখব।’

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী বলেন, ‘কিছুতেই সাধারণ যাত্রীদের হয়রানি করা যাবে না। যদি যাত্রীরা অভিযোগ করে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পদক্ষেপ নেওয়া হবে।’

টলারেন্স ঘোষনা করে বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অপরাধীদের সাজা দেওয়া হচ্ছে।

এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ০৭,২০২২//

Tags: কর্ণফুলীর ব্রিজঘাট টু অভয়মিত্র ঘাটে নৈরাজ্য
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

মির্জাপুরে ডাকাত ছিনতাইকারীসহ দুই শতাধিক গ্রেফতার

Next Post

ইজারার দেড় কোটি টাকা না দিয়েই জলমহল দখল

Related Posts

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল
স্থানীয় খবর

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ
স্থানীয় খবর

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা
স্থানীয় খবর

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

Next Post
ইজারার দেড় কোটি টাকা না দিয়েই জলমহল দখল

ইজারার দেড় কোটি টাকা না দিয়েই জলমহল দখল

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

এবার আরও কমে গেল সোনার দাম

এবার আরও কমে গেল সোনার দাম

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist