গাংনী (মেহেরপুর) প্রতিনিধিঃ মেহেরপুর থেকে ঢাকা পৌঁছে ছিনতাইকারীর কবলে পড়ে সর্বস্ব হারালেন বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ গাংনী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক, গাংনী উপজেলা স্বেচ্ছায় রক্তদান সংগঠনের পরিচালক ও গাংনী উপজেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আবু রায়হান মোখতারী।
মঙ্গলবার (১৬ আগস্ট), সকালের দিকে তিনি ঢাকার কল্যাণপুর বাস টার্মিনাল পৌঁছলে তার অদূরে ২ জন ছিনতাইকারী আবু রায়হানের গতিরোধ করে।
এসময় তিনি প্রতিবাদ করলে বাকবিতণ্ডা শুরু হয়। আবু রায়হান মোখতারী কে আঘাত করে।তার কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
পরে মিরপুর থানা পুলিশ কে ফোন করা হলে তাকে উদ্ধার করতে সক্ষম হয়।
মাওলানা আবু রায়হান মোখতারী মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের মাইলমারী গ্রামের বাসিন্দা।
আবু রায়হান জানান, ছিনতাইকারীরা আমাকে এলোপাতাড়ি ভাবে মারধর করলেও আমি তা প্রতিহত করি। ফকির মোহাম্মদ এর চক্ষু চিকিৎসার জন্য আমরা এখন ইস্পাহানী চক্ষু হাসপাতালে রয়েছি।
দৈনিক দেশতথ্য//এল//
প্রিন্ট করুন









Discussion about this post