Saturday, 14 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কুষ্টিয়ায় সেতুতে টোল চাওয়ায় ৬ কর্মীকে পেটাল ছাত্রলীগ

কনি by কনি
Saturday, 20 August, 2022.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
কুষ্টিয়ায় সেতুতে টোল চাওয়ায় ৬ কর্মীকে পেটাল ছাত্রলীগ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

কুষ্টিয় প্রতিনিধি: কুষ্টিয়ায় মাস-উদ রুমী সেতুতে টোল চাওয়ায় টোল প্লাজায় কর্তব্যরত ৬ কর্মীকে বেধড়ক পিটিয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে ওই টোল প্লাজার ৬ কর্মী আহত হয়েছেন। এ সময় টোল প্লাজার টাকা ছিনিয়ে নেয়ার ঘটনাও ঘটে।

শুক্রবার এ ঘটনা ঘটে। ঘটনার সময় ছাত্রলীগেরও কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে ছাত্রলীগ।
আহতদের কয়েকজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালসহ স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে পুলিশের দাবি এটি একটি তুচ্ছ ঘটনা। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ায় এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী এবং ভিডিও ফুটেজে দেখা যায় শুক্রবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজে  জেলা ছাত্রলীগের শোক দিবসের আলোচনা সভা ছিল। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি। সভায় অংশগ্রহণ করার জন্য কুমারখালী ছাত্রলীগের একদল নেতা-কর্মী মোটরসাইকেল যোগে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হয়। এ সময় মাছ-উদ রুমী সেতুর পশ্চিম দিকের টোল প্লাজায় পৌঁছলে সেখানে দায়িত্বরত একজন কর্মী একটি মোটরসাইকেল থামানোর চেষ্টা করেন। এসময় পেছন থেকে আরও ৩০ থেকে ৪০টি মোটরসাইকেল ঘটনাস্থলে এস পৌছায়। প্রত্যেক মোটর সাইকেলে ছাত্রলীগের দুই থেকে তিনজন করে কর্মী ছিলেন। নেতা-কর্মীরা এ সময় মোটরসাইকেল থেকে নেমেই টোল প্লাজায় দায়িত্বরত কর্মীদের ওপর চড়াও হয় এবং লাঠিসোটা, কিলঘুসিসহ তাদের মারপিট শুরু করে। ভিডিও ক্লিপে দেখা যায় টোলঘরে আদায়করা অর্থ একটি গামলা থেকে একজন তুলে নিচ্ছেন। সেখানেও দায়িত্বরত একজনকে পেটানো হয়।  
এ বিষয়ে টোল প্লাজায় দায়িত্বরত ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মাইক্রো ডাইনামিকের ম্যানেজার শামীম আহমেদ জানান, সকাল ১১টার দিকে একটি মোটরসাইকেলে আসা যুবকের কাছ থেকে টোল চাইলে ওই মোটরসাইকেলে থাকা যুবক টোল আদায়কারীর ওপর চড়াও হয় এবং পেছন থেকে ৩০-৪০টি মোটরসাইকেল যোগে আসা যুবক এসে অতর্কিত হামলা চালায় টোল আদায়কারীদের ওপর। এ ঘটনায় অন্ততপক্ষে ৬ টোল আদায়কারী আহত হন। তাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও জানান, হামলার সময় টাকাও ছিনিয়ে নেয় ওই যুবকরা। হামলাকারীরা ছাত্রলীগের নেতাকর্মী বলে তিনি দাবি করেন।
এ ব্যাপারে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ জানান, বিষয়টি শুনেছি। তবে আমার কর্মীদের ওপর টোল প্লাজায় দায়িত্বরত কর্মীরা হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন বলেও তিনি দাবি করেন তিনি। কুমারখালী কলেজ ছাত্রলীগের সভাপতি নাজমুল হোসেন দাবি করেন শোকসভায় পৌছাতে দেরি হয়ে গিয়েছিল বলে নেতা-কর্মীরা সবাই দ্রুত টোল প্লাজা পার হতে চাচ্ছিল। এ সময় টোল প্লাজার কর্মচারীরা বাধা দেন এবং নেতা-কর্মীদের কটুক্তি করায় সেখানে বাগবিতন্ডা এবং হাতাহাতির ঘটনা ঘটে।
কুমারখালী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার জানান, বিষয়টি শুনেছি। এটি একটি তুচ্ছ ঘটনা। এ বিষয়ে কেউ এখন পর্যন্ত কোনো অভিযোগ করেনি। সেতুটির ইজারাদার কুষ্টিয়া পৌরসভার বর্তমান মেয়র আওয়ামীলীগ নেতা আনোয়ার আলীর ছেলে পারভেজ আনোয়ার তনু। হামলার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, ঘটনাস্থলে একাধিক সিসি ক্যামেরা রয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখলেই বিষয়টি পরিস্কার হয়ে যাবে কারা এ হামলা চালিয়েছে।

আর//দৈনেক দেশতথ্য//২০ আগষ্ট-২০২২

Tags: কুষ্টিয়ায় সেতুতে টোল চাওয়ায় ৬ কর্মীকে পেটাল ছাত্রলীগ
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কর্ণফুলীতে সড়কে অভিনব চাঁদাবাজি

Next Post

অটিস্টিক শিশুদের নিয়ে বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের অনুষ্ঠান

Related Posts

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু
স্থানীয় খবর

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে
স্থানীয় খবর

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার
স্থানীয় খবর

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

Next Post
অটিস্টিক শিশুদের নিয়ে বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের অনুষ্ঠান

অটিস্টিক শিশুদের নিয়ে বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের অনুষ্ঠান

Discussion about this post

সর্বশেষ সংবাদ

চ্যাটে না ঢুকেই মেসেজ পড়ার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

চ্যাটে না ঢুকেই মেসেজ পড়ার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন তিন বিশ্বনেতা, আলোচনার বিষয় কী?

চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন তিন বিশ্বনেতা, আলোচনার বিষয় কী?

মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারল আর্জেন্টিনা

মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারল আর্জেন্টিনা

চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল স্বাভাবিক

চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল স্বাভাবিক

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist