রাজবাড়ী প্রতিনিধি ।।রাজবাড়ীর বালিয়াকান্দি বাজার বণিক সমিতির আয়োজনে মঙ্গলবার (২৩ আগষ্ট) সকালে আইন শৃৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বালিয়াকান্দি মধ্যবাজারে বাজার পরিচালনা কমিটির সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও বালিয়াকান্দি সদর ইউনিয়ন ৫নং ওয়ার্ড সদস্য আলগীর হোনের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ।
এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা, থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এসানুল হাকিম সাধন, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর বিশ্বাস, বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক বদরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী, ব্যবসায়ী পারভেজ, আব্দুর রাজ্জাক, আব্দুল গণী, আব্দুল মালেক ও সামছুল আলম মন্টু প্রমূখ।
অার//দৈনিক দেশতথ্য//২৩ আগষ্ট-২০২২
প্রিন্ট করুন









Discussion about this post