Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

চট্টগ্রামে তিন স্কেলের কারণে সড়কে তীব্র যানজট

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Tuesday, 30 August, 2022.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
চট্টগ্রামে তিন স্কেলের কারণে সড়কে তীব্র যানজট
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম নগরীর সদরঘাট-মাঝিরঘাট স্ট্যান্ড সড়কে আশেপাশে বসানো তিনটি স্কেলের জন্য প্রতিনিয়ত যানজট তৈরি হচ্ছে। ট্রাফিক পুলিশের নীরবতায় এ সড়কে থাকা ওজন মাপার স্কেল কোম্পানীর লোকজন সড়ক দখল করে যেখানে সেখানে যানবাহন দাঁড়িয়ে রাখছেন। এ কারণেই মূলত প্রতিদিন দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে।

একটি গাড়ি ওজন করতে সময় লাগে ৫/ ১০ মিনিট কিন্তু স্কেলে উঠতে দীর্ঘ সময় সড়কে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে হয় পণ্যবাহী যানবাহনকে। এতে সারাদিনের ভোগান্তিতে পড়ে যাত্রীরা।

স্থানীয় প্রশাসন এমন সমস্যার বিষয়টি দেখেও না দেখার মতই চলছেন। ভোগান্তি শুধু যাত্রীদেরই নয় এলাকাবাসীকেও ভুগতে হয়। সময় মতো ছাত্র ছাত্রীদের স্কুল কলেজে আসা যাওয়ায় ব্যাঘাত ঘটে। এছাড়া অসুস্থ রোগীদের হাসপাতালে নিতেও যানজটের কারণে ভোগান্তিতে পড়তে হয়।

সদরঘাট এলাকাবাসী জানান, মাঝিরঘাট মেইন রোডে এ আর কম্পিউটার স্কেলে ট্রাক ও লরিসহ বিভিন্ন পণ্যবাহী যানবাহন ওজন মাপার জন্য থামানো হয়। এতে ওজন মাপতে প্রতি গাড়ি লোড আনলোডের জন্য দুইশ টাকা করে নেয়া হয়।

একটি গাড়ি ওজন করতে সময় লাগে ৫/১০ মিনিট কিন্তু স্কেলে উঠতে দীর্ঘ সময় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে হয়। গুরুত্বপূর্ন এই সড়কের প্রশস্ততা খুবই কম। যার ফলে একটি গাড়ি সড়কের এক পাশে দাঁড়ালে আরেক পাশ দিয়ে গাড়ি আসা যাওয়া করতে পারে না। এতে গুরুত্বপূর্ণ এ সড়কে যানজট দীর্ঘ হতে থাকে। আর এই দীর্ঘতা পৌছায় ৩ থেকে ৫ কিলোমিটারে। সদরঘাট মোড় থেকে বারেক বিল্ডিংয়ের মোড় পর্যন্ত।

সরেজমিনে ঘুরে সড়কে দেখা যায়, ওজন মাপতে স্কেলের কাছে সকাল থেকে বিকেল পর্যন্ত দীর্ঘ সারীতে দাঁড়িয়ে আছে বিভিন্ন লোহা, স্ক্র্যাপ ও পণ্যবাহী যানবাহন। আর তাদের পেছনে দাঁড়িয়ে আছে শতশত অন্যান্য পরিবহন। যানজটে আটকা পড়ে যানবাহনগুলোর ইঞ্জিন বন্ধ করে অলসভাবে সময় কাটাচ্ছেন চালকেরা।

এতে কর্মমুখী অনেককেই দেখা যায় গাড়ি থেকে নেমে পায়ে হেটে গন্তব্যে ছুটছেন। আবার অনেক শিক্ষার্থীদের দেখা যায়, প্রচন্ড রোদে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে স্কুল কলেজের দিকে ছুটছে।

সিএনজি চালক শফি আলম বলেন, ওজন মাপার যন্ত্রের কারণে পণ্যবাহী পরিবহনের পাশাপাশি যাত্রীবাহী পরিবহন ভোগান্তিতে পড়েছে। এমন গুরুত্বপূর্ণ সড়কের পাশে ওজন মাপার স্কেল বসানো ঠিক হয়নি। এধরনের স্কেল সড়কের পাশ থেকে উঠিয়ে দেয়া জরুরী। আর নয়তো সকলেরই দুর্ভোগ পোহাতে হবে। জানা যায়, সরকারি ভাবে এসব স্কেল বসানো হয়নি। ব্যক্তিগত কোম্পানী গুলো সড়ক দখল করে এ ব্যবসা চালিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে জানতে এ. আর কম্পিউটার স্কেলের মালিক মোঃ ফরিদ এর শেষে ৯৯৯ ডিজিটের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও ফোন রিসিভ না করায় মন্তব্য পাওয়া যায়নি।

তবে দুপুরে স্কেল মাপার কাজে ব্যস্ত থাকা পাঞ্জাবি পরিহিত জৈনিক ব্যক্তি জানান, মাঝে মধ্যে চালকরা তাড়াহুড়ো করে আগে মাপার চেষ্টা করলেই যানজটের সৃষ্টি হয়।

টিআই (প্রশাসন দক্ষিণ বিভাগ) অনিল বিকাশ চাকমা বলেন, ‘এ সড়কে তিনটি স্কেল বসানোর ফলে প্রায় সময় যানজট তৈরি হচ্ছে। আমরা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে কোম্পানিগুলোকে চিঠি দিয়ে জানিয়েছি এসব স্কেল সড়কের পাশ থেকে তুলে নিতে। কিন্তু তাঁরা কেউ কথা শুনছেন না। এখন অভিযান পরিচালনা করে এসব স্কেল সরানো হবে।’

দৈনিক দেশতথ্য//এল//

Tags: চট্টগ্রামে তিন স্কেলের কারণে সড়কে তীব্র যানজট
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

মেহেরপুরে কমেছে কাঁচা মরিচের ঝাঁঝ

Next Post

প্রধানমন্ত্রী চা শ্রমিকদের সঙ্গে বৈঠক করবেন শনিবার

Related Posts

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক
জাতীয় খবর

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় খবর

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
প্রধান খবর

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

Next Post
প্রধানমন্ত্রী চা শ্রমিকদের সঙ্গে বৈঠক করবেন শনিবার

প্রধানমন্ত্রী চা শ্রমিকদের সঙ্গে বৈঠক করবেন শনিবার

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist