Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

র‌্যাব,পুলিশ, বিজিবি অফিসার সাজা প্রতারক আটক

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Thursday, 1 September, 2022.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
র‌্যাব,পুলিশ, বিজিবি অফিসার সাজা প্রতারক আটক
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

কখনো পুলিশ, কখনো র‌্যাব, আবার কখনো বিজিবি অফিসার সেজে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া এক প্রতারককে তার সহযোগীসহ গ্রেপ্তার করেছে র‌্যাব ৭।

বুধবার (৩১ আগস্ট) দিবাগত রাত ১টা ৪৫ মিনিটের দিকে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানাধীন নাজিরহাট বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক প্রতারক বেলাল ফটিকছড়ি জেলার বক্তপুরের মৃত আব্দুল মালেকের পুত্র এবং তার সহযোগী ভুজপুর থানার পশ্চিম সুয়াবিলের মৃত এজাহার মিয়ার ছেলে মো. ওসমান (৫৩)।

র্যাব ৭ এর অধিনায়ক লেঃ কর্ণেল এমএ ইউসুফ বলেন, গত ১৬ আগস্ট সন্ধ্যা অনুমান ৬টার দিকে জনৈক মোহাম্মদ খোরশেদুল আলম এর ফোনে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিজেকে এসআই পরিচয় দিয়ে বিভিন্ন প্রকার হুমকি ও ভয়ভীতি প্রদান সহ পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে মামলা মোকাদ্দমা দায়ের করার হুমকি প্রদান করতঃ তার নিকট ২০ হাজার টাকা দাবী করে। ভিকটিম সরল বিশ্বাসে উক্ত প্রতারকের দেয়া নাম্বারে ১৬ আগস্ট  রাতে ২০ হাজার ৪০০ টাকা বিকাশে প্রেরণ করেন।

পরবর্তীতে উক্ত প্রতারক থানার ওসি সেজে পূনরায় তার নিকট টাকা চাইলে খোরশেদ আলম ১৭ আগস্ট ২০২২ ইং তারিখ সকালে ৩,০৬০/- টাকা বিকাশে প্রেরণ করে। ঐদিনই উক্ত প্রতারক সার্কেল এএসপি সেজে ভিকটিমকে বিভিন্নভাবে ভয় ভীতি প্রদর্শন করে ৫০,০০০/- টাকা দাবী করলে ভিকটিম ১৭ আগস্ট ২০২২ ইং তারিখ রাতে আরও ২৯,৫৮০/-টাকা বিকাশে প্রেরণ করে। এছাড়া উক্ত প্রতারক এসপি সেজে ভিকটিমের বিভিন্ন বিষয়ে খোজ খবর নেন। এভাবে উক্ত প্রতারক ভিকটিমের সরল বিশ্বাসের সুযোগ নিয়ে সর্বমোট ৫৩,০৪০/- টাকা হাতিয়ে নেয়। অতঃপর প্রতারক তাকে পুনরায় র‌্যাবের অফিসার পরিচয় দিয়ে ফোন দেয় এবং জানায় মামলাটি বর্তমানে র‌্যাবের নিকট এসেছে এবং সে উক্ত মামলার বিষয়ে খোজ খবরের নাম করে তার নিকট পূনরায় টাকা দাবী করে।

উল্লেখিত ঘটনার বিষয়টি সন্দেহজনক মনে হলে ভিকটিম খোরশেদুল আলম র‌্যাব-৭ কে জানালে র‌্যাব-৭ বিষয়টি অনুসন্ধান করে ঘটনার সত্যতা পায়। পরে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গোয়েন্দা নজরধারীর মাধ্যমে গত ০১ সেপ্টেম্বর ২০২২ খ্রিঃ তারিখ রাত ০০.৪৫ ঘটিকার সময় চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানাধীন নাজিরহাট বাজার এলাকা হতে  তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে আটককৃত প্রতারককে জিজ্ঞাসাবাদে সে অকপটে স্বীকার করে যে, সে নিজেকে কখনো এসআই বা থানার ওসি, কখনো সার্কেল এএসপি বা এসপি কখনো বা র‌্যাবের অফিসার ইত্যাদি পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে খোরশেদ আলম এর নিকট হতে মোট ৫৩,০৪০ টাকা আদায় করেছে।

পরবর্তীতে উক্ত প্রতারকের প্রতারণার স্বীকার ভিকটিমদের নিকট হতে জানা যায়, উক্ত প্রতারক প্রতারণার মাধ্যমে ২০২১ সালের মে মাস হতে বিভিন্ন সময়ে বিভিন্ন লোকের কাছে আইনশৃংখলা রক্ষা বাহিনীর/র‌্যাব বাহিনীর সদস্য হিসাবে মিথ্যা পরিচয় দিয়ে একটা প্রাইভেটকার ভাড়া করে ঘুরে বেড়াত এবং বিভিন্ন কাজ করে দেওয়ার নাম করে বিভিন্ন অজুহাতে বিভিন্ন লোকের নিকট থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিত। উক্ত প্রতারক স্থানীয় তথাকথিত অনিবন্ধিত বিভিন্ন অনলাইন চ্যানেল হতে বিভিন্ন ক্রাইম ও মামলার খবর, জমিজমার বিবাদের খবর নিয়ে নিজেকে কখনো এসআই বা থানার ওসি, কখনো সার্কেল এএসপি বা এসপি কখনো বা র‌্যাবের অফিসার ইত্যাদি পরিচয় দিয়ে কথা বলত ও টাকা দাবী করত এবং টাকা না দিলে কিংবা দিতে দেরী করলে হুমকি ধামকি দিত।

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে থানার ওসি, সেকেন্ড অফিসার, মামলার তদন্তকারী অফিসার, পুলিশ/র‌্যাব/পিবিআই/সিআইডির কোন অফিসারের নাম গ্রহণ করে মোবাইলে এমনভাবে কথা বলত যে মামলার ভিকটিম/বাদী/তাদের পরিবার বুঝতেই পারত না। বেলাল নিজে কোনদিন কারো সাথে দেখা করত না। টাকা নিত বিকাশে এবং বিকাশের দোকানেও যেত না। বিকাশের দোকানকে অন্য নম্বরে সেন্ড করাতে বলত। এভাবে লোকচক্ষুর অন্তরালে দীর্ঘদিন ধরে সে লোকজনকে প্রতারিত করে আসছে। সে নিয়মিত প্রাইভেটকার ভাড়া করে ঘুরে ঘুরে মোবাইলে কথা বলত এবং ফোনের অপর পাশে থাকা ভিকটিমরা তাকে উর্ধ্বতন অফিসার বলে মনে করত।

গ্রেফতারকৃত আসামী বেলাল আরো জানায় ২০২১ সালের আগে তার মুরগির ফার্ম ছিল। ২০২১ সালের মে মাসে সে সর্বপ্রথম প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের নিকট হতে টাকা হাতিয়ে নেয়ার কাজ শুরু করে। সর্বপ্রথম সে তার বন্ধুবান্ধব এবং পরিচিতজনকে বিভিন্ন পুলিশ অফিসার বা র‌্যাবের পরিচয় দিয়ে ভয় দেখাতো। তারপর ২০২১ সালের মে মাসে সে একটি মুদির দোকানে সয়াবিন তেলের ডিলার সেজে ৫০০০/- টাকা হাতিয়ে নেয়। এছাড়া সে থানার ওসি সেজে ইউনিয়ন পরিষদের দফাদার এর নিকট হতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদ প্রার্থীদের মোবাইল নাম্বর সংগ্রহ করে পরবর্তীতে তাদেরকে নির্বাচনে সহযোগিতা করার কথা বলে বিভিন্ন পরিমান টাকা আদায় করে। সর্বশেষ রাউজান থানায় একটি বাচ্ছা মারা যাওয়ার ঘটনায় তার পিতার নিকট পোষ্টমর্টেম এর ঝামেলা এড়ানোর কথা বলে নির্মমভাবে ৫০০০/- টাকা আদায় করেছে। উল্লেখ্য, উক্ত প্রতারক স্থানীয় তথাকথিত অনিবন্ধিত বিভিন্ন অনলাইন টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে প্রদত্ত ভিকটিমের মোবাইল নাম্বার ও বিভিন্ন তথ্য সংগ্রহ করত এবং ভিকটিমের দূর্বলতার সুযোগ নিয়ে টাকা আদায় করত। তার দেওয়া ভাষ্যমতে, গত দেড় বছরে প্রতারনাই ছিল তার একমাত্র আয়ের উৎস এবং সে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের কাছ থেকে এরুপ প্রতারনা করে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে বলে জানা গেছে। 

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও র‌্যাব-৭ সূত্রে জানা গেছে। 

এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ০১,২০২২//

Tags: বিজিবি অফিসার সাজা প্রতারক
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কোটালীপাড়ায় ৫টি দোকান পুড়ে ছাই

Next Post

ভদ্রা নদীতে হয়ে গেল ঐতিহ্যের নৌকা বাইচ

Related Posts

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪
স্থানীয় খবর

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা
স্থানীয় খবর

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড
স্থানীয় খবর

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

Next Post
ভদ্রা নদীতে হয়ে গেল ঐতিহ্যের নৌকা বাইচ

ভদ্রা নদীতে হয়ে গেল ঐতিহ্যের নৌকা বাইচ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

১১ চালান সরবরাহে অপারগতা, জ্বালানি আমদানিতে নতুন হিসাব

১১ চালান সরবরাহে অপারগতা, জ্বালানি আমদানিতে নতুন হিসাব

‘এক হালি’ খেয়ে বাদ শ্রীলঙ্কা, ভুটানকে নিয়ে সেমিতে বাংলাদেশ

‘এক হালি’ খেয়ে বাদ শ্রীলঙ্কা, ভুটানকে নিয়ে সেমিতে বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: হুমায়ুন কবির

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist