Wednesday, 11 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

তিনিই ইউপি সচিব তিনিই সহকারী অধ্যাপক

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Monday, 12 September, 2022.
in শিক্ষা
Reading Time: 1 min read
0
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

 

তথ্য গোপন করে ৩১ বছর দুই প্রতিষ্ঠানে চাকরী করায় দুদকের মামলা

কানু কুমার নাথ

তার নাম কানু কুমার নাথ (৫৮)। তিনি বহিরাগতের স্বাক্ষর দিয়ে হাটহাজারীর মির্জাপুর ইউনিয়ন পরিষদের সচিবের পরিষদের কাজ সারতেন।

তিনি কলেজের প্রভাষক হিসেবে নিয়েছেন ৫০ লাখ ৫৭ হাজার ২৩৯ টাকা। এই ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১১ সেপ্টেম্বর) দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ এর সহকারী পরিচালক নুরুল ইসলাম এ মামলা করেন।
 
দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ এর উপ-পরিচালক মো. আতিকুল আলম জানান, কানু কুমার নাথ  মিরসরাই থানার খাজুরিয়া গ্রামের বিনোদ বিহারী নাথের ছেলে। তাঁর বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০/৪০৯ তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় একটি মামলা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, হাটহাজারী উপজেলার ৩ নম্বর মির্জাপুর ইউনিয়ন পরিষদের সচিব হিসাবে কানু কুমার নাথ ১৯৯১ সালে যোগদান করেন। তিনি ১৯৯৪ সালের ৫ মে ফটিকছড়ি উপজেলার হেয়াকো বনানী ডিগ্রি কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন। পূর্বের চাকরির তথ্য গোপন করে ১৯৯৫ সালের ১ জুন কলেজে এমপিও ভূক্ত হন প্রভাষক হিসেবে। ২০০২ সালে একই কলেজে সহকারী অধ্যাপক পদে পদোন্নতিও পান। তার কলেজ ইনডেক্স নং-৪১১০৯০।

একই ব্যক্তি একদিকে একটি কলেজের ইনডেক্স ধারী প্রভাষক, অন্যদিকে তিনি ইউনিয়ন পরিষদের সচিব। নিয়মকে অনিয়ম করে ৩১ বছর তথ্য গোপন রেখে দুটি চাকরি করেছেন।

একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানে চাকুরি করার বিষয়ে তদন্তের জন্য ৫ সদস্য বিশিষ্ট হেয়াকো বনানী ডিগ্রি কলেজের একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পেয়ে ২০২১ সালের ১৩ ফেব্রুয়ারি  তদন্ত প্রতিবেদন দাখিল করেন। অনুসন্ধানকালে প্রাপ্ত রেকর্ডপত্র যাচাই করে দেখা যায়, কানু কুমার নাথ হেয়াকো বনানী ডিগ্রি কলেজে ১৯৯৫ সালের নভেম্বর থেকে ২০২১ সালের জানুয়ারী পর্যন্ত সরকারী খাত (কলেজ হতে গৃহীত) থেকে বেতন ভাতা বাবদ মোট ৫০ লাখ ৫৭ হাজার ২৩৯ টাকা উত্তোলন করেছেন। একই সঙ্গে দুই প্রতিষ্ঠানে চাকরি করে সরকারী তহবিল থেকে বেতন ভাতা উত্তোলন সংক্রান্ত বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় হতেও একটি তদন্ত কমিটি গঠিত হয়।

দুই প্রতিষ্ঠানে চাকরির বিষয়টি স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) কর্মচারী চাকরি বিধিমালা, ২০১১ এর বিধি ৩৩ এর উপবিধি ১(গ) ও ২(চ) এর সুস্পষ্ট লঙ্ঘন। যা জেলা প্রশাসকের কার্যালয়, স্থানীয় সরকার শাখা, চট্টগ্রামের বিভাগীয় তদন্তকালে প্রমাণিত হয়েছে।  

এ বিষয়ে আসামী কানু কুমার নাথের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। বিভাগীয় তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় জেলা প্রশাসকের কার্যালয়, স্থানীয় সরকার শাখা, চট্টগ্রামের আদেশ মূলে তার বর্তমান বেতন স্কেলের নিম্ন বেতন স্কেলে অবনমিত করা হয়।  

দুদকের সহকারী পরিচালক নুরুল ইসলাম বলেন, এই অপরাধে কানু কুমার নাথের বিরুদ্ধে ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ আনা হয়েছে।  

এব্যাপারে কানু কুমার নাথ দেশতথ্য প্রতিনিধিকে কথা বলার কোন সুযোগ দেননি। তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয় নি।

এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ১২,২০২২//

Tags: ইউনিয়ন পরিষদের সচিবকলেজের ইনডেক্স ধারী প্রভাষকদুর্নীতি দমন কমিশন (দুদক)
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কুষ্টিয়ায় তাল বীজ রোপণ ও বিতরণ কর্মসূচি উদ্বোধন

Next Post

বস্তা পড়ে বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজের জিএম নিহত

Related Posts

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১
শিক্ষা

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য
শিক্ষা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষণে আবেদন
শিক্ষা

এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষণে আবেদন

Next Post
বস্তা পড়ে বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজের জিএম নিহত

বস্তা পড়ে বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজের জিএম নিহত

Discussion about this post

সর্বশেষ সংবাদ

নাশকতার আগুনে বিপন্ন মানুষের স্বাভাবিক জীবন

নাশকতার আগুনে বিপন্ন মানুষের স্বাভাবিক জীবন

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist