Saturday, 14 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কুষ্টিয়ার সেই নবজাতকের দায়িত্ব নিলেন এক ম্যাজিস্ট্রেট

কনি by কনি
Saturday, 17 September, 2022.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
কুষ্টিয়ার সেই নবজাতকের দায়িত্ব নিলেন এক ম্যাজিস্ট্রেট
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

কুষ্টিয়া প্রতিনিধি: জন্ম দান করেই নবজাতক সন্তানকে হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যান পাষন্ড এক মা। জন্মের পর গত ৭ সেপ্টেম্বর থেকে ওই নবজাতক ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল  হাসপাতালের নবজাতকদের বিশেষ পরিচর্যা কেন্দ্রে (স্ক্যানু) ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যাওয়া ওই নবজাতকের দায়িত্ব দেওয়া হচ্ছে একজন ম্যাজিস্ট্রেটকে। তিনি এসিল্যান্ড হিসাবে সিলেট বিভাগে কর্মরত রয়েছেন। ১০ বছর বিবাহিত জীবনে ওই দম্পতির কোন সন্তান হয়নি। চিকিৎসকরা ওই দম্পতিকে জানিয়েছেন স্বাভাবিক প্রক্রিয়ায় তাদের আর কোনো দিন সন্তান হওয়ার সম্ভাবনা নেই।   

শনিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বিষয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ সাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এ সময় জেলা প্রশাসক জানান, নবজাতক ওই শিশুটির দায়িত্বভার গ্রহণের জন্য কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন জেলা থেকে ১৪ জন দম্পতি আগ্রহ প্রকাশ করে আবেদন করেন। আবেদনকারীদের মধ্যে সরকারি- বেসরকারি চাকরিজীবী,ব্যবসায়ী, প্রবাসী,চিকিৎসক,প্রকৌশলীসহ বিভিন্ন পেশার মানুষ ছিলেন। আবেদনগুলো যাচাই-বাছাই ও চুলচেরা বিশ্লেষণের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে শিশু কল্যাণ বোর্ডের সভা আহবান করা হয়। সভায় ১৮ জন সদস্যের প্রত্যেকেই উপস্থিত ছিলেন। আবেদনগুলোর চুলচেরা বিশ্লেষণ শেষে শিশুটির সর্বোত্তম স্বার্থ বিবেচনায় নিয়ে শিশু আইন ২০১৩ সংশোধিত ২০১৮ (৮৬) ধারা অনুযায়ী সর্ব সম্মতিক্রমে আবেদনকারী দম্পতিদের মধ্যে একজন দম্পতির হাতে শিশুটির দায়িত্বভার অর্পণের সিদ্ধান্ত গৃহীত হয়। জেলা প্রশাসক জানান, দু-একদিনের মধ্যেই শিশুটিকে আনুষ্ঠানিকভাবে ওই দম্পতির হাতে হস্তান্তর করা হবে। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক আরিফুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা)  আনম আবুজর গিফারী, এনডিসি শাহেদ আরমান, কুষ্টিয়ার সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মুরাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।            

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.এম এ মোমেন জানান, শিশুটি বর্তমানে শারীরিকভাবে সুস্থ রয়েছে। 

প্রসঙ্গত গত বুধবার (৭ সেপ্টেম্বর) ভোরের দিকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা গ্রহণের জন্য এক নারী আসেন। হাসপাতালের নিবন্ধন বইতে তিনি নিজের নাম রিমি (২৬), পিতা/স্বামীর নাম মোমিন, কবুরহাট, জগতি, কুষ্টিয়া বলে উল্লেখ করেন। এ সময় তিনি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহাফুজুর রহমানকে জানান, তার পেটে ব্যথা হচ্ছে। চিকিৎসক ওই নারী অন্ত:সত্ত্বা হওয়ার বিষয়টি বুঝতে পেরে তাকে হাসপাতালের গাইনী ওয়ার্ডে ভর্তির নির্দেশনা দেন। কিন্তু ওই নারী গাইনী ওয়ার্ডে ভর্তি হতে অপারগতা প্রকাশ করেন। ফলে এক প্রকার বাধ্য হয়েই চিকিৎসক তাকে সার্জারী ওয়ার্ডে ভর্তির নির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে সকাল ৮ টার দিকে তার তীব্র আকারে পেটে ব্যথা শুরু হলে তাকে গাইনী বিভাগের অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। সেখানে ওই নারী নরমাল ডেলিভারীর মাধ্যমে একটি ফুটফুটে ছেলে সন্তানের জন্য দেন। কিছুক্ষণ পর ওই নারীকে ওয়ার্ডে পাঠানো হলে একপর্যায়ে তিনি সদ্য ভুমিষ্ট নবজাতক সন্তানকে ফেলে রেখে কৌশলে পালিয়ে যান। সেই থেকে হাসপাতাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে শিশুটিকে নবজাতকদের বিশেষ পরিচর্যা কেন্দ্রে ভর্তি রাখা হয়েছে। হাসপাতালের পক্ষ থেকে শিশুটির নাম রাখা হয়েছে মোহাম্মদ আলী। হাসপাতালের চিকিৎসকরা জানান, নবজাতক শিশুর জন্য মায়ের বুকের দুধের পাশাপাশি সানিধ্য ধুবই জরুরি। যে কারণে শিশুটির মধ্যে যাতে কোন ধরনের শারীরিক জটিলতা দেখা না হয় সেজন্যই মূলত হাসপাতালের ওই নিবিড় বিশেষ পরিচর্যা কেন্দ্রে ভর্তি করে রাখা হয়েছে। ওই পরিচর্যা কেন্দ্রের যখন যে নার্স ডিউটিতে রয়েছেন তিনিই পরিচর্যাসহ দেখভাল করছেন। শিশুটির ওজন প্রায় তিন পাউন্ড। শিশুটিকে জন্ম দিয়ে হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যাওয়ার ঘটনায় থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে।  

আর//দৈনিক দেশতথ্য//১৭ সেপ্টেম্বর-২০২২

Tags: কুষ্টিয়ার সেই নবজাতকের দায়িত্ব নিলেন এক ম্যাজিস্ট্রেট
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

নান্দাইলে ধান ক্ষেতে সবুজের সমারোহ

Next Post

হাটহাজারীতে পৃথক অভিযানে মাদকসহ ২ জন আটক

Related Posts

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু
স্থানীয় খবর

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে
স্থানীয় খবর

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার
স্থানীয় খবর

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

Next Post
হাটহাজারীতে পৃথক অভিযানে মাদকসহ ২ জন আটক

হাটহাজারীতে পৃথক অভিযানে মাদকসহ ২ জন আটক

Discussion about this post

সর্বশেষ সংবাদ

চ্যাটে না ঢুকেই মেসেজ পড়ার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

চ্যাটে না ঢুকেই মেসেজ পড়ার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন তিন বিশ্বনেতা, আলোচনার বিষয় কী?

চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন তিন বিশ্বনেতা, আলোচনার বিষয় কী?

মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারল আর্জেন্টিনা

মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারল আর্জেন্টিনা

চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল স্বাভাবিক

চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল স্বাভাবিক

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist