Tuesday, 10 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির কবলে ওসি

গাজীপুর অফিস by গাজীপুর অফিস
Monday, 3 October, 2022.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির কবলে ওসি
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

চট্টগ্রামের জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. আলমগীর হোসেন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতির কবলে পড়েছেন। এসময় ডাকাতরা ওসি ও তার গাড়িচালক মো. ইয়াছিন বাদশাকে কুপিয়ে নগদ টাকা, মোবাইলফোন ও এটিএম কার্ড নিয়ে যায়।

এ ঘটনায় শনিবার (১ অক্টোবর) রাতে ওসি বাদী হয়ে সোনারগাঁ থানায় অজ্ঞাতপরিচয় ৪-৫ জন ডাকাতের বিরুদ্ধে মামলা করেছেন। এর আগে গত শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর আহত ওসি আলমগীর ও গাড়িচালক ইয়াছিন বাদশা চট্টগ্রামে চিকিৎসাধীন আছেন।

মামলার এজাহার থেকে জানা যায়, গত শুক্রবার ভোরের দিকে চট্টগ্রামের জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. আলমগীর হোসেন ও তার গাড়িচালক মো. ইয়াছিন বাদশা প্রাইভেটকারে ঢাকা থেকে কর্মস্থলে যাওয়ার পথে মেঘনা টোলপ্লাজা এলাকায় টোল দিতে গাড়ি থামান। তার আগে ৬-৭টি গাড়ি টোল দেওয়ার লাইনে ছিল। এতে করে সামান্য যানজটের সৃষ্টি হয়। এসময় অতর্কিতভাবে ওসিকে বহনকারী প্রাইভেটকারের চালকের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করার হুমকি দেয় ডাকাতরা। প্রাইভেটকারের পেছনের দরজা টেনে-হিঁচড়ে খুলে ওসি আলমগীরকে বিভিন্ন স্থানে কুপিয়ে আহত করে।

তাদের কাছ থেকে নগদ ১৯ হাজার টাকা, ৬০ হাজার টাকা মূল্যের চারটি মোবাইলফোন নিয়ে যায় । পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়। পরে তারা দ্রুত গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি হন।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. নবীর হোসেন বলেন, ডাকাতির ঘটনায় ওসির প্রতিনিধি সোনারগাঁ থানায় মামলা করেছেন। সোনারগাঁ থানা পুলিশ মামলা তদন্ত করবে।

রোববার (২ অক্টোবর) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ- অঞ্চল) শেখ বিল্লাল হোসেন। তিনি বলেন, ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক দেশতথ্য //জা//অক্টোবর ০৩, ২০২২//

Tags: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির কবলে ওসি
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কুষ্টিয়া হাইস্কুলের দেড়শো বছরের পুকুর ভরাট চলছে

Next Post

বন্ধ হয়ে গেল কুষ্টিয়া-মেহেরপুর রুটে বাস চলাচল

Related Posts

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়
স্থানীয় খবর

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ
স্থানীয় খবর

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত
স্থানীয় খবর

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত

Next Post
বন্ধ হয়ে গেল কুষ্টিয়া-মেহেরপুর রুটে বাস চলাচল

বন্ধ হয়ে গেল কুষ্টিয়া-মেহেরপুর রুটে বাস চলাচল

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist