Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

হাটহাজারীতে প্রবারনা পূর্ণিমা উদযাপন

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Sunday, 9 October, 2022.
in ধর্ম
Reading Time: 1 min read
0
হাটহাজারীতে প্রবারনা পূর্ণিমা উদযাপন
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

হাটহাজারীতে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারনা পূর্ণিমা তথা আশ্বিনী পূর্ণিমা আজ রবিবার। 

তিনমাসব্যাপী বৌদ্ধ ভিক্ষুদের বর্ষাব্রত, ধ্যান সমাধী অধিষ্ঠান ও গৃহ সংঘের উপসত শীলব্রত পালনের সমাপ্তির দিন এই প্রবারনা পূর্ণিমা উৎসব।  প্রবারনা পূর্ণিমার পর দিন থেকে যেই বিহারে ভিক্ষু সংঘ বর্ষাব্রত অধিষ্ঠান করেছেন সেই বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব শুরু হবে।

ভিক্ষু সংঘরা সেখানে উপস্থিত হয়ে গৃহীদের উদ্দেশ্য ধর্মালোচনা করবেন বহুজনের হিত ও সুখের জন্য।  বৌদ্ধ ধর্মের প্রবক্তা মহাকারুনিক গৌতম বুদ্ধের সময়ে বর্ষা মৌসুমে ভিক্ষু সংঘের পিন্ড চরন ছিল কষ্টসাধ্য। তাই তিনি বর্ষাকালীন ভিক্ষু সংঘকে বিহার তথা বৌদ্ধ মন্দিরে থেকে ধ্যান সাধনা ও জ্ঞান চর্চা করার নিদের্শনা দিয়ে ছিলেন। আর সেই সময় আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত গৌতম বুদ্ধের সেই নিদের্শনা পালন করে আসছেন ভিক্ষু ও গৃহীসংঘ। এই প্রবারনা পূর্ণিমাকে অন্যান্য ধর্মাবলম্বীরা ফানুস উড়ানো উৎসব ও বলে থাকে। 

শুভ প্রবারনা পূর্ণিমা উপলক্ষে হাটহাজারী উপজেলা ১৫ টি বৌদ্ধ মন্দির তথা বিহারের দিনব্যাপী কর্মসূচি গ্রহন করেছে।

কর্মসূচির মধ্যে রয়েছে ভোরে বিশ্ব শান্তি কামনা, ত্রিপিটকের মঙ্গলবানী পাঠ, ভিক্ষু সংঘের প্রাতঃরাশ, বৈজয়ন্তিক ধজ্বা উত্তোলন, অন্নমেরু দান, বুদ্ধ পূজা, অষ্টশীল ও পঞ্চশীল গ্রহন, বৈজয়ন্তি ধজ্বা ও অন্নমেরু উৎসর্গ, বুদ্ধ কীর্তন, আলোক সজ্জা, প্রবারনা পূর্ণিমার গুরুত্ব শীর্ষক আলোচনা সভা, সন্ধ্যাকালীন প্রদীপ পূজা, দেশের সমৃদ্ধি, জীব জগতের শান্তি ও পার্থিব জগতের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা।

সর্বশেষ ফানুস উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির সমাপ্তি ঘোষিত হবে বলে হাটহাজারী বৌদ্ধ কল্যান পরিষদের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে। তাছাড়া রবিবার বেলা তিনটায় প্রবারনা পূর্ণিমা উপলক্ষে সরকার প্রদত্ত জি আর তহবিলের অনুদান বিতরন কর্মসূচির আয়োজন করেছে হাটহাজারী বৌদ্ধ কল্যান পরিষদ।

উপজেলার মির্জাপুর গৌতমাশ্রম বিহারের নান্দনিক ধর্মানন্দ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম। বিশেষ অতিথি থাকবেন হাটহাজারী মডেল থানার ওসি রুহুল আমীন সবুজ ও ৩নং মির্জাপুর ইউ পি চেয়ারম্যান আকতার হোসেন খাঁন সুমন। অনুদান গ্রহনের জন্য উপজেলার আওতাধীন বৌদ্ধ বিহারের প্রতিনিধিদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আয়োজকদের পক্ষ থেকে বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়েছে। এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ০৯,২০২২//

Tags: প্রবারনা পূর্ণিমা উদযাপন
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

সামরিক সদস্যদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দাবীতে মহাসমাবেশ

Next Post

কুড়িগ্রামে আওয়ামীলীগের সম্মেলন: কর্মীর হাতে সম্পাদক লাঞ্ছিত

Related Posts

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল
ধর্ম

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

হজ চুক্তি সই, বাংলাদেশের কোটা বাড়ল
ধর্ম

হজ চুক্তি সই, বাংলাদেশের কোটা বাড়ল

ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন
ধর্ম

ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন

Next Post
কুড়িগ্রামে আওয়ামীলীগের সম্মেলন: কর্মীর হাতে সম্পাদক লাঞ্ছিত

কুড়িগ্রামে আওয়ামীলীগের সম্মেলন: কর্মীর হাতে সম্পাদক লাঞ্ছিত

Discussion about this post

সর্বশেষ সংবাদ

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

নুসরাত তাবাসসুমের বাড়ি পরিদর্শনে তদন্ত কমিটির সদস্যরা

নুসরাত তাবাসসুমের বাড়ি পরিদর্শনে তদন্ত কমিটির সদস্যরা

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist