Saturday, 14 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

ছেঁউড়িয়ায় ভাঙলো সাধুর হাট

গাজীপুর অফিস by গাজীপুর অফিস
Wednesday, 19 October, 2022.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
ছেঁউড়িয়ায় ভাঙলো সাধুর হাট
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

আমার বন্ধু দয়াময়, তোমারে দেখিবার মনে লয়, তোমারে না দেখলে রাধার জীবন কেমনে রয় বন্ধুরে….। বিরহের সুরে ভাঙলো কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে বাউল সাধুদের মিলনমেলা ‘সাধুর হাট’। সাধক ফকির লালন সাঁইজির ১৩২ তম তিরোধান দিবসে ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে মানুষের ঢল নামে।

সাঁইজির প্রাণের টানে এই ধামে সাধু-গুরু বাউলেরা ছাড়াও সাধারণ দর্শনার্থীদের ভিড়ই বেশি দেখা গেছে।

সোমবার থেকে শুরু হওয়া সাধু সংঘ শেষ হয়েছে মঙ্গলবার দুপুরে। এবারের মতো ভেঙেছে সাধুর হাট। বাউলের চারণভূমিতে আসা হাজার হাজার লালন-ভক্ত, সাধু-গুরু সকালের অধিবাসে পায়েস ও মুড়ির বাল্যসেবা গ্রহণ করেন। দুপুরে তারা মরা কালী গঙ্গায় গোসল সেরে দুপুরের খাবার পুণ্যসেবা গ্রহণ করেন। লালন একাডেমির সভাপতি ও কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম উপস্থিত থেকে পুণ্যসেবার আনুষ্ঠিকতার উদ্বোধন করেন। পুণ্যসেবার মধ্যে ছিল ভাত, মাছ, তিন পদের সবজি তরকারি ও দধি।

বাউলরা বিশ্বাস করেন শুদ্ধ আত্মায় মুক্তি। আর মুক্তির আশায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে সাধু সংঘে ছুটে আসা। বুধবার দ্বিতীয় দিন ভোরে গোষ্ঠ গানের মধ্য দিয়ে বাউলদের দিনের আচার অনুষ্ঠান শুরু হয়।

লালন একাডেমি সূত্রে জানা যায়, ভোরে গোষ্ঠ গানের মধ্য দিয়ে তিরোধান দিবসের দ্বিতীয় দিন শুরু হয়। দিনকে স্বাগত জানানোই গোষ্ঠ গানের মূল উদ্দেশ্য। এরপর একে একে অনুষ্ঠিত হয় তাদের কার্যকরণ। গুরু-শিষ্যের ভাব আদান প্রদান, লালন তত্ত্ব নিয়ে আলোচনা আর সেইসঙ্গে নিজস্ব ঘরনায় বসে চলে লালনের গান পরিবেশন। ‘তুমি গোষ্ঠে চলো হরি মুরার’, ‘আর আমারে মারিসনে মা’ এসব গান পরিবেশন করা হয়। এরপর ‘বাল্যসেবা’। পর্বে সকালে ‘ভোগগ্রহণ’ করেন অনেকে। তারপর পায়েস-মুড়ি খেতে দেয়া হয়। ভোগগ্রহণের পালা শেষে গানবাজনা, তত্ত্ব-আলোচনা চলতে থাকে। দুপুরে হয় ‘পূর্ণসেবা’। একাডেমি কর্তৃপক্ষই এসবের আয়োজন করেছেন।

প্রায় ৭ হাজার বাউল ভক্ত দর্শনার্থীরা একসঙ্গে বসে ত্রিব্যাঞ্জন দিয়ে “আল্লা আলেক” এর নাম করে পুণ্যসেবা গ্রহণ করেন। পুণ্যসেবায় ভাত, সবজি, মাছ, ডাল ও মিষ্টান্ন খেতে দেয়া হয় বাউলদের। এই সেবার মধ্য দিয়ে শেষ হয় বাউলদের অষ্ট প্রহরের সাধু সংঘ। এদিকে সকাল ১০টা থেকে শুরু হয় লালন সাঁই ও অন্য সাধু-গুরুদের গানের বিশ্লেষণপর্ব। গাওয়া হয় ‘কোথায় হে দয়াল কাণ্ডারি, এসো হে ওপারের কাণ্ডারি, রাখিলেন সাঁই কুপজল করে আন্ধেলা পুকুরে’।

ফকির হৃদয় শাহ জানান, সাঁইজির ধামে বছরে দুটি অনুষ্ঠানে নয়, পার্থিব জীবনে এই মর্মবাণী উপলব্ধি করতে হবে সবাইকে। আয়োজনে যোগ দেয়ার জন্য বাউলদের কোনো চিঠি দেয়া হয় না, জানানো হয় না নিমন্ত্রণ। তারপরও এক অদৃশ্য সূতোর টানে এরা দলে দলে ছুটে আসেন এ বাউল ধামে। প্রাপ্তি যাই হোক না কেন নিজেকে শুধরিয়ে আত্মশুদ্ধি অর্জন করায় তাদের মূল উদ্দেশ্য। তবে অনেকে আবার লালনের মূল আদর্শের তত্ত্ব মেনে বাউল ভক্তদের আনুষ্ঠানিকতা পালনের আহ্বান জানান।

দেশের বিভিন্ন স্থান থেকে আসা বাউলভক্তরা জানান, সাঁইয়ের জীবদ্দশায় শুধুমাত্র তার ভক্ত আর শিষ্যদের নিয়ে আড়াই দিনের উৎসব করতেন। সেই নিয়ম মেনেই বাউলরা ভাটায় আসেন, উজানে ফিরে যান যে যার আপন নিবাসে। প্রকৃত বাউলরা সরকারি অনুষ্ঠানের ব্যাপারে খোঁজ-খবরও রাখেন না। তাদের মঞ্চে ডাকলেও তারা আসন ছেড়ে উঠেন না। লালন আখড়ার আশপাশে ও একাডেমির নিচে যারা আসন গাড়েন তারা সাঁইকে ভক্তি আর আরাধনায় নিমগ্ন থাকেন। কখনো স্থান ত্যাগ করেন না।

এদিকে সাধক লালন ফকিরের জীবন ও কর্মের ওপর নিয়মিত আলোচনা সভার সমাপনী দিন বুধবার রাতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী।

লালন মেলায় ঢাকা থেকে আসা দর্শনার্থী রবিন নামের চারবন্ধু এসছেন এই মেলায়। তারা বলেন, মেলায় কখনো আসা হয়নি। আসবো আসবো বলেও আসায় না হলেও এবার কিন্তুু ঠিকই আমরা এসেছি। কয়েকদিন লালনের মাজার এলাকায় ঘুরেছি। বেশ মুগ্ধ হয়েছি। কেনই বা মানুষ এই লালনের ধামে আসতে চায় বা আসে। আমরা আবারও আগামীতে এই লালনের মাজারে আসবো।

এবারও পথপ্রদর্শক লালনকে স্মরণ ও অবাধ্য মনকে শুদ্ধ করতে দেশ-বিদেশের হাজারো লালন অনুসারী, ভক্ত অনুরাগী আর দর্শনার্থীরা আখড়াবাড়িতে অবস্থান নিয়েছিলেন। বিপুল মানুষের এই সমাগম কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় বাউল সম্রাট লালন সাঁইয়ের আখড়াবাড়িতে। লালনের মত-পথ-নির্দেশনা সব ছিল মানুষের কল্যাণে। সঙ্গীতের মাধ্যমে তার সেই দর্শনকে জানা এবং ভক্তি নিবেদন করে মুক্তির আকাঙ্ক্ষার কথা জানালেন উৎসবে যোগ দেওয়া ভক্ত ও দর্শনার্থীরা।

লালনের আখড়াবাড়ী ঘুরে দেখা গেছে গতকাল বিকেলেই অধিকাংশ লালন অনুসারীরা অতৃপ্ত ভারাক্রান্ত মন নিয়ে আখড়াবাড়ি ছেড়ে গেছেন। বাকিদের আজ সকাল থেকে গুরুকার্য শেষ করে অন্যদের কাছ থেকে বিদায় নিয়ে লালনের তীর্থধাম ছাড়তে দেখা গেছে।

তৃষ্ণার্ত মন নিয়ে যাবার সময়, পূর্ণতা সাধনের জন্য আবারও লালন স্মরণোৎসবে ফিরে আসার কথা জানিয়েছেন তারা। অডিটোরিয়ামের নিচে যেখানে লালন অনুসারীরা খণ্ড খণ্ড হয়ে বসে সাধু সঙ্গে অংশ নেন সেই জায়গা আজকে প্রায় ফাঁকা হয়ে গেছে।

তবে আখড়াবাড়ির বাইরে কালি নদীর তীরে বাউল মেলা আজ রাত অবদি চলবে। ঐতিহাসিক এই উৎসবকে নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় কয়েক স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

উল্লেখ্য, ১২৯৭ বঙ্গাব্দের পহেলা কার্তিক উপমহাদেশের সবচেয়ে প্রভাবশালী সাধক বাউল সম্রাট ফকির লালন শাহের মৃত্যুর পর থেকে তাঁর স্মরণে লালন একাডেমি ।

জা//দৈনিক দেশতথ্য//১৯ অক্টোবর ২০২২//

Tags: ছেঁউড়িয়ায় ভাঙলো সাধুর হাট
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কুষ্টিয়ার চেয়ারম্যান সদর খানকে শুভেচ্ছা

Next Post

দুই ভাইকে গুলি করে হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন

Related Posts

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু
স্থানীয় খবর

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে
স্থানীয় খবর

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার
স্থানীয় খবর

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

Next Post
দুই ভাইকে গুলি করে হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন

দুই ভাইকে গুলি করে হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist