ট্রাফিক ব্যবস্থা না থাকা এবং পৌরসভার অবহেলায় টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধ যানবাহনের চাপে নিত্য দিনের যানজট সৃষ্টি হচ্ছে। মির্জাপুর পৌরসভা এবং বণিক সমিতির মধ্যে চলছে রশি টানাটানি। রয়েছে তাদরে বিরুদ্ধে নানা অভিযোগ। তাদের অব্যবস্থাপনায় ফলে বিভিন্ন রোডে চলাচলকারী যাত্রীসহ পৌরবাসিদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ রবিবার (২৩ অক্টোবর) শহরের বিভিন্ন রোডে গিয়ে দেখা গেছে ঘণ্টার পর ঘণ্টা যানজট।
অনুসন্ধানে জানা গেছে, ২০০০ সালে মির্জাপুর পৌরসভা গঠিত হলেও পৌরবাসি নানা সমস্যায় জর্জরিত। পৌরবাসির প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে ফুটপাত ও রাস্তাঘাট দখল করে ব্যবসা, ভাঙ্গাচোরা রাস্তা ঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও তীব্র যানজট। পৌরসভা কর্তৃপক্ষ, মির্জাপুর বাজার বণিক সমিতি এবং উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্ময়হীনতার অভাবে উপজেলা শহর ও পৌরসভার প্রতিটি রাস্তায় অবৈধ যানবহানের চাপে তীব্র যানজট হচ্ছে।
কলেজ রোড, কুমুদিনী হাসপাতাল রোড, কেন্দ্রীয় জামে মসজিদ রোড, কালিবাড়ি রোড, থানা রোড, বাওয়ার কুমারজানি রোড, কাঁচা বাজার রোড, বংশাই রোডসহ প্রতিটি রাস্তায় ঘন্টার ঘন্টার যানজটে অতিষ্ট যাত্রীরা। খোঁজ নিয়ে জানা গেছে, এসব রোডে ব্যাটারি চালিত অটো রিকশা, সাধারন রিকশা, সিএনজি, ভ্যান গাড়ি, পিকআপ, লোড আনলোড ভারী ট্রাক অবৈধ ভাবে চলাচল করায় তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। পৌসেভার একাধিক ব্যক্তি ও পথচারী অভিযোগ করেছেন, মির্জাপুর বাজার বণিক সমিতির বিরুদ্ধে রয়েছে নানা অনিয়ম ও দুর্নীতির পাহাড়। বছরের পর বছর ক্ষমতা দখল করে থাকলেও বাজারের উন্নয়ন এবং যানজট নিরসনের জন্য তারা কোন পদক্ষে নিচ্ছে না। মাসে মাসে বিপুল অংকের টাকা ব্যবসায়ীদের নিকট থেকে তারা হাতিয়ে নিচ্ছে। একই অভিযোগ রয়েছে পৌরসভার বিরুদ্ধে।
মির্জাপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও পৌর ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মো. আলী আযম সিদ্দিকী বিভিন্ন াভিযোগ অস্বীকার করে বলেন, বণিক সমিতির পক্ষ থেকে দিনের বেলায় ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। অটো রিকশার ব্যাপারে ব্যবস্থা নেবেন পৌরসভা ও উপজেলা প্রশাসন।
মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার বলেন, পৌরসভায় প্রায় ৮ শতাধিক অটো রিকশায় অনুমোদন রয়েছে। বন্যার কারণে বিভিন্ন গ্রামাঞ্চল থেকে সহস্রাধিক রিকশা চালকরা শহরে এসে যানজটের সৃষ্টি করছে। বণিক সমিতি ও উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলে শহরের যানজট নিরসনের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান বলেন, কিছু অসাধু চক্র সদরের অধিকাংশ রাস্তা ও ফুটপাত অবৈধ ভাবে দখল করে ব্যবসা বাণিজ্য করছেন। ফলে পৌরসভা ও উপজেলা শহর বাসির প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে যানজট। সকলের সহযোগিতায় যানজনট নিরসন করা হবে।
জা// দৈনিক দেশতথ্য// ২৩ অক্টোবর ২০২২//
প্রিন্ট করুন







Discussion about this post