Sunday, 15 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

পাথরঘাটায় খ্রীষ্ট অনুসারীদের অল সোলস ডে পালন

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Thursday, 3 November, 2022.
in ধর্ম
Reading Time: 1 min read
0
পাথরঘাটায় খ্রীষ্ট অনুসারীদের অল সোলস ডে পালন
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

 জপমালা রানির গির্জা সংলগ্ন কবরস্থান হাজারো মোমে আলোকিত

প্রিয়জনের সমাধিতে মোমবাতি জ্বালিয়ে, ফুলের পাপড়ি ছড়িয়ে দিলেন স্বজনরা। কবরে ছিটানো হয় পবিত্র জল। কারও চোখ ছলছল করছে। কেউবা কবরের পাশে বসে আছেন। ভাবছেন স্মৃতির সহচর মানুষগুলোর কথা। তারও আগে বিশপের সঙ্গে প্রার্থনা করেছেন প্রয়াতদের আত্মার শান্তি বা স্বর্গলাভের জন্য। যারা আর ফিরে আসবে না পৃথিবীতে।  

বুধবার (২ নভেম্বর) নগরের পাথরঘাটার পবিত্র জপমালা রানির গির্জা সংলগ্ন কবরস্থান সন্ধ্যায় হাজার হাজার মোমের আলোয় আলোকিত হয়ে ওঠে। প্রতিবছর এ দিনটিতে ‘অল সোলস ডে’ পালন করা হয়। এর জন্য দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে, বিদেশ থেকে ছুটে আসেন স্বজনরা।  

প্রার্থনার একপর্যায়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বিশপ, ফাদার, ব্রাদার, সিস্টাররা বিতরণ করেন খ্রিষ্ট প্রসাদ। বাংলা ও ইংরেজি কয়্যার দলের কণ্ঠে ধর্মীয় গান আধ্যাত্মিকতার আবহ আনে এ সময়।  

চট্টগ্রাম ধর্ম প্রদেশের বিশপের পৌরহিত্যে অল সোলস ডে’র প্রার্থনা পরিচালনা করেন ফাদাররা। এ উপলক্ষে ২ সপ্তাহ ধরে কবরগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করেন স্বজনরা। যাদের কেউ নেই এ পৃথিবীতে তাদের কবরগুলো পরিষ্কার করে গির্জা কর্তৃপক্ষ।

টমি ডায়েস বলেন, প্রিয়জনদের স্মরণ করতেই প্রতিবছর এ দিনে আমরা কবরস্থানে আসি। কবরকে আলোকিত করি। প্রার্থনা করি। সুন্দরভাবে যাতে চলতে পারি সেজন্য যিশুর অনুগ্রহ কামনা করি। দেশ ও জাতির উন্নতি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করি।

জীবন গোমেজ বলেন, অল সোলস ডে’র আর্থসামাজিক গুরুত্ব অনেক বেশি। এর ফলে পারিবারিক সম্পর্ক গাঢ় হয়। জীবনের তাৎপর্য অনুধাবন করতে পারেন সবাই। কবর দেখলে পাপচিন্তা, খারাপ কাজ, অসৎ সঙ্গ পরিত্যাগের সংকল্প জাগে। ভালো মানুষ হয়ে সৎভাবে জীবন কাটানোর ইচ্ছেশক্তি জাগ্রত হয়। সবচেয়ে বড় কথা আমাদের মা, বাবা, স্বজনদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করতে পারি।

এবি//দৈনিক দেশতথ্য//নভেম্বর ০২,২০২২//

Tags: অল সোলস ডেপাথরঘাটায়
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

বোয়ালখালীতে পূজা মন্ডব পরিদর্শনে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী

Next Post

হাটহাজারীতে প্রতারনা দায়ে পল্লী চিকিৎসক’কে জরিমানা

Related Posts

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল
ধর্ম

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

হজ চুক্তি সই, বাংলাদেশের কোটা বাড়ল
ধর্ম

হজ চুক্তি সই, বাংলাদেশের কোটা বাড়ল

ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন
ধর্ম

ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন

Next Post
হাটহাজারীতে প্রতারনা দায়ে পল্লী চিকিৎসক’কে জরিমানা

হাটহাজারীতে প্রতারনা দায়ে পল্লী চিকিৎসক'কে জরিমানা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ব্যক্তিগত দায় বাহিনী নেবে না : সিএমপি কমিশনার

ব্যক্তিগত দায় বাহিনী নেবে না : সিএমপি কমিশনার

রোগ প্রতিরোধে পিছিয়ে থাকার কারণ স্বাস্থ্য খাতের দীর্ঘ অবহেলা: জুবাইদা

বিদেশি কর্মীর ওপর নির্ভরতা কমাতে ২২ হাজারের বেশি জনবলকে প্রশিক্ষণ

রোগ প্রতিরোধে পিছিয়ে থাকার কারণ স্বাস্থ্য খাতের দীর্ঘ অবহেলা: জুবাইদা

রোগ প্রতিরোধে পিছিয়ে থাকার কারণ স্বাস্থ্য খাতের দীর্ঘ অবহেলা: জুবাইদা

কালিয়াকৈরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি

কালিয়াকৈরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি

বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে সাফের ফাইনালে পাকিস্তান

বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে সাফের ফাইনালে পাকিস্তান

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist