Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কুষ্টিয়ার কন্ঠ’ সংগীত প্রতিযোগিতার গ্রান্ড ফিনালে সম্পন্ন

গাজীপুর অফিস by গাজীপুর অফিস
Saturday, 5 November, 2022.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
কুষ্টিয়ার কন্ঠ’ সংগীত প্রতিযোগিতার গ্রান্ড ফিনালে সম্পন্ন
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

বিজয়ের পঞ্চাশে নতুন আশ্বাসে, স্লোগান নিয়ে ‘কুষ্টিয়ার কন্ঠ’ সংগীত প্রতিযোগিতার গ্রান্ড ফিনালে সম্পন্ন হয়েছে। শুক্রবার রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়।

এতে চ্যাম্পিয়ন হিসেবে নির্বাচিত হন মোল্লা আশিকুর রহমান রিয়াল, রানার আপ হিসেবে নির্বাচিত হন সানজিদা আরবী আলফি এবং দ্বিতীয় রানারর্স আপ হিসেবে নির্বাচিত হন সাদিয়া ইকবাল অরণ্য।

পরে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীর মাঝে পুরষ্কার ও চেক তুলে দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ মাহমুদ এমপি।

এসময় তিনি বলেন, শিল্পের শহর কুষ্টিয়া। কুষ্টিয়া জেলাকে বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী বলা হয়। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শিল্পকলা একাডেমি কুষ্টিয়াতে অবস্থিত। শিল্প প্রতিষ্ঠানের দিক দিয়ে এ-জেলা দেশের খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও সাহিত্যিক মীর মশাররফ হোসেন, গগন হরকরা, কাঙাল হরিনাথের জন্ম এই কুষ্টিয়ায়। এছাড়া বাউল সম্রাট ফকির লালন শাহ ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই কুষ্টিয়াকে ধন্য করেছেন।

শিল্প এবং শিল্পচর্চাকে এগিয়ে নিতে বিআরবি কেবলস এই অনুষ্ঠানে সহযোগিতা করেছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, আমিও বিআরবির ফ্যান ব্যবহার করি। বিআরবির পণ্য গুণে মাণে অনণ্য।

কুষ্টিয়ারন উন্নয়নের রুপকার মাহবুব-উল আলম হানিফ এমপির কারণে এতো সুন্দর এই শিল্পকলা একাডেমি নির্মাণ করা হয়েছে। এখান থেকে আরও ভালো ভালো শিল্পী তৈরী হবে বলে আমি বিশ্বাস করি।

দশজন শিল্পী কে নিয়ে ঢাকায় কুষ্টিয়া নাইট নামের একটি অনুষ্ঠান করতে চাই উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আজকের এই অনুষ্ঠানে এতো মানুষ দেখে আমি আপ্লুত। আপনাদের সবাইকে দাওয়াত করছি। ঢাকায় কুষ্টিয়া নাইট নামের একটি অনুষ্ঠানে আপনারা কুষ্টিয়ার মানুষ উপস্থিত থাকবেন। সেখানে কুষ্টিয়ার গুনী শিল্পীসহ খুরশীদ আলম ও চন্দনা মজুমদার গান গাইবেন। সব ব্যবস্থা সংস্কৃতি মন্ত্রণালয় করবে।

জেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলামের সভাপতিত্বে এসময় কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের এমপি এ্যাড. আকাম সরওয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালি) আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ, পুলিশ সুপার খায়রুল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মোঃ আমিরুল ইসলাম, কালচারাল অফিসার সুজন রহমান প্রমুখ।

বিচারক হিসেবে ছিলেন, কিংবদন্তি সংগীতশিল্পী খুরশীদ আলম, চন্দনা মজুমদার ও দেশখ্যাত সংগীত পরিচালক মিল্টন খোন্দকার ও আশরাফুন্নাহার দীনু।

প্রতিযোগিতায় এক হাজার জন শিল্পীর মধ্যে বাছাই করে ৫ জন শিল্পী অংশগ্রহণ করেন। তারা হলেন, মোল্লা আশিকুর রহমান রিয়াল, সানজিদা আরবী আলফি, হোসাইন মোহাম্মদ সালেহ সীমান্ত, সাব্বির কোরাইশি, সাদিয়া ইকবাল অরণ্য।

চ্যাম্পিয়ন মোল্লা আশিকুর রহমান রিয়াল কে ৫০ হাজার চেক, স্বর্ণ পদক ও ক্রেস্ট, রানার আপ সানজিদা আরবী আলফিকে ২৫ হাজার টাকার চেক, রৌপ্য পদক এবং ক্রেস্ট, এবং দ্বিতীয় রানার আপ সাদিয়া ইকবাল অরণ্যকে ১৫ হাজার টাকার চেক, ব্রোঞ্জ পদক ও ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ ।এছাড়াও যন্ত্রশিল্পীদের জন্য এক লাখ টাকা, বিজয়ীদের জন্য ৫০ হাজার টাকা ঘোষণা করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রোকসানা পারভীন। অনুষ্ঠানে ছয়শতাধিক আমন্ত্রিতরা উপস্থিত ছিলেন।

//জা// দৈনিক দেশতথ্য// ০৫, নভেম্বর ২০২২//

Tags: কুষ্টিয়ার কন্ঠ' সংগীত প্রতিযোগিতার গ্রান্ড ফিনালে সম্পন্ন
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কোটালীপাড়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

Next Post

ট্রেড ফাইনান্স বিষয়ে আর্ন্তজাতিক কর্মশালা

Related Posts

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু
স্থানীয় খবর

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে
স্থানীয় খবর

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার
স্থানীয় খবর

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

Next Post
ট্রেড ফাইনান্স বিষয়ে আর্ন্তজাতিক কর্মশালা

ট্রেড ফাইনান্স বিষয়ে আর্ন্তজাতিক কর্মশালা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist