Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কুষ্টিয়ায় নিহত স্কুল শিক্ষিকার হত্যা রহস্য উদঘাটিত

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Wednesday, 9 November, 2022.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
কুষ্টিয়ায় নিহত স্কুল শিক্ষিকার হত্যা রহস্য উদঘাটিত
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

কুষ্টিয়া শহরের হাউজিং এস্টেট এলাকায় কুষ্টিয়া জিলা স্কুলের শিক্ষিকা রোকসানা খানম (৫২) গত রোবাবর রাতে খুন হন। তার হত্যা রহস্য উদঘাটন হয়েছে। এই ঘটনায় নিহতের ভাতিজা নওরোজ জাবিদ নিশাতকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, শিক্ষিকা রোকসানা খানম নিঃসন্তান ছিলেন। তার স্বামী যশোরে সরকারি চাকরি করেন। সেখানেই তিনি থাকেন। ২০১৩ সালে রোকসানার ভাই মারা যায়। এরপর সে ভাইয়ের ৪ বছর বয়সী ছেলে নিশাতকে এনে সন্তানের মতো করে লালনপালন করেন।

নিশাত লেখাপড়ায় মনোযোগী না হয়ে অনলাইন জুয়া ও মাদকে আশক্ত হয়ে পড়ে। এ থেকে তাকে নিবৃত্ত করানোর জন্য রোকসানা তাকে মুদি দোকান করে দেন। এরপরও তাকে অনলাইন জুয়া ও মাদক থেকে মুক্ত করা যায়নি।

ফুফু তাকে একটি মোটরসাইকেল কিনে দিয়েছিলেন। সেই মোটরসাইকেলটিও সে কয়েকদিন আগে ১ লাখ ৯০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছে। এ নিয়ে গত রোববার ফুফুর সাথে নিশাতের কথা কাটাকাটি এবং ঝগড়া হয়। এরই জের ধরে রোববার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ১টার দিকে ঘুমন্ত ফুফুকে শিল দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে।

গত সোমবার (০৭ নভেম্বর) দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য প্রথমে নিশাতকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে পর হত্যার দায় স্বীকার করায় রাতে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

জানা গেছে, অনলাইনে জুয়া খেলতে নিষেধ করায় ফুফুকে হত্যা করে নিশাত। সোমবার সকালে কুষ্টিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হাউজিং ডি ব্লক এলাকার ২৮৫ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। শিক্ষিকার নিজ বাড়ির দ্বিতীয় তলা থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। 

খুনি নিশাত কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা শহরের স্বর্ণকার পট্টি এলাকার মৃত টিপুর ছেলে। নিহত রোকসানা তার আপন ফুফু।

রোকসানা ভেড়ামারা সরকারি গালস স্কুলের সাবেক সহকারী শিক্ষক মৃত রওশন আলীর বড় মেয়ে। তিনি কুষ্টিয়া জিলা স্কুলের সিনিয়র শিক্ষক। তারা স্বামী মোস্তাফিজুর রহমান যশোরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) চাকরি করেন। 

পুলিশ জানিয়েছে, কুষ্টিয়া শহরের হাউজিং এস্টেট ডি ব্লক এলাকার ২৮৫ নম্বর ৬ তলা বিশিষ্ট বাড়ির মালিক নিহত রোকসানা। সেই বাড়ির দ্বিতীয় তলায় তিনি বসবাস করতেন। আর চার তলায় বসবাস করতেন গ্রেপ্তার নিশাত। ওই বাড়ির নিচতলায় মুদি দোকানে ব্যবসা করত নিশাত। জিজ্ঞাসাবাদে ফুফুকে নির্মমভাবে হত্যার কথা স্বীকার করেছে নিশাত।

নিহতের স্বামী মোস্তাফিজুর রহমান বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা করেছেন। 

বা//দৈনিক দেশতথ্য//৯ নভেম্বর ২০২২//

Tags: স্কুল শিক্ষিকার হত্যা রহস্য
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

বেকার তরুণ চক্রবর্তী এখন সফলতার আইকন

Next Post

দৌলতপুরে পিস্তুলসহ কিলার রকি ও সোহান আটক

Related Posts

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল
স্থানীয় খবর

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ
স্থানীয় খবর

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা
স্থানীয় খবর

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

Next Post
দৌলতপুরে পিস্তুলসহ কিলার রকি ও সোহান আটক

দৌলতপুরে পিস্তুলসহ কিলার রকি ও সোহান আটক

Discussion about this post

সর্বশেষ সংবাদ

এবার আরও কমে গেল সোনার দাম

এবার আরও কমে গেল সোনার দাম

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist