Wednesday, 11 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কুড়িগ্রামে স্ত্রী হত্যার মূল আসামি স্বামী গ্রেফতার

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Thursday, 1 December, 2022.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
কুড়িগ্রামে স্ত্রী হত্যার মূল আসামি স্বামী গ্রেফতার
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

শাহীন আহমেদ, কুড়িগ্রাম: কুড়িগ্রামে স্ত্রী হত্যার মূল আসামি স্বামী মোখলেছুর রহমান (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

কুড়িগ্রাম সদর থানা পুলিশ বৃহস্পতিবার ভোর রাতে দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার টিকুর শালখুরিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে।

এ তথ্য নিশ্চিত করে কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন জানান, কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পশ্চিম পলাশবাড়ী গ্রামে নিজ শয়ন ঘর থেকে বুধবার রাতে মোছা: সাহেরা বেগম(৩৫) নামের এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সাহেরা বেগম উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী পশ্চিম পাড়া গ্রামের মৃত আব্দুস ছাত্তারের মেয়ে। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী মো: মোখলেছুর রহমান পলাতক ছিলো।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার জানান, নিহতের পরিবারের দাবি পারিবারিক কলহের জেরে সাহেরার স্বামী তাকে গলাকেটে হত্যা করে ঘর তালাবদ্ধ করে পালিয়ে যায়। ঘটনা জানার পর রাতেই পুলিশ লাশ উদ্ধার করে আসামি ধরতে সাড়াশি অভিযানে নামে।
প্রযুক্তির সহায়তায় পুলিশ অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার ভোর রাতে দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার টিকুর শালখুরিয়া গ্রাম থেকে খুনের অভিযোগে অভিযুক্ত একমাত্র আসামি মোখলেছুর রহমানকে গ্রেপ্তার করে।
বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের আদালতে সোপর্দ করা হলে আদালত আসামীতে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।

তিনি আরো জানান, নিহতের মা ফাতেমা বেগম বাদী হয়ে জামাই মোখলেছুর রহমানকে আসামি করে কুড়িগ্রাম সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সেখানে উল্লেখ করা হয় আসামী দীর্ঘদিন থেকে বেকার। সংসারে অভাব অনটন লেগেই থাকতো। এর মধ্যে সে লুডু দিয়ে জুয়া খেলতো। এনিয়ে স্ত্রীর সাথে প্রায়ই বসচা এবং হাতাহাতির ঘটনা ঘটতো। একাধিকবার স্ত্রী সাহেরাকে হত্যার হুমকী দেয়। হত্যার পরিকল্পনা মোতাবেক কিছুদিন পূর্বে একটি মাংস কাটার দা ধার দিয়ে রাখে। এই দা দিয়ে বুধবার সাহেরাকে কুপিয়ে হত্যা করা হয়।
নিহতের ছেলে শামীম ইসলাম জানান, বুধবার সন্ধ্যায় বাড়িতে ফিরে গেট তালাবদ্ধ দেখতে পান। ডাক চিৎকার করেও মা সাহেরা বেগম সাড়া না দেয়ায় প্রতিবেশীরাসহ দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করেন। শয়ন ঘরের মেঝেতে এবং বিছানায় লেপে রক্ত দেখতে পান। এরপর লেপ খুলে দেখেন মায়ের গলাকাটা রক্তাত্ত্ব লাশ।পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
শামীম বৃহস্পতিবার কুড়িগ্রাম সদর থানায় পুলিশের হাতে গ্রেপ্তার বাবা মোখলেছুর রহমানকে খুনি বলে চিৎকার করতে থাকে। এবং মাকে হত্যার দায়ে বাবার ফাসির দাবি করেন।
এ সময় উপস্থিত সাংবাদিকদের বলেন, বুঝ হবার পর থেকে দেখি বাবা মাকে শারীরিক নির্যাতন করতো। প্রায় ১৫দিন আগে গরুর মাংস কাটার একটি দা বাড়িতে এনে ধার দিয়ে রাখে। ধার দিতে গিয়ে তারা হাতও কেটে যায়। কিন্তু আমরা স্বপ্নেও ভাবতে পারিনি এ দা দিয়ে মাকে হত্যা করা হবে।
খুনি গ্রেপ্তারের খবর শুনে পলাশবাড়ী এলাকার শতাধিক মানুষ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত্ম সদর থানা ঘেরাও করে রাখে। দুপুরে আসামিকে কোর্টে চালান দেয়ার সময় আসামিকে লক্ষ করে জুতা সেন্ডেলের ঢিল ছোড়ে। আর ফাসির দাবি জানায়।

এ সময় এলাকাবাসী মিজানুর ও বেলায়েত জানান, খুনি মোখলেছুরের বাড়ি কাঠালবাড়ি ইউনিয়নের শিবরাম গ্রামে। ঐ গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে সে। প্রায় ২৫ বছর আগে বিয়ে সুত্রে পলাশবাড়ি পশ্চিমপাড়ায় শ্বশুর বাড়িতে ঘরজামাই হিসাবে বসবাস করে আসছিলো। মাথা গরম স্বভাবের ছেলে মোখলেছুরের নির্দিষ্ট কোন পেশা ছিলো না। রিক্সা চালানো,মুরগীর ব্যবসা, হোটেলে রান্নার কাজ, দিনমুজরীর কাজ, ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইডে থাকার কাজ করতো। কিন্তু স্থির ছিলোনা কোথাও। বেশিরভাগ সময় হাতে কাজ থাকতো না। তাই সংসারে অভাব অনটন লেগেই থাকতো। স্ত্রী সাহেরা সংসার চালানোর জন্য বাড়িতে দর্জির কাজ করতো। ছেলে শামীম করতো রাজমিস্ত্রীর কাজ। জুয়া, পরকীয়া, অর্থনৈতিক অস্বচ্ছলতায় বিরোধ লেগেই থাকতো। কিন্তু এর পরিনতি খুন হবে তা কেউ ভাবতে পারেনি।
মামলার বাদি ফাতেমা বেগম জানান, আমার জামাই আমার মেয়েকে হত্যা করে পালিয়ে গেছে। আমি সারাদিন বাইরে ছিলাম। খবর শুনে এসে মেয়ের গলাকাটা মরদেহ দেখতে পাই। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই। ফাসি চাই।
কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম জানান, খবর পেয়ে আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিক ভাবে জানাগেছে পারিবারিক কলহের কারনে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//

Tags: কুড়িগ্রামে স্ত্রী হত্যার মূল আসামি স্বামী গ্রেফতার
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

সোনালী ব্যাংক ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চুক্তি

Next Post

দুই পুলিশ হত্যা মামলায় ৮ আসামিই খালাস

Related Posts

নাশকতার আগুনে বিপন্ন মানুষের স্বাভাবিক জীবন
জাতীয় খবর

নাশকতার আগুনে বিপন্ন মানুষের স্বাভাবিক জীবন

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫
প্রধান খবর

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫

কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী
জাতীয় খবর

কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী

Next Post
দুই পুলিশ হত্যা মামলায় ৮ আসামিই খালাস

দুই পুলিশ হত্যা মামলায় ৮ আসামিই খালাস

Discussion about this post

সর্বশেষ সংবাদ

নাশকতার আগুনে বিপন্ন মানুষের স্বাভাবিক জীবন

নাশকতার আগুনে বিপন্ন মানুষের স্বাভাবিক জীবন

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist