‘সময়মতো নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি শিশু ও মাতৃস্বাস্থ্যের হবে উন্নতি’ প্রতিপাদ্য নিয়ে আগামী ১৭-২২ ডিসেম্বর পর্যন্ত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে অ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল। বুধবার (১৪ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভাঅনুষ্ঠিত হয়।
পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ আব্দুল মুত্তালিব এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও শিক্ষক প্রমুখ। সভায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার, কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
খালিদ সাইফুল/দৈনিক দেশতথ্য
প্রিন্ট করুন









Discussion about this post