Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

নওগাঁর বিআরটিএ অফিসে সাংবাদিকের ওপর হামলা

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Friday, 13 January, 2023.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
নওগাঁর বিআরটিএ অফিসে সাংবাদিকের ওপর হামলা
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

নওগাঁয় বিআরটিএ অফিসে তথ্য নিতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক সাংবাদিক। আরমান হোসেন রুমন নামের ওই সাংবাদিকের ওপর সংঘবদ্ধ হামলা চালিয়েছেন বিআরটিএ ইন্সপেক্টর ফয়সাল হাসান।  

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় তিনি নওগাঁ বিআরটিএ কার্যালয়ের ভেতর ও বাহিরে দুই দফা এ হামলার ঘটনা ঘটে। হামলার শিকার ওই সাংবাদিক দৈনিক বণিক বার্তা পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

জানা যায়, নওগাঁ বিআরটিএ কার্যালয় থেকে পেশাদার ও অপেশাদার ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত তথ্য চেয়ে গত বছরের ৪ ডিসেম্বর তথ্য অধিকার ‘ক’ ফরমে আবেদন করেন বণিক বার্তা’র নওগাঁ প্রতিনিধি আরমান হোসেন রুমন। নিয়মানুযায়ী ২০ কার্যদিবসের মধ্যে তথ্য প্রদানের শর্ত থাকলেও সেই সময়ের মধ্যে ওই সাংবাদিক’কে তথ্য দেয়া হয়নি। ২০ কার্যদিবস পর তথ্য না দিয়ে ওয়েবসাইট থেকে সংগ্রহের পরামর্শ জানিয়ে সাংবাদিককে ই-মেইল ও ডাকযোগে একটি চিঠি পাঠান সহকারী পরিচালক হারুন অর রশিদ।

এরপর নিয়মানুযায়ী আপিলের জন্য বিআরটিএ রাজশাহী বিভাগীয় পরিচালকের সাথে যোগাযোগ করলে নওগাঁর সহকারী পরিচালক সাংবাদিককে তথ্য দিতে সম্মত হয়ে অফিসে আসতে বলেন। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেল ৩টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন বিআরটিএ অফিসে তথ্য নিতে যান ওই সাংবাদিক।

সেখানে সহকারী পরিচালকের কক্ষে বসে থাকা অবস্থায় বহিরাগত দালালসহ প্রায় ৩০ জনকে সঙ্গে নিয়ে এসে ওই সাংবাদিককে লাঞ্ছিত করেন  ইন্সপেক্টর ফয়সাল হাসান। অফিস থেকে বেরিয়ে আসার চেষ্টা করলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আবারো সংঘবদ্ধ হামলা চালান ইন্সপেক্টর ফয়সাল।

ঘটনার প্রত্যক্ষদর্শী রানা সরদার বলেন, নওগাঁ কোর্টে একটি কাজে এসেছিলাম। ডিসি অফিসের গেইটে দেখলাম একজন সাংবাদিককে বিআরটিএ ইন্সপেক্টরসহ বেশ কয়েকজন ঘেরাও করে ধাক্কাধাক্কি করছে। টেনে হিচড়ে সাংবাদিকের মোটরসাইকেলটি ফেলে দিলো তারা।
হামলার শিকার ভুক্তভোগী সাংবাদিক আরমান হোসেন রুমন বলেন, তথ্য দিতে ডেকে আমার উপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। ইন্সপেক্টর এর সাথে যারা ছিলো তারা প্রত্যেকেই বিআরটিএ’র চিহ্নিত দালাল। এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

বাংলাদেশ ক্রাইম সাংবাদিক সংগঠন নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃরাশেদুজ্জামান বলেন, তথ্য দিতে ডেকে একজন সাংবাদিকের উপর হামলা মোটেও কাম্য নয়। যারা এই ঘৃণীত কাজে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা না হলে আগামীতে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

এ ব্যাপারে অভিযুক্ত বিআরটিএ ইন্সপেক্টর ফয়সাল হাসান অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কাউকে হামলা করার জন্য নির্দেশ দিয়নি বা হামলাও করিনি।

নওগাঁ বিআরটিএ সহকারী পরিচালক হারুন অর রশিদ বলেন, আবেদনের প্রেক্ষিতে আমি তথ্য দিতে চেয়েছি। কিন্তু অফিসের ভেতর বা বাহিরে ওই সাংবাদিকের ওপর যে হামলার কথা বলা হচ্ছে সে বিষয়ে আমি অবগত না।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, বিষয়টি অবগত আছি। থানা পুলিশ পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এবিষয়ে নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান বলেন, ঘটনাটির পর লাঞ্ছিত সাংবাদিকসহ বিভিন্ন সংগঠনের সাংবাদিক নেতৃবৃন্দরা এসেছিলেন। বিষয়টি নিয়ে একটি লিখিত অভিযোগ করতে বলা হয়েছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এবি//দৈনিক দেশতথ্য//জানুয়ারী ১৩,২০২৩//

Tags: নওগাঁর বিআরটিএ অফিস
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

আশিক হত্যার বিচার দ্রুত কার্যকরের দাবি

Next Post

ঝিনাইদহে আলাদা সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

Related Posts

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল
স্থানীয় খবর

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ
স্থানীয় খবর

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা
স্থানীয় খবর

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

Next Post
ঝিনাইদহে আলাদা সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

ঝিনাইদহে আলাদা সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

Discussion about this post

সর্বশেষ সংবাদ

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist