মোঃ আউয়াল হোসেন পাটোয়ারী, রামগঞ্জ (লক্ষ্মীপুর) থেকেঃ ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ইলেকট্রিক, ইলেকট্রনিক্স, এন্ড মেশিনারিজ ব্যাবসায়ী সোসাইটির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
২০ জানুয়ারি শুক্রবার দিনব্যাপী ঢাকা ইকো পার্কে জমকালো আয়োজনে এই বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত, গজল, গান পরিবেশন, মহিলাদের বালিশ খেলা প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান,নৃত্য,অভিনয় সহ নানান আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ইলেকট্রিক, ইলেকট্রনিক্স, এন্ড মেশিনারিজ সোসাইটির বার্ষিক বনভোজন উপ-কমিটির আহবায়ক কাজী ফরহাদের সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ এগ্রিকালচার মেশিনারি মার্চেন্স এসোসিয়শনের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক ও পরিচালক বিন্দু বাংলাদেশ ইলেকট্রিক এসোসিয়েশান এর সম্মানিত পরিচালক বৃন্দ, বাংলাদেশ বৈদ্যুতিক পাখা সমিতির সভাপতি সাধারণ সম্পাদক, বাংলাদেশ ইটাব এর সভাপতি সাধারণ সম্পাদক সহ অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সকল সংগঠনের নেতৃবৃন্দ লক্ষ্মীপুর জেলায় ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স মেশীনারিজ সোসাইটি কে ধন্যবাদ ও আগামী দিনের শুভকামনা জানিয়ে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার হাবিবুর রহমান পবন, রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন খোকন, রামগঞ্জ পৌর কাউন্সিলর মনির হোসেন রানা,সাউধেরখিল উচ্চ বিদ্যালয়ের সভাপতি বিশিষ্ট ব্যাবসায়ী সামছুদ্দিন, নোয়াগাও ইউপি সাবেক মেম্বার শেখ ফরিদ, সোসাইটির সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন, সিরাজুল ইসলাম, আব্দুর জাহের ভুইয়া, আসাদুজ্জামান মানিক, যুগ্ন সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, মোহাম্মদ ফয়সাল, সাংগঠনিক সম্পাদক ছিদ্দিক উল্যা মিয়াজী সোহাগ, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ আলম,প্রচার সম্পাদক ফারুক হোসেন, সহ-প্রচার সম্পাদক মীর হোসেন, কোষাধ্যক্ষ জাকির হোসেন, দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ, ধর্ম বিষয়ক সম্পাদক আবু রায়হান, সদস্য নিয়াজ মাহমুদ, মাঈন উদ্দিন, ফারুক হোসেন, আব্দুল করিম, আব্দুর রাজ্জাক, ফারুক হোসেন, দেলোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা বিল্লাল ভুইয়া সহ প্রমুখ।
পরে সকল প্রতিযোগিদের মাঝে পুরষ্কার বিতরন ও র্যাফেল ড্র এর বিভিন্ন ক্যটাগরিতে ৫১ টি পুরষ্কার পান বিজয়িরা।
দৈনিক দেশতথ্য//এসএইচ//
প্রিন্ট করুন









Discussion about this post