সুদীপ্ত শাহীন, লালমনিরহাট :জেলার সদর উপজেলার ২নং কুলাঘাট ইউনিয়নের টিকটিকি হাট বাজারের সড়কে দুই পুলিশ সদস্যকে ৭৭ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়।
আটককৃত দুই পুলিশ সদস্য হল – রংপুর মাস্টারপাড়ার মৃত শাহা আলমের পুত্র মেহেদী আলম (২৮) ও পঞ্চগড় জেলার সদর উপজেলার গোলাম হাফিজের পুত্র হারুন অর রশীদ(২৯)। এদের একজন রংপুর পুলিশ লাইন ও অন্যজন রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এরশাদুল আলম জানান, দুজনের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ে হয়। ৭৭ বোতল ফেনসিডিল সহ দু’জন কে রাতেই আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//
প্রিন্ট করুন






Discussion about this post