Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট অফিস জনবল সংকট চরমে

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Saturday, 28 January, 2023.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট অফিস জনবল সংকট চরমে
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

চট্টগ্রাম প্রতিনিধি: মনসুরাবাদ বিভাগীয় পাসপোর্ট অফিস। আবেদন জমা এবং পাসপোর্ট ডেলিভারি নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে সেবা প্রার্থীদের। সেবা প্রদানে পর্যাপ্ত সংখ্যক কাউন্টার না থাকায় এমন ভোগান্তি পোহাতে হচ্ছে বলে জানিয়েছেন সেবা প্রার্থীরা।

জনবল সংকটের কারণে কাউন্টারের সংখ্যা বাড়ানো সম্ভবপর হচ্ছে না দাবি করে পাসপোর্ট অফিস সংশ্লিষ্টরা বলছেন, গত দশ বছরে চট্টগ্রামে পাসপোর্টের সেবা গ্রহীতার সংখ্যা বেড়ে অন্তত কয়েকগুণ হয়েছে। কিন্তু পাসপোর্ট অফিসের জনবল বাড়েনি।

দশ বছর আগের জনবলেই সেবা কার্যক্রম চালিয়ে নিতে হচ্ছে। একদিকে সেবা গ্রহীতাদের অস্বাভাবিক চাপ, অন্যদিকে অপ্রতুল জনবল। এমন পরিস্থিতিতে সেবা দিতে গিয়েও রীতিমতো হিমশিম অবস্থা বিভাগীয় এই পাসপোর্ট অফিসের কর্মকর্তা–কর্মচারীদের।

রাউজান থেকে পাসপোর্টের আবেদন নিয়ে এসেছেন আব্দুল কাদের। আবেদন জমা দিতে লাইনে দাঁড়ান বেলা ১১টায়। কিন্তু দুই ঘণ্টায়ও আবেদন জমা দিতে পারেননি তিনি। কিছুটা এগোলেও লাইনেই দাঁড়িয়ে থাকতে হয়েছে এ যুবককে। দুপুর একটায়ও তিনি কাউন্টার পর্যন্ত পৌঁছাতে পারেননি। তার সামনে আরো অন্তত ১০/১২ জন ছিলেন।

পাসপোর্ট প্রস্তুত (রেডি), এমন এসএমএস পেয়ে ডেলিভারি নিতে এসেছেন হাটহাজারীর বাসিন্দা সৌরভ। সকাল দশটায় লাইনে দাঁড়ান। কিন্তু দুপুর ১২টায়ও তিনি ডেলিভারি কাউন্টারে পৌঁছাতে পারেননি। শুধু এই ক’জন নয়, আবেদন জমা দিতে এবং পাসপোর্ট নিতে আসা মানুষের ভিড়ে যেন ঠাঁই নেই অবস্থা মনসুরাবাদ বিভাগীয় এই পাসপোর্ট অফিসে।

সেবা নিয়ে আসা নগরীর নিমতলা এলাকার শাহেদুর রহমান শাহেদ জানান, মনসুরাবাদ পাসপোর্ট অফিসে সেবা তো দুরের কথা বরং কেউ প্রতিবাদ করলে তাঁকে ধরে ভেতরে নিয়ে উল্টো হয়রানি করা হচ্ছে। যা সভ্য সমাজে কখনো উচিত নয়। বড় কর্তা ফেরেশতার মতো কথা বললেও তিনিই সব জানেন। এখানে দুদক বা ডিবি পুলিশের অভিযান চালানো দরকার।

ভিড় সামলাতে ও লাইন সুশৃঙ্খল রাখতে আনসার সদস্যরাও হিমশিম অবস্থায়। একই চিত্র ছবি তোলার কক্ষের সামনেও। অপর্যাপ্ত কাউন্টারের কারণে এমন ভোগান্তি পোহাতে হচ্ছে জানিয়ে সেবা নিতে আসা লোকজন বলছেন, এখানে মাত্র কয়েকটি কাউন্টারে ফাইল জমা, ছবি তোলা ও পাসপোর্ট ডেলিভারি দেয়া হচ্ছে। কিন্তু মানুষের যে ভিড়, আরো অন্তত ৬/৭টি করে কাউন্টার প্রয়োজন। কাউন্টার সংখ্যা বাড়ানো হলে মানুষের এই ভোগান্তি অনেকাংশেই লাঘব হতো বলে মনে করেন সেবা গ্রহীতারা।

সেবাগ্রহীতাদের ভোগান্তিহীন সেবাদানে আন্তরিক চেষ্টা থাকলেও অপ্রতুল জনবলের কারণে সেটি সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক মো. আবু সাইদ।

বিভাগীয় পাসপোর্ট অফিসের তথ্য অনুযায়ী– ২০১০ সালের আগস্টে চট্টগ্রামে বিভাগীয় এই পাসপোর্ট অফিসের কার্যক্রম শুরু হয়। ওই সময় কর্মকর্তা–কর্মচারী মিলিয়ে মোট জনবল ছিল ৩১ জন। তবে এর এক যুগ গত হলেও জনবল আর বাড়েনি। বরং কমেছে। বর্তমানে ২৮ জন কর্মকর্তা–কর্মচারী নিয়ে এই অফিস চলছে। অথচ, দশ বছর আগে দৈনিক সর্বোচ্চ ৫০০ পাসপোর্টের আবেদন জমা পড়তো। আর বর্তমানে দৈনিক আবেদনের সংখ্যা হাজারের বেশি (দ্বিগুণ)। দিন দিন এ সংখ্যা আরো বাড়ছে বলে জানান বিভাগীয় পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. এনায়েত উল্লাহ।

পাসপোর্ট অফিস সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, মোট জনবল ২৮ জন থাকলেও সরাসরি পাসপোর্ট সেবায় কাজ করেন অফিস সহকারী বা ডাটা এন্ট্রি অপারেটর পদের স্টাফরা। এই পদে বর্তমানে সর্বোচ্চ ১০ জন স্টাফ কর্মরত আছেন। এই জনবলে আবেদন জমা গ্রহণের দুটি, ছবি তোলার ৮টি এবং পাসপোর্ট ডেলিভারির ৩টি কাউন্টার চালু আছে। কিন্তু সেবা গ্রহীতাদের অত্যধিক চাপে এই সংখ্যক কাউন্টার পর্যাপ্ত নয়। যার কারণে সেবা প্রত্যাশী মানুষকে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে।

পাসপোর্ট অফিস সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে দৈনিক সেবা প্রার্থীর সংখ্যা বা চাহিদা বিবেচনায় আবেদন জমা গ্রহণে অন্তত ৪টি, ছবি তোলায় অন্তত ২০টি এবং পাসপোর্ট ডেলিভারিতে অন্তত ৫টি কাউন্টার প্রয়োজন। আর কাউন্টার বাড়াতে হলে ডাটা এন্ট্রি অপারেটর বা অফিস সহকারী পদে আরো ১০ জন স্টাফ জরুরি ভিত্তিতে প্রয়োজন। এছাড়া সহকারী পরিচালক পদেও আরো ৬ জন কর্মকর্তা দরকার।

জনবল পেলে সেবা প্রত্যাশীদের আরো সন্তোষজনক সেবা দেয়া সম্ভব বলে মন্তব্য করেন বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক মো. আবু সাইদ।

দৈনিক দেশতথ্য//এসএইচ//

Tags: চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট অফিস জনবল সংকট চরমে
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

যাত্রী সেবা না বাড়িয়ে ভাড়া বৃদ্ধি গ্রহনযোগ্য নয়: ক্যাব

Next Post

নওগাঁয় যাত্রার নামে চলছে অশ্লীল নৃত্য, জুয়ার আসর

Related Posts

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল
জাতীয় খবর

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৬০
প্রধান খবর

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৬০

তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয় খবর

তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

Next Post
নওগাঁয় যাত্রার নামে চলছে অশ্লীল নৃত্য, জুয়ার আসর

নওগাঁয় যাত্রার নামে চলছে অশ্লীল নৃত্য, জুয়ার আসর

Discussion about this post

সর্বশেষ সংবাদ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist