Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

খেয়া পারাপারে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Tuesday, 31 January, 2023.
in জাতীয় খবর
Reading Time: 1 min read
0
খেয়া পারাপারে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী :

নেই সরকার নির্ধারিত কোন ভাড়া তালিকা। কোন নিয়মনীতির তোয়াক্কা না করে , নদী পারাপারের জন্য খেয়া নৌকায় চড়লেই দিতে হবে অতিরিক্ত টাকা। আর রাত হলেই চিত্র আরও ভয়াবহ হয়ে উঠে । জরুরি কাজে পারাপার কিংবা অসুস্থ রোগী নিয়ে নদীর এপার থেকে ওপারে পৌঁছাতে হলে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে। আর এভাবেই দীর্ঘদিন ধরে চলে আসছে গ্রামীন জনপদের খেয়াঘাট ইজারাদারদের ণৈরাজ্য।

ভুক্তভোগীরা বলছেন, মানুষের সেবা নয়, খেয়া পারপারের নামে এসব ঘাটে চলছে নিরব চাঁদাবাজী। কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের দৌলতপুর ও ফতেহপুর খেয়াঘাটের এ চিত্র সংশ্লিষ্ট প্রশাসনকে জানালেও কোন প্রতিকার পাওয়া যায়নি।

উপজেলার আন্ধারমানিক নদীর ওপারেই পার্শ্ববর্তী উপজেলা তালতলীর শিয়ারিপাড়া ও নিউপাড়া খোয়াঘাট। প্রতিদিন এসব খেয়াঘাট দিয়ে হাজারো মানুষের পারাপার। তবে এই খেয়াঘাটগুলোতে যাত্রী পারাপারে সরকার নির্ধারিত কোন ভাড়া তালিকা টানায়নি ইজারাদাররা। ফলে ইচ্ছেমত খেয়া যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে অতিরিক্ত ভাড়া। জন প্রতি ভাড়া আদায় করা হচ্ছে বিশ টাকা। আর রাত হলেই পাল্টে যায় দৃশ্যপট। অসুস্থ রোগী কিংবা জরুরী প্রয়োজনে পারাপার হতে হলে গুনতে হয় ১শ’ থেকে দেড় শতাধিক টাকা। আর চড়া মূল্য আদায়ে প্রতিবাদ কিংবা দর কষাকষি করলেই হতে হয় লাঞ্চনার শিকার।

ভুক্তভোগীরা বলছেন, ওই এলাকায় বিকল্প পারাপারের ব্যবস্থা না থাকায় অনেকটা বাধ্য হয়েই খেয়াঘাটে ভাড়ার নামে চাঁদা গুনতে হচ্ছে যাত্রীদের। ফতেহপুর খেয়াঘাটের যাত্রী দেলোয়ার হোসেন বলেন, কুয়াকাটায় ব্যবসার কাজে প্রতিদিন এই ঘাট দিয়ে পার হতে হয় তাকে। কিন্তু নিরুপায় হয়ে দীর্ঘদিন ধরে ভাড়ার নামে চাঁদা দিয়ে যাচ্ছেন তিনি। একই অভিযোগ যাত্রী মোশারেফ,উত্তম কুমার নাথসহ অনেকের। অপরদিকে দৌলতপুর খেয়াঘাটের চিত্র একই। এই ঘাটদিয়েও জনপ্রতি আদায় করা হচ্ছে বিশ টাকা। ঠিক এই ঘাটেও রাতের পারাপারে যাত্রীদের দিতে হয় অতিরিক্ত টাকা। এই ঘাটের যাত্রী মিনারা বেগম বলেন, মেয়েবাড়ি যাচ্ছেন নাতি-নাতনিদের দেখতে। তবে বিশ টাকা ভাড়া দিতে কষ্ট হয়েছে তার। ১০ টাকা হলে ভালো হত। এই ঘাটের একাধিক যাত্রীদের অভিযোগ, সরকার নির্ধারিত যাত্রী ভাড়া তালিকা না থাকায় ইচ্ছেমত ভাড়া আদায় করছে ঘাট পরিচালনাকারিরা। আর এতে ঘাটগুলোতে বছরে কয়েক লাখ টাকা চাঁদা হাতিয়ে নিচ্ছে সংশ্লিষ্টরা।

দৌলতপুর ঘাটের ইজারাদার সুমন শিকদার বলেন, প্রায় তিন লাখ টাকা ব্যয়ে দুই উপজেলা সংশ্লিষ্ট হওয়ায় (আন্তঃজেলা) বরিশাল বিভাগীয় কার্যালয় থেকে ঘাট ইজারা নিয়েছেন। তিনি মাঝিকে সরকারি তালিকানুযায়ী ভাড়া আদায় করতে নির্দেশ দিয়েছেন।

এদিকে মাত্র দুই লাখ টাকায় ফতেহপুর ঘাট ইজারা নেয়া কাশেম সরদারের কাছে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে জানতে চাইলে কোন সদুত্তর দিতে পারেননি তিনি।

কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৈদ্য জানান, বিভাগ থেকে ওইসব ঘাটের ইজারা দেয়া হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে পদক্ষেপ গ্রহন করা হবে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//

Tags: খেয়া পারাপারে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ব্যবস্থাপনার অভাবে ব্যবহার হচ্ছে না ফুটওভার ব্রিজ

Next Post

নির্ধারিত সময়ে নির্বাচনের দাবিতে প্রার্থীদের সংবাদ সম্মেলন

Related Posts

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ
জাতীয় খবর

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল
জাতীয় খবর

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

দেড় বছরেও শুরু হয়নি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সড়কের সংস্কার
জাতীয় খবর

দেড় বছরেও শুরু হয়নি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সড়কের সংস্কার

Next Post
নির্ধারিত সময়ে নির্বাচনের দাবিতে প্রার্থীদের সংবাদ সম্মেলন

নির্ধারিত সময়ে নির্বাচনের দাবিতে প্রার্থীদের সংবাদ সম্মেলন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist