Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কলাপাড়ার ধানখালি-চম্পাপুর সড়কে জনদূর্ভোগ

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Saturday, 4 February, 2023.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
কলাপাড়ার ধানখালি-চম্পাপুর সড়কে জনদূর্ভোগ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী-চম্পাপুর সড়কটি সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে।
বর্ষা মৌসুমে সড়কটির ছোট বড় অসংখ্য গর্তে পানি কাঁদা জমে থাকায় পা পিছলে পড়ে গিয়ে দুর্ঘটনা শিকার হচ্ছেন পথচারীরা।
এছাড়া শুষ্ক মৌসুমে সড়কটিতে ঘাতক যান থ্রি হুইলারের অব্যাহত চলাচলে সড়কটি আরো ক্ষতিগ্রস্ত হয়ে পড়ায় এখন হালকা যানও উল্টে যাচ্ছে সড়কটিতে। বিকল্প কোনো সড়ক না থাকায় প্রায়শ:ই ঘটছে দুর্ঘটনা। এতে আহত হচ্ছে পথচারীরা।

স্থানীয় সূত্র জানায়, গত ১০ বছরেও সংস্কার হয়নি ধানখালী-চম্পাপুর সড়কটি। এতে দুই ইউনিয়নের অন্তত: অর্ধ লক্ষ মানুষের চলাচলে দুর্ভোগ বেড়েছে। দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কার কিংবা পুন:নির্মানের দাবি স্থানীয়দের।

সূত্রটি আরও জানায়, উপজেলার টিয়াখালী ব্রিজ থেকে প্যাদার হাট হয়ে ধানখালী ইউনিয়নের কানাইমৃধা পর্যন্ত এ সড়কের দৈর্ঘ্য ৯ কিলোমিটার। প্রধান এই সড়ক দিয়ে চলাচল করে ২ ইউনিয়নের মানুষ। এছাড়া এই সড়ক দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করে ৮ টি প্রাথমিক বিদ্যালয়, ২ টি মাধ্যমিক বিদ্যালয়, ১ টি কলেজ ও ৩ টি মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থী। প্রায় ১৫ বছরে আগে এ সড়কটি নির্মান করে এলজিইডি। নির্মানের ৫ বছর পরই সড়কটি বেহাল দশায় পরিনত হয়েছে। বর্তমানে সড়কটির বেশির ভাগ স্থান দেবে গেছে। এ সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে সাধারন মানুষ। বিকল হচ্ছে যানবাহন।

প্যাদার হাট এলাকার মঞ্জু সিকদার জানান, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের মালামাল বড় বড় বাহনে করে এই সড়ক দিয়ে আনা নেয়া করার ফলেই এমন দুরাবস্থা হয়েছে সড়কটির। এখন সড়কটিতে হাঁটাও দুস্কর হয়ে পড়েছে।

নমোর হাট এলাকার বাসিন্দা ফজলু মিয়া জানান, আমাদের উপজেলা সদরে যাতায়াতের প্রধান সড়ক এটি। সড়কটিতে এখন বড় বড় গর্ত হয়েছে। অনেক স্থান দেবে গেছে। তাই আমরা দ্রুত সময়ের মধ্যে সড়কটি পুন:নির্মানের দাবি জানাচ্ছি।

কলাপাড়া ইউএনও শংকর চন্দ্র বৈদ্য জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ইতিমধ্যে একটি প্রস্তাবনা তৈরী করেছে। সাধারন মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত সড়কটি সংস্কার করা হবে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//

Tags: কলাপাড়ার ধানখালি-চম্পাপুর সড়কে জনদূর্ভোগ
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কুড়িগ্রামে দোকানে হামলার প্রতিবাদে মানববন্ধন

Next Post

বাসার বন্দোবস্ত দলিল পাননি বীর মুক্তিযোদ্ধা সামছুল ইসলাম

Related Posts

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর
জাতীয় খবর

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

এবার আরও কমে গেল সোনার দাম
জাতীয় খবর

এবার আরও কমে গেল সোনার দাম

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ
প্রধান খবর

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

Next Post
বাসার বন্দোবস্ত দলিল পাননি বীর মুক্তিযোদ্ধা সামছুল ইসলাম

বাসার বন্দোবস্ত দলিল পাননি বীর মুক্তিযোদ্ধা সামছুল ইসলাম

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

এবার আরও কমে গেল সোনার দাম

এবার আরও কমে গেল সোনার দাম

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist