Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

ব্রহ্মপুত্রের চরে শিক্ষার আলো ছড়াচ্ছে ‘চর ভগবতীপুর উচ্চ বিদ্যালয়’

সাইফুল by সাইফুল
Wednesday, 8 February, 2023.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
ব্রহ্মপুত্রের চরে শিক্ষার আলো ছড়াচ্ছে ‘চর ভগবতীপুর উচ্চ বিদ্যালয়’
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

কুড়িগ্রামের চরাঞ্চলে উচ্চ বিদ্যালয় পর্যায়ে শিক্ষার দ্যুতি ছড়াতে শুরু করেছে ব্রহ্মপুত্রের দুর্গম চরে প্রতিষ্ঠিত ‘চর ভগবতীপুর উচ্চ বিদ্যালয়’। এ বছরেই প্রথম শিক্ষা কার্যক্রম শুরু করেছে বিদ্যালয়টি। মাত্র একমাসেই এ বিদ্যালয়ে পাঠদানের কথা ছড়িয়েছে আশেপাশের বিভিন্ন চরে। প্রতিদিনই ভর্তি হচ্ছে নতুন নতুন শিক্ষার্থী।

যানাগেছে, কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ব্রহ্মপুত্রের দুর্গম চরে নির্মিত চর ভগবতীপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের কলকাকলী। স্কুলের মাঠ থেকেই দেখা যায় দূরের ব্রহ্মপুত্রের ওপারে ভারতীয় সীমান্ত। ব্রহ্মপুত্র পাড়ের লাল রঙের চমৎকার দৃষ্টিনন্দন স্কুলের ৪টি রুমে পাঠদান চলছে।

স্কুলের ৬ষ্ট শ্রেণির শিক্ষাথর্ী কহিনুর, আতিক, আয়েশা আকতার বলে, এই হাই স্কুলটি প্রতিষ্ঠা না হলে আমাদের হয়তো লেখা পড়ায় বন্ধ হয়ে যেত। কেননা প্রাইমারি পাশ করে দূরে পড়তে যেতে হয় আমাদের। আমাদের অভিভাবকরা গরিব মানুষ আর এখান থেকে শহর যাওয়াটাও সমস্যা।

৭ম শ্রেণির শিক্ষার্থী রবিউল, খুশি, জিমা এবং ৮ম শ্রেণির শিক্ষার্থী রুমি, রোজিনা, বিপাশা আখতার জানায়, আমরা ব্রহ্মপুত্র পাড়ি দিয়ে যাত্রাপুর ও নুনখাওয়া এলাকার স্কুলে ভর্তি হয়ে ছিলাম। কিন্তু নদীপথ ও দূরের কারণে ঠিক মতন ক্লাশ করতে যেতে পারতাম না। এখন বাড়ির কাছে এবং বাড়ির কাছাকাছি চরে স্কুল হওয়ায় নিয়মিত ক্লাশ করতে পারছি।

স্কুলের শিক্ষক সেলিনা পারভীন মুক্তি, ফারুক আহমেদ, আমির হোসেন ও রাজু আহমেদ জানান, এ বছরে শুধু মাত্র ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত পাঠদান শুরু করেছি আমরা। প্রায় প্রতিদিনই নতুন নতুন শিক্ষার্থী ভর্তি হওয়ার জন্য আসছে। মাত্র ৪টি রুমে পাঠদান করার জায়গা সংকুলান করতে আমাদের হিমসিম অবস্থা হয়েছে।

চর ভগবতীপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির আজীবন সদস্য ইউসুফ আলমগীর জানান, ১৬ নদ-নদী বেষ্টিত কুড়িগ্রামের চরা লগুলোতে মুলত: প্রাথমিক বিদ্যালয় থাকলেও উচ্চ বিদ্যালয় নেই বললেও চলে। ফলে এসব চরের শিশুরা প্রাথমিক পাশ করলেও নদী পাড়ি দিয়ে মুল ভূখন্ডে উচ্চ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালিয়ে নেয়াটা অনেকের পক্ষে সম্ভব হয় না। আর এ কারণে শিক্ষা থেকে ঝড়ে পড়ার পাশাপাশি মেয়ে শিশুরা বাল্য বিয়ের শিকারও হয়।

এমন বাস্তবতায় কুড়িগ্রাম জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের প্রত্যক্ষ সহায়তায় আমরা গড়ে তুলেছি এই উচ্চ বিদ্যালয়টি। প্রথম বর্ষেই জায়গা সংকুলান করতে পারছি না। প্রত্যাশা করছি সরকারের পাশাপাশি বেসরকারি কিংবা ব্যক্তিগত সহায়তা পেলে আমরা বিদ্যালয়ের পরিসর বৃদ্ধি করতে পারবো।

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: জহুরুল ইসলাম জানান, প্রথম বছরে নিম্ন মাধ্যমিক পর্যন্ত পাঠদান শুরু হয়েছে। যেখানে প্রায় দেড় শত শিক্ষার্থী পাঠদান করছে। আশা করছি আগামী বছর থেকে নবম শ্রেণি অর্থাৎ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা এই বিদ্যালয়ে পড়াশুনা করবে।

এ ব্যাপারে কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার ও চর ভগবতীপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রাসেদুল হাসান জানান, সরকারি আর্থিক সহায়তায় বিদ্যালয়টির মাত্র ৪টি রুমের একটি চরউপযোগি টিনসেড ভবন আমরা নির্মাণ করেছি। সেই সাথে বিদ্যালয়ের শিক্ষকদের সম্মানী এবং বিদ্যালয় পরিচালনার জন্য একটি আর্থিক তহবিল গঠনের চেষ্টা করা হচ্ছে। সেখানে স্থানীয় এমপি, জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যান, কুড়িগ্রাম পৌরসভার মেয়রসহ স্থানীয় অনেকেই সহযোগিতার হাত বাড়িয়েছেন। তবে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। সকলের পৃষ্টপোষকতা পেলে স্কুলটি আরও বিকশিত হবে। সেই সাথে চরের মেয়ে শিশুরা বাল্য বিয়ের হাত থেকে মুক্ত হবে বলে আমি আশা রাখছি।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,০৮ ফেব্রুয়ারী ২০২৩

Tags: আলো ছড়াচ্ছে বিদ্যালয়ব্রহ্মপুত্র
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কুমারখালীতে পল্লী চিকিৎসক হত্যা মামলায় একজন গ্রেফতার

Next Post

বাউফলে চিকিৎসা সেবা থেকে বঞ্ছিত ২২ হাজার মানুষ

Related Posts

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪
স্থানীয় খবর

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা
স্থানীয় খবর

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড
স্থানীয় খবর

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

Next Post
বাউফলে চিকিৎসা সেবা থেকে বঞ্ছিত ২২ হাজার মানুষ

বাউফলে চিকিৎসা সেবা থেকে বঞ্ছিত ২২ হাজার মানুষ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist