সুদীপ্ত শাহীন, লালমনিরহাট: জেলার সদরের কুলাঘাট ইউনিয়নের টিকটিকিরহাট বাজারে যুবলীগের নয়ন (৪২) নামের এক কর্মীকে দূর্বৃত্তরা রাতভর পিটিয়ে গুরুতর আহত করেছে।
ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাতে। যুবলীগ কর্মী লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি রয়েছে।
জানা গেছে, টিকিটিকি বাজারের লাল বাহিনীর প্রধান লাল সরকারের নেতৃত্বে দূর্বৃত্তরা ক্ষুদ্র ব্যবসায়ী নয়ন কে কুলাঘাট বাজার হতে তুলে নিয়ে যায়। তাকে রাতভর টিকিটিকি বাজারে দূর্বৃত্তদের গোপন আস্থানায় আটকে রেখে লাল সরকার পিটিয়ে গুরুতর আহত করে। এই যুবলীগ কর্মী কোন এক মাদক ব্যবসায়ীর তথ্য আইনশৃংঙ্খলা বাহিনীকে জানিয়েছে।
এই অযুহাত তুলে তাকে নির্যাতন করে। পরে স্বজনরা শহর হতে গিয়ে যুবলীগ কর্মী কে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেছে। এই দুর্বৃত্ত লাল সরকার অর্ধশতটি মামলার আসামি।
দৈনিক দেশতথ্য//এসএইচ//
প্রিন্ট করুন








Discussion about this post