Saturday, 14 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কুষ্টিয়ায় ১২০ টাকার বিনিময়ে পুলিশের চাকরি পেলেন ৭৪ জন নারী-পুরুষ

সাইফুল by সাইফুল
Tuesday, 28 February, 2023.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
কুষ্টিয়ায় ১২০ টাকার বিনিময়ে পুলিশের চাকরি পেলেন ৭৪ জন নারী-পুরুষ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

কুষ্টিয়ায় মোবাইল অপারেটর কোম্পানী টেলিটকের মাধ্যমে মাত্র ১২০ টাকায় আবেদন করে পুলিশের চাকরি পেয়েছেন ৭৪ জন নারী পুরুষ।।

পুলিশের চাকরি মানেই ঘুষ। প্রচলিত এই ধ্যান-ধারণাকে ভেঙ্গে দিয়ে শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছেন কুষ্টিয়ার পুলিশ সুপার মো: খাইরুল আলম। সদ্য পুলিশ কনস্টেবল পদে চাকুরি পাওয়া ৭৪ জন এবং তাদের অভিভাবকদের সামনে হাজির করে এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, আমি এবং আমার টিম যারা চাকরি পেয়েছে তাদের কাছ থেকে যদি একটি টাকা ঘুষ গ্রহণ করেছি এমন প্রমাণ যদি কেউ দেখাতে পারেন তাহলে আপনারা যে শাস্তি দেবেন তা মাথা পেতে নেব। ঘুষ ছাড়া বিনামূল্যে কনস্টেবল পদে সরকারি চাকরি পেয়ে তাই আবেগে আপ্লুত চাকরি গ্রহিতা এবং তাদের অভিভাবকরা।

এসময় অনেকের চোখে-মুখে আনন্দাশ্রু দেখে গেছে। দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের বড়গাংদিয়া গ্রামের আরেজুল ইসলামের সম্বল বলতে পৈত্রিক ভিটার ৫ কাঠা জমি। তার আবার ভাগিদার ২ ভাই ও ৪ বোন। নিজের কোন জমি না থাকায় অন্যের জমি চাষাবাদ করে আবার অনেক সময় দিনমজুরি করে সংসার চালান। অভাব-অনাটনের মধ্যেই দুই ছেলেকে পড়ালেখা করাচ্ছেন। বড় ছেলে আশিকুর রহমান রাজিব অনার্সে পড়ছেন। ছোট ছেলে রকিবুল হাসান বিজয় পড়ে ৭ম শ্রেণীতে। দিনমজুর আরেজুল ইসলাম জানান, বড় ছেলে তার কাছ থেকে ১২০ টাকা নিয়ে পুলিশের চাকরির জন্য লাইনে দাঁড়ায়। ছেলের চাকরি পেতে কোথাও কোন টাকা-পয়সা ঘুষ দিতে হয়েছে কিনা? এমন প্রশ্নের জবাবে বলেন, দুবেলা দুমুঠো খাবার জোগাড় করায় যেখানে কঠিন সেখানে ঘুষ দেব কোথা থেকে।

চাকরি পাওয়া মো: হামিন (১৯)। গত বছর কুষ্টিয়া পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ থেকে এইচ এস সি পাশ করেছেন। তার পিতা বাবর আলী ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ষোলদাগ মোসলেমপুর গ্রামের জিকে কোয়ার্টারে বসবাস করেন। পেশায় দিনমজুর বাবর আলী জানান, নিজের কোন জায়গা-জমি নাই। একবেলা খেয়ে না খেয়ে সংসার চলে তাদের। ছেলে হামিন প্রাইভেট পড়িয়ে নিজের পড়ালেখার খরচ চালিয়েছে। ছেলের চাকরি হওয়ার সংবাদ শুনে তার খুশির কোন সীমা নেই। হামিদুল হক। পেশায় একজন অটো চালক। কোন ছেলে সন্তান নেই। দুই মেয়ে এবং স্ত্রীকে নিয়েই তার সংসার। বড় মেয়ে হাফিজা খাতুন কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের দর্শন অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী। হাফিজা জানান, পয়সা দিয়ে চাকরি নেয়ার সামর্থ আমার পিতার নেই।

শুনেছিলাম পুলিশের চাকরি টাকা ছাড়া হয়না। কিন্তু নিজে চাকরি পেয়ে আমার সেই ধারণা এখন ভুল বলে প্রমাণিত হয়েছে। ছোট বেলা থেকে ইচ্ছা ছিল দেশের জন্য করে যেতে চাই। আজ আমার স্বপ্ন পূরণ হয়েছে। পুলিশের চাকরি করে জনগণ এবং দেশের সেবা করে যেতে চাই। শুধু হাফিজা, হামিন বা আশিকুর রহমানই নয় কুষ্টিয়ায় এবার যারা পুলিশের চাকরি পেয়েছেন তাদেও অধিকাংশই হতদরিদ্র পরিবারের সন্তান। সংবাদ সম্মেলনে কুষ্টিয়ার পুলিশ সুপার মো: খাইরুল আলম জানান, যখন এদের লাইনে দাঁড় করানো হয় তখন মাইকে একটি ঘোষণা দিয়েছিলাম। বলেছিলাম, তোমরা কাউকে একটি টাকা ঘুষ দেবে না।

যদি তোমাদের কাছে কেউ ঘুষ দাবি করে তাহলে আমাকে কিংবা থানায় ফোন করে জানাবে। আমার ওপর আস্থা রাখতে পারো। যদি তোমার যোগ্যতা থাকে তাহলে এমনিতেই চাকরি হবে। তাই কাউকে চাকরির জন্য টাকা দিয়ে প্রতারিত হবে না। সংবাদ সম্মেলনে জানানো হয় চাকরি নয়, সেবা এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত বছরের পহেলা ডিসেম্বর পুলিশ কনস্টেবল পদে চাকরির জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। চাকরির জন্য ২৫০২ জন প্রার্থী আবেদন করেন। বিভিন্ন ধাপ পেরিয়ে ৩৪১ জন পরীক্ষার্থীকে লিখিত পরীক্ষার জন্য ডাকা হয়। একজন প্রার্থী বাদে সবাই লিখিত পরীক্ষায় অংশ গ্রহণ করেন। এদের মধ্যে উত্তীর্ণ ১২৩ জনকে গত ২৭ ফেব্রুয়ারি মনস্তাত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণের জন্য ডাকা হয়। মনস্তাত্বিক ও মৌখিক পরীক্ষা শেষে ৭৪ জনকে চুড়ান্ত করা হয়।

এদের মধ্যে ৬৯ জন পুরুষ এবং নারী ৫ জন। সংবাদ সম্মেলনে নিয়োগ বোর্ডের সদস্য মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কামরুল হাসান, নিয়োগ বোর্ডেও সদস্য যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: ফিরোজ কবিরসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে নিয়োগ প্রাপ্তদের পুলিশ সুপার মো: খাইরুল আলম ফুলেল শুভেচ্ছা জানান এবং অভিভাবকসহ সকলকে মিষ্টি মুখ করান।

Tags: কুষ্টিয়া জেলা পুলিশপুলিশ নিয়োগ
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

মনপুরায় ইউ.এন.ও’র বিদায় সংবর্ধনা সভা

Next Post

কুড়িগ্রামে ২৩ আসামিকে গ্রেফতার

Related Posts

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু
স্থানীয় খবর

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে
স্থানীয় খবর

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার
স্থানীয় খবর

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

Next Post
কুড়িগ্রামে ২৩ আসামিকে গ্রেফতার

কুড়িগ্রামে ২৩ আসামিকে গ্রেফতার

Discussion about this post

সর্বশেষ সংবাদ

চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল স্বাভাবিক

চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল স্বাভাবিক

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist