Wednesday, 11 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

সড়কের বিষফোড়া ‘ব্রিজঘাট বাজার’

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Saturday, 25 March, 2023.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
সড়কের বিষফোড়া ‘ব্রিজঘাট বাজার’
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

চট্টগ্রাম প্রতিনিধি: কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা খোয়াজনগর এলাকায় সিডিএ’র জমিতে গড়ে উঠা ‘ব্রিজঘাট কাঁচাবাজার’টি সড়কের উপর হলেও ২০ বছরেও প্রশাসনের কোন বিভাগের টনক নড়ছে না।

নীরব রয়েছে স্থানীয় প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ এবং দক্ষিণ জোনের ট্রাফিক বিভাগ। বাজারটির জমি সিডিএ’র অধিগ্রহণকৃত হওয়ায় অনেক সময়ে সিডিএ উচ্ছেদ করলেও পুনরায় বাজার বসে যায় নিমিষেই।

ফলে, সড়কের উপর বাজার বসায় যান চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন বিকেল থেকে ওই সড়কে সৃষ্টি হচ্ছে যানজট। পথচারী থেকে শুরু করে চাকরিজীবি যাত্রীরাও সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন। এছাড়া যত্রতত্র রাস্তার উপর ভাসমান দোকান বসায় ঘটছে নানা দুর্ঘটনাও।

জানা যায়, পুরো মহাসড়ক আইন সংশোধন করে গত ডিসেম্বরে জারি করা আইন অনুযায়ী, সড়কের ভূমির প্রান্তসীমা থেকে ১০ মিটার পর্যন্ত সংরক্ষিত অংশ। আগে থেকে অনুমতি না নিয়ে এই অংশে হাট-বাজার বসানো, অবকাঠামো তৈরি কিংবা ব্যবসায়িক উদ্দেশ্যে ওই অংশটি ব্যবহার করা যাবে না। কিন্তু এ আইন মানছে না সংশ্লিষ্ট কোন বিভাগ।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, চরপাথরঘাটার ব্রিজঘাটে সড়কের উপর সন্ধ্যাবাজারটি সড়কের উভয় পাশ দখল করে রেখেছে। গড়ে উঠেছে ভাসমান দোকান পাট ও কাঁচাবাজার। ব্যস্ততম এ সড়কের দু’পাশের অংশ এখন তাঁদের দখলে। এতে সড়কের ওই স্থানে যানবাহন চলাচলে ব্যাপক বাধার সৃষ্টি হচ্ছে।

স্থানীয় লোকজন জানান, সড়কের উপর এভাবে বাজার বসানো পুরোপুরো অবৈধ। সাধারণ মানুষের নিরাপত্তা ও নির্বিঘ্নে মানুষের চলাচল নিশ্চিত করতে এ বাজারটি উচ্ছেদ করা জরুরী। কিন্তু কেন বাজারটি সরানো হচ্ছে না এর কারণ অনুসন্ধানে কিছু তথ্য মিলে।

সম্প্রতি উপজেলা প্রশাসন বাজারটির ইজারা দরপত্র ঘোষণা করেন। ১৫ লাখে বাজারটি ইজারা পেয়েছেন এক ব্যক্তি। ২০ বছরের বেশি সময় ধরে বাজারটি বসলেও উপজেলা প্রশাসন কিংবা পরিষদ এর আগে বাজারটি কখনো ইজারা দেননি। বিগত সময়ে যে ৫ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্ণফুলীতে দায়িত্ব পালন করে গেছেন, তাঁরাও কখনো বাজারটি ইজারা দেওয়ার চেষ্টা করেননি।

জানা যায়, কর্ণফুলী উপজেলা প্রতিষ্ঠার আগেও একই প্রক্রিয়ায় ২০০৮ সালে পটিয়া উপজেলার তৎকালীন নির্বাহী অফিসার মো. শহীদুল আলম পুরাতন ব্রীজঘাট বাজারটি ইজারা প্রদানের জন্য দরপত্র বিজ্ঞপ্তি জারি করেছিলেন। কিন্তু বিষয়টি সে সময় সিডিএ’র নজরে আসলে চিঠি দেওয়ায় ইজারা তালিকা থেকে বাজারটি বাদ যান।

উচ্ছেদ না করে কেন অবৈধ বাজারটি ইজারা দেওয়া হচ্ছে জানতে কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশীদের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও ফোন রিসিভ না করায় মন্তব্য পাওয়া যায়নি।

ওদিকে, চট্টগ্রাম দোহাজারী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ বলেন, ‘এভাবে সড়ক ও জনপথের সড়কের উপর বাজার বসানোর ফলে নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরী হয়। আইনে এসব বাজার সম্পূর্ণ অবৈধ। এসব বাজারের কারণে নিরাপদ সড়ক গড়ার উদ্যোগ সফল হচ্ছে না ।’

দৈনিক দেশতথ্য//এসএইচ//

Tags: ব্রিজঘাট বাজার
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কুড়িগ্রামে গণহত্যা দিবস পালিত

Next Post

জামালপুরে গণহত্যা দিবস পালিত

Related Posts

নাশকতার আগুনে বিপন্ন মানুষের স্বাভাবিক জীবন
জাতীয় খবর

নাশকতার আগুনে বিপন্ন মানুষের স্বাভাবিক জীবন

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫
প্রধান খবর

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫

কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী
জাতীয় খবর

কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী

Next Post
জামালপুরে গণহত্যা দিবস পালিত

জামালপুরে গণহত্যা দিবস পালিত

Discussion about this post

সর্বশেষ সংবাদ

নাশকতার আগুনে বিপন্ন মানুষের স্বাভাবিক জীবন

নাশকতার আগুনে বিপন্ন মানুষের স্বাভাবিক জীবন

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist