Saturday, 14 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

এবার ডিসির ছোঁয়ায় বদলে যাবে ‘গুলিয়াখালী সৈকত’

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Friday, 31 March, 2023.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
এবার ডিসির ছোঁয়ায় বদলে যাবে ‘গুলিয়াখালী সৈকত’
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

জে. জাহেদ, চট্টগ্রাম: চট্টগ্রামের সমুদ্র পাড়ে সবুজ গালিচা বিছানো এক বিস্ময়কর প্রকৃতি গুলিয়াখালী সি বিচ। চারপাশে বিস্তৃত জলরাশি। অন্যদিকে কেওড়া বন। কেওড়া বনের মাঝ দিয়ে বয়ে যাওয়া ছোট ছোট খালের চারদিকে কেওড়া গাছের শ্বাসমূল বেড়িয়ে আছে। নতুনভাবে পর্যটকদের জন্য সীতাকুণ্ডের এই গুলিয়াখালী সমুদ্র সৈকত সাজিয়ে তুলতে নানান উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এ সৈকতে শিগগরই রিসোর্ট, ওয়াকওয়েসহ সেতু নির্মাণের কাজ শুরু হচ্ছে। ডিসির ছোঁয়ায় বদলে যাবে গুলিয়াখালী সৈকত।

সেতু ও রিসোর্ট নির্মাণকাজের জন্য উপজেলা প্রশাসনের তৈরি নকশা অনুমোদিত হয়েছে বলে জানান জেলা প্রশাসক আবুল বাসার মো. ফখরুজ্জামান। সম্প্রতি গুলিয়াখালী সৈকত পরিদর্শন শেষে জেলা প্রশাসক সৈকতের উন্নয়নের জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশ দেন। তিনি বলেন, সৈকতের নিরাপত্তার জন্য ট্যুরিস্ট পুলিশের ইউনিট চালুর কার্যক্রম শুরু হয়েছে।

পরিকল্পনার মধ্যে রয়েছে- সৈকতের আবর্জনা পরিষ্কার করা, অপরিকল্পিতভাবে গড়ে ওঠা দোকানপাট নিরাপদ দূরত্বে সরিয়ে আনা, পর্যাপ্ত টয়লেট স্থাপন করা ইত্যাদি।
নকশা অনুযায়ী, বেড়িবাঁধ থেকে ইংরেজি ওয়াই আকৃতির ১০ ফুট ওয়াকওয়ে নির্মাণ করা হবে। এর দুই দিকে হবে রেস্তোরাঁ ও রিসোর্ট।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম বলেন, সব ঋতুতে পর্যটকেরা যেন সৈকতের সৌন্দর্য উপভোগ করতে পারেন সেজন্য একটি নকশা করা হয়েছে। অল্প সময়ের মধ্যে এর নির্মাণকাজ শুরু হবে। ইতিমধ্যে চট্টগ্রাম জেলা প্রশাসক পরিদর্শন করে গেছেন। বর্ষাকালে জোয়ারের সময় সৈকত ডুবে যায়। তখন পর্যটকদের বেড়িবাঁধে অপেক্ষা করতে হয়। ওয়াকওয়েসহ সেতু নির্মাণ হলে পর্যটকরা সারাবছর গুলিয়াখালী সৈকতের সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালি সমুদ্র সৈকতকে ‘পর্যটন শিল্প’ ঘোষণা করে পর্যটন মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর নির্দেশে এখানে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। জানা যায়, এর আগেও নাগরিক জীবনে নির্মল আনন্দ দিতে চট্টগ্রাম জেলা প্রশাসন ১২২ প্রজাতির ফুল দিয়ে যাত্রা শুরু করল ‘ডিসি ফ্লাওয়ার পার্ক‘। ১০ বছরের বেশি সময় অবৈধ দখলে থাকা প্রায় ২০০ একর খাসজমিকে পর্যটন স্পট হিসেবে গড়ে তুলেন নবাগত জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান।

কিছুদিন আগেও সেখানে ছিল অবৈধ হোটেল রেস্তোরা ও মাদকের আখড়া। সরকারি জায়গা দখল করে গড়ে উঠেছিল শুকতারা নামের এ হোটেল। ডিসির ছোয়ায় তা পরিণত হলো এক বিনোদন স্পটে। উন্মুক্ত হলো এক ফুলের রাজ্য।

দৈনিক দেশতথ্য//এসএইচ//

Tags: গুলিয়াখালী সৈকত
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ভেড়ামারায় ২ শতাধিক দুস্থ মহিলাদের অর্থ সহায়তা

Next Post

হাটহাজারীতে সচেতন নাগরিকদের মানববন্ধন

Related Posts

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর
জাতীয় খবর

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

এবার আরও কমে গেল সোনার দাম
জাতীয় খবর

এবার আরও কমে গেল সোনার দাম

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ
প্রধান খবর

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

Next Post
হাটহাজারীতে সচেতন নাগরিকদের মানববন্ধন

হাটহাজারীতে সচেতন নাগরিকদের মানববন্ধন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist