Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Monday, 3 April, 2023.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

নিজস্ব প্রতিবেদক: অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে, র‌্যাব হেফাজতে সুলতানা হত্যার বিচার করতে হবে, সামসসহ সাংবাদিকদের নামে হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও নির্যাতনের বিচার করতে হবে
আজ ৩ এপ্রিল সোমবার, বিকাল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সাংবাদিক সামসুজ্জামানের মুক্তি, নওগাঁয় র‌্যাব হেফাজতে সুলতানা হত্যার বিচার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবীতে সমাবেশ ও মিছিল করেছে ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা। মোর্চার সমন্বয়ক নয়াগণতান্ত্রিক গণমোর্চার সভাপতি জাফর হোসেনের সভাপতিত্বে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ এর কেন্দ্রীয় কমিটির সদস্য মহিন উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় এ সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্ত্তী, গণমুক্তি আন্দোলনের আহ্ববায়ক নাসির উদ্দিন আহমেদ নাসু ও জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সভাপতি মাসুদ খান। সমাবেশ শেষে পুরানা পল্টন মোড়ে বিক্ষোভ মিছিলের সমাপ্তি ঘোষণা করেছেন মোর্চার সভাপতি জাফর হোসেন।

জাফর হোসেন বলেন, একদিকে সরকার বিদ্যুত গ্যাসসহ সবকিছুর দাম যেভাবে বাড়িয়েছে তাতে গরীব মানুষ এখন আর পোল্ট্রী মুরগীর মাংস কিনতে পারছেন না। ঠিকমত তিনবেলা খাবার জোগাড় করতে পারছেনা। বিক্ষুদ্ধ জনগণ যাতে কোন প্রতিবাদ করতে না পারে সেজন্যই সরকার ত্রাসের রাজত্ব তৈরী করছে। ফ্যাসিবাদী সরকারের দমন পীড়ণ নির্যাতনের মাত্রা বেড়েই চলেছে। এসবের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য তিনিসহ বক্তারা জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

শুভ্রাংশু চক্রবর্তী বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অসহনীয় মূল্যবৃদ্ধিসহ শোষন-নিপীড়ণ-অন্যায়ের বিরুদ্ধে জনগণ যাতে প্রতিবাদ করতে না পারে তা নিশ্চিত করার জন্য দমনের হাতিয়ার হিসেবে সরকার ডিজিটাল নিরাপত্তা আইন করেছে। জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এই কালাকানুনসহ দমনমুলক সকল আইন, বাহিনী, প্রতিষ্ঠান, ব্যবস্থা উচ্ছেদ করতে হবে।

নাসির উদ্দিন আহমেদ নাসু বলেন, গভীর রাতে সাদা পোষাকে সিআইডি কর্তৃক সাংবাদিক সামসকে তুলে নেয়া ও ২০ ঘন্টার বেশী সময় গুম করে রাখার ঘটনাই প্রমান করে দমন-নির্যাতন চালাতে সরকার কোন আইন-কানুনেরও পরোয়া করে না।
মহিন উদ্দিন চৌধুরী বলেন, মাছ মাংস চাইলের স্বাধীনতা চাই এটা তো জনগণের মনের কথা। জনগণের কথা বলার যে অধিকার যে নাই সাংবাদিক সামসকে আটক, পত্রিকা সম্পাদককে হয়রানি থেকে সেটা আবারো প্রমানিত হলো। একজন যুগ্ম সচিবের নির্দেশে সুলতানাকে তুলে নির্যাতন করে মেরে ফেললো, তারপর মামলা দিলো। এসবে আবারো প্রমান হলো, ডিজিটাল নিরাপত্তা আইন ফ্যাসিবাদী নির্যাতনের হাতিয়ার ছাড়া অন্য কিছু নয়।
মাসুদ খান বলেন, আমরা দেখলাম ফ্যাসিবাদী নিপীড়ণের ক্ষেত্র প্রস্তুত করতে, নিপীড়নের পক্ষে সমর্থন ও বৈধতা দিতে আজ কাজ করছে কিছু সংবাদ মাধ্যম, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী ও তাদের সংগঠন। নিপীড়ক সরকারের দোসর ও হাতিয়ার হিসেবে উম্মোচিত এই গণবিরোধীদেরও বিচার করতে। সেজন্য শ্রমিক কৃষক জনগণকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ শক্তি গড়ে তুলতে হবে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//

Tags: ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

জুতার মালা দিয়ে ঘুরছেন ইজিবাইক চালক

Next Post

বিএসটিআইএর ভুয়া সিল মেরে খাদ্যপণ্য বিক্রি, জরিমানা

Related Posts

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর
জাতীয় খবর

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

এবার আরও কমে গেল সোনার দাম
জাতীয় খবর

এবার আরও কমে গেল সোনার দাম

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ
প্রধান খবর

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

Next Post
বিএসটিআইএর ভুয়া সিল মেরে খাদ্যপণ্য বিক্রি, জরিমানা

বিএসটিআইএর ভুয়া সিল মেরে খাদ্যপণ্য বিক্রি, জরিমানা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

এবার আরও কমে গেল সোনার দাম

এবার আরও কমে গেল সোনার দাম

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist