Tuesday, 10 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

চসিক কাউন্সিলর ও তিন প্রকৌশলীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Wednesday, 12 April, 2023.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
চসিক কাউন্সিলর ও তিন প্রকৌশলীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

চট্টগ্রাম প্রতিনিধি: অনুমোদন ছাড়া পাহাড় কেটে রাস্তা নির্মাণ করায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) এক কাউন্সিলর ও তিন প্রকৌশলীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পরিবেশ অধিদপ্তর।

সংস্থাটির চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক হাছান আহম্মদ বাদী হয়ে গতকাল আকবর শাহ থানায় মামলাটি করেন।

মামলায় ৬ নম্বর আসামি করা হয়েছে চসিকের ৯ নং পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর জহুরুল আলম জসিমকে। অন্য আসামিরা হচ্ছেন চসিকের নির্বাহী প্রকৌশলী আবু সাদাত মোহাম্মদ তৈয়ব, নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন, সিনিয়র সাব–এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ওয়ালী আহমেদ, পাহাড় কাটায় জড়িত ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এবি–হক ব্রাদার্সের ওমর ফারুক ও তার স্ত্রী তাকিয়া বেগম এবং মো. ইসমাইল নামে এক শ্রমিক।

আসামিদের মধ্যে চসিকের প্রকৌশলী আবু সাদাত মোহাম্মদ তৈয়ব ২০২২ সালের ২৫ আগস্ট থেকে শিক্ষা ছুটি নিয়ে আমেরিকায় অবস্থান করছেন। মামলা দায়ের করার বিষয়টি নিশ্চিত করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের উপ–পরিচালক মিয়া মাহমুদুল হক। তিনি বলেন, পাহাড়টি খাড়াভাবে কাটার ফলে যে কোনো সময় ভূমিধস হয়ে জান–মালের ক্ষয়–ক্ষতির আশঙ্কা রয়েছে।

বেলতলী ঘোনায় ২ কোটি ৬৭ লাখ টাকার একটি প্রকল্পের কাজ করছে চসিক। ওই প্রকল্পের আওতায় রিটেইনিং ওয়াল নির্মাণ করা হচ্ছে সেখানে। পরিবেশ অধিদপ্তর জানায়, সেখানে খাড়া ও ঝুঁকিপূর্ণভাবে পাহাড় কেটে রাস্তা করা হয়। কাটা অংশে ইটের রিটেইনিং ওয়াল নির্মাণ করা হচ্ছে। ওই অংশে ৭ এপ্রিল পাহাড় ধসে মজিবুর রহমান খোকা নামে এক শ্রমিক মারা যান এবং তিনজন আহত হন।

পরিবেশ অধিদপ্তর মহানগর কার্যালয়ের পরিচালক হিল্লোল বিশ্বাস জানান, প্রকল্প বাস্তবায়নকালে কোনো টিলা বা পাহাড় কাটা হবে কিনা, কী পরিমাণ টিলা–পাহাড় কাটা হবে এবং পাহাড় কাটলে ভূমিধস রোধে কোনো গাইডওয়াল কিংবা রিটেনশন ওয়াল নির্মাণ করা হবে কিনা এ সম্পর্কে কোনো তথ্য সিটি কর্পোরেশন জানায়নি এবং সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদনও নেয়নি। পূর্ব অনুমতি ছাড়া পাহাড় কেটে রাস্তা নির্মাণ করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫–এর ধারা ৬ (খ) লংঘন করা হয়েছে।

জানা গেছে, পাহাড় ধসের পর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মতিন ও হাছান আহম্মদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা ঘটনাস্থলে আনুমানিক ৫০ হাজার ঘনফুট পাহাড় কাটার সত্যতা পান।

এর আগে ডিসেম্বরে অগ্রণী ব্যাংক অফিসার্স কো–অপারেটিভ হাউজিং সোসাইটি পরিবেশ অধিদপ্তরে দেয়া আরেকটি লিখিত অভিযোগে দাবি করে, কাউন্সিলর জহুরুল আলম জসিমের নির্দেশে মোহাম্মদ আমজাদ হোসেনের যোগসাজসে মোহাম্মদ ইসমাইল এঙকেভেটর দিয়ে পাহাড় কাটছে। জনৈক সেলিম বাদশা, ফিকুল ইসলাম মিন্টু, মোহাম্মদ মানিক ও মোহাম্মদ সাদ্দাম পাহাড় কাটায় সহযোগিতা করেন।

এ বিষয়ে জানার জন্য মোবাইলে কল দিলে রিসিভ করেননি সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। মামলার আসামি চসিকের নির্বাহী প্রকৌশলী আবু সাদাত মোহাম্মদ তৈয়ব বলেন, ২০২২ সালের ২৫ আগস্ট থেকে শিক্ষা ছুটি নিয়ে আমেরিকায় অবস্থান করছি। তাছাড়া আমি ওই প্রকল্পের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছি না।

দৈনিক দেশতথ্য//এসএইচ//

Tags: চসিক কাউন্সিলরমামলা
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কুয়াকাটায় বিদ্যুৎপৃষ্ট হয়ে ব্যবসায়ী নিহত

Next Post

রাজধানীতে বর্ণাঢ্য আয়োজনে বৈসাবি উৎসব পালিত

Related Posts

হাতিয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ
জাতীয় খবর

হাতিয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ

কোটালীপাড়ায় চলন্ত ভ্যান থেকে পড়ে শিশুর মৃত্যু
জাতীয় খবর

কোটালীপাড়ায় চলন্ত ভ্যান থেকে পড়ে শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ২২৬০
প্রধান খবর

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ২২৬০

Next Post
রাজধানীতে বর্ণাঢ্য আয়োজনে বৈসাবি উৎসব পালিত

রাজধানীতে বর্ণাঢ্য আয়োজনে বৈসাবি উৎসব পালিত

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist