Thursday, 19 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

স্কুলের গাছ কেটে বিক্রি করলেন প্রধান শিক্ষক ও সভাপতি

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Thursday, 20 April, 2023.
in শিক্ষা
Reading Time: 1 min read
0
স্কুলের গাছ কেটে বিক্রি করলেন প্রধান শিক্ষক ও সভাপতি
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় ঈদ খরচের টাকা যোগাতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অন্তত: ৩০-৩৫টি গাছ কেটে সমিলে বিক্রি করে দিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি।

উপজেলার ধুলাসার ইউনিয়নের ৫৮ নম্বর অনন্তপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এ ঘটনায় উদ্বেগ জানিয়েছেন বিদ্যালয়ের অভিভাবক সহ স্থানীয়রা। এতে পরিবেশ ও প্রতিবেশ হুমকির মুখে পড়বে বলে মনে করছেন তারা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, অনন্তপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বর থেকে গত ক’দিন ধরে ২০টি চাম্বল, ৮টি রেইনট্রি ও ৫টি মেহগনি গাছ কেটে সমিলে বিক্রি করে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল আলম ও পরিচালনা কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামান খলিফা। গাছ ব্যবসায়ী তাওহীদ ইঞ্জিন ভ্যান যোগে এ গাছ নিয়ে খোকন খলিফার মালিকানাধীন সমিলে জড়ো করেন। বেশ পুরনো এবং পরিপক্ক গাছ হওয়ায় প্রতি কেভি গাছের মূল্য হাঁকা হচ্ছে ১ হাজার টাকা। ক্রয় কৃত অধিকাংশ গাছের বেড় ৬-৭ফুট। কোন ধরনের সভা, রেজুলেশন কিংবা উপজেলা কমিটির নিলাম বিজ্ঞপ্তি ছাড়াই এসব গাছ কেটে বিক্রি করে সরকারী কোষাগারে জমা না দিয়ে অন্তত: আড়াই লক্ষ টাকা হাতিয়ে নেয় স্কুল সভাপতি ও প্রধান শিক্ষক। এ নিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির দাতা সদস্য কে এম মেহেদী হাসান প্রিন্স খলিফা বলেন, স্কুল ক্যাম্পাস থেকে বড় সাইজের পুরনো সব গাছ কেটে বিক্রি করে দেয়া হয়েছে। গাছ কাটার বিষয়ে স্কুলে কোনো সভা ডাকা হয়নি। বিষয়টি প্রধান শিক্ষক ও সভাপতি কেবল জানেন।

স্থানীয় গাছ ব্যবসায়ী তাওহীদ জানান, ‘মনির খলিফা, খোকন খলিফা ও জিয়া হাওলাদার আমার কাছে গাছ বিক্রি করেছে। নগদ টাকা দিয়ে আমি গাছ কিনেছি। গাছ কাটার আগেই তারা আমার কাছ থেকে ৫০ হাজার টাকা অগ্রিম নিয়েছে। কাটার পর গাছ সমিলে আনতে বাকী সমুদয় টাকা আমাকে দিয়ে দিতে হয়েছে।:

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামান খলিফা বলেন, ‘ঈদের খরচ যোগাতে নয়, স্কুলের স্পোর্টস অনুষ্ঠান ব্যয়ের জন্য আমরা এই গাছ কেটে বিক্রি করেছি।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল আলম বলেন, ‘ভাই সভাপতির সাথে কথা বলেন, তাহলেই হবে।’

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অচ্যুতানন্দ দাস বলেন, এ বিষয়টি আমার জানা নেই। আমি জেনে আইনগত ব্যবস্থা নিচ্ছি।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ বখতিয়ার মোল্লা বলেন, বিদ্যালয় ক্যাম্পাস থেকে গাছ কাটতে হলে সংশ্লিষ্ট উপজেলা কমিটির অনুমোদন সাপেক্ষে গাছ কাটতে হয়। এবং বিক্রির সমুদয় অর্থ সরকারি কোষাগারে জমা হবে। এর ব্যত্যয় হওয়ার সুযোগ নেই।

কলাপাড়া ইউএনও মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমি বিষয়টি জানিনা। স্কুল সভাপতি, প্রধান শিক্ষকের সরকারি প্রতিষ্ঠানের গাছ বিক্রির কোন এখতিয়ার নেই। তারা গাছ বিক্রি করে থাকলে মামলা হবে।’

দৈনিক দেশতথ্য//এসএইচ//

Tags: প্রধান শিক্ষক ও সভাপতি
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কুষ্টিয়ায় দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

Next Post

কুয়াকাটায় জেলেদের মাঝে ঈদ উপহার বিতরণ

Related Posts

রাবির ভর্তি পরীক্ষা ১২ ফেব্রুয়ারি, ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন
শিক্ষা

রাবির ভর্তি পরীক্ষা ১২ ফেব্রুয়ারি, ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন

ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
শিক্ষা

ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি
শিক্ষা

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

Next Post
কুয়াকাটায় জেলেদের মাঝে ঈদ উপহার বিতরণ

কুয়াকাটায় জেলেদের মাঝে ঈদ উপহার বিতরণ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে প্রশিক্ষণ

কুষ্টিয়ায় সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে প্রশিক্ষণ

ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন

ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন

কলাপাড়ায় নবান্ন উৎসব উদযাপন

কলাপাড়ায় নবান্ন উৎসব উদযাপন

কোটালীপাড়ায় আড়াই বছর পর আওয়ামী লীগের কার্যালয় খুলে নেতা কর্মীদের উল্লাস

কোটালীপাড়ায় আড়াই বছর পর আওয়ামী লীগের কার্যালয় খুলে নেতা কর্মীদের উল্লাস

পায়রা বন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

পায়রা বন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist