Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

চট্টগ্রাম -৮ আসন: তিনটি কেন্দ্রে ভোটার ৯ হাজার

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Thursday, 27 April, 2023.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
চট্টগ্রাম -৮ আসন: তিনটি কেন্দ্রে ভোটার ৯ হাজার
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে শান্তিপূর্ণভাবে। বৃহস্পতিবার সকাল ৮টায় এ আসনের ১৯০টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয় যা একটানা বিকাল ৪টা পর্যন্ত চলে।

এ উপ-নির্বাচনের প্রার্থী হয়েছেন মোট পাঁচজন। আওয়ামী লীগের নোমান আল মাহমুদ নৌকা প্রতীক নিয়ে, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মুহাম্মদ ফরিদ উদ্দিন চেয়ার প্রতীক নিয়ে, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সেহাব উদ্দিন মুহাম্মদ আব্দুস সামাদ মোমবাতি প্রতীক নিয়ে, ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি’র কামাল পাশা আম প্রতীক নিয়ে এবং স্বতন্ত্র প্রার্থী রমজান আলী একতারা প্রতীকে ভোটের লড়াইয়ে আছেন।

দেশের অন্যতম বৃহৎ দল বিএনপি এ উপ-নির্বাচনে প্রার্থী দেয়নি। জাতীয় নির্বাচনের আট মাস বাকি থাকতে এ উপ-নির্বাচনে তেমন কোনো উত্তাপও নেই। সকালে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা বাইরে অবস্থান করছেন। তবে ভেতরে ভোটারদের উপস্থিতি তেমন চোখে পড়েনি।

নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের তিনটি কেন্দ্রে ভোটার সংখ্যা প্রায় ৯ হাজার। যেখানে বেলা ১১টা পর্যন্ত ভোট পড়েছে ৬২টি।

এর স্কুল ভবনে ১০৬ নম্বর কেন্দ্রটি নারীদের। এ কেন্দ্রে মোট ভোটার তিন হাজার ৩২০ জন। বেলা সাড়ে ১০টার দিকে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সুমন কুমার দে বলেন, ওই সময় পর্যন্ত কেন্দ্রের ১০টি বুথে মোট ভোট পড়েছে ১০টি। যার মধ্যে দুইটি বুথে কোনো ভোটই পড়েনি।

একই শিক্ষা প্রতিষ্ঠানের কলেজ ভবনে ১০৫ নম্বর কেন্দ্রে ভোটার সংখ্যা তিন হাজার ১৯৩ জন। যেখানে বেলা সাড়ে ১০টা পর্যন্ত ৩৯টি ভোট পড়েছে বলে জানান প্রিজাইডিং অফিসার জয়ন্ত চন্দ্র ভৌমিক।

সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ভবনের ১০৮ নম্বর কেন্দ্রের ভোটার সংখ্যা দুই হাজার ২৩টি। যেখানে সাড়ে ১০টা পর্যন্ত ১৩টি ভোট পড়েছে বলে জানান প্রিজাইডিং অফিসার আরিফুজ্জামান।

এদিকে, পাঁচলাইশের মোহাম্মদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দু’টি কেন্দ্রের (পুরাতন ভবন) একটি ১৭৪ নম্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আতিকুর রহমান জানান, বেলা ১০টা পর্যন্ত সাতটি বুথে ভোট পড়েছে ২৪টি।

১৭৫ নম্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার দিদারুল মাওলা জানান, তার কেন্দ্রের সকাল ১০টা পর্যন্ত ভোট পড়েছে ১৫টি।

বিভিন্ন কেন্দ্রে আওয়ামী লীগের নৌকা প্রতীকের এজেন্টদের দেখা গেলেও অন্যান্য প্রার্থীর এজেন্ট দেখা যায়নি। এজেন্টদের অনেকেই বারান্দায় ঘোরাঘুরি ও গল্প করে সময় কাটাচ্ছিলেন।

দৈনিক দেশতথ্য//এসএইচ//

Tags: ভোটার ৯ হাজার
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

সেই সিএমপির ‘মানবিক’ শওকত চাকরিচ্যুত

Next Post

অপহৃত স্কুলছাত্রী ব্রাহ্মনবাড়ীয়া থেকে উদ্ধার

Related Posts

১১ চালান সরবরাহে অপারগতা, জ্বালানি আমদানিতে নতুন হিসাব
জাতীয় খবর

১১ চালান সরবরাহে অপারগতা, জ্বালানি আমদানিতে নতুন হিসাব

প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: হুমায়ুন কবির
জাতীয় খবর

প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: হুমায়ুন কবির

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক
জাতীয় খবর

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

Next Post

অপহৃত স্কুলছাত্রী ব্রাহ্মনবাড়ীয়া থেকে উদ্ধার

Discussion about this post

সর্বশেষ সংবাদ

১১ চালান সরবরাহে অপারগতা, জ্বালানি আমদানিতে নতুন হিসাব

১১ চালান সরবরাহে অপারগতা, জ্বালানি আমদানিতে নতুন হিসাব

‘এক হালি’ খেয়ে বাদ শ্রীলঙ্কা, ভুটানকে নিয়ে সেমিতে বাংলাদেশ

‘এক হালি’ খেয়ে বাদ শ্রীলঙ্কা, ভুটানকে নিয়ে সেমিতে বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: হুমায়ুন কবির

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist