Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

সাত খুনের নয় বছর পূর্তিতে আইনজীবীদের মানব বন্ধন

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Thursday, 27 April, 2023.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
সাত খুনের নয় বছর পূর্তিতে আইনজীবীদের মানব বন্ধন
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

নারায়নগঞ্জের আলোচিত চাঞ্চল্যকর সাত খুনের নয় বছর পূর্ন হয়েছে গতকাল, দ্রুত নিস্পত্তি করে ফাঁসির রায় কার্যকরের দাবিতে আদালত চত্বরে জেলা আইনজীবী সমিতি ও নিহতের পরিবারের সদস্যরা মানববন্ধন করেছে। 

চাঞ্চল্যকর এই সাত খুনের ৯ বছর পূর্তিতে ২৭শে এপ্রিল (বৃহস্পতিবার) সকালে তারা এই কর্মসূচি পালন করেন তারা। 

মানববন্ধনে সাত খুন মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, প্রকাশ্যে রাজপথ থেকে তুলে নিয়ে গুম করে তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তাদের। আজকে নয় বছর পূর্ণ হলেও এখন পর্যন্ত সাত খুন রায় কার্যকর করা হয়নি। সাত খুন নৃশংস হত্যাকাণ্ড।

এই হত্যাকাণ্ড হওয়ার পর আইনজীবীসহ সাধারণ মানুষ আন্দোলন করে আসছিল। আমরা দ্রুত এ রায় কার্যকর করার জন্য সরকারের কাছে অনুরোধ করছি। তা নাহলে আমরা নারায়ণগঞ্জের আইনজীবীরা ও সাধারণ মানুষ আবারও রাস্তা নেমে আসবো।  

রাষ্ট্রের কাছে দাবি, এই মামলাটির দ্রুত শুনানি এবং নিষ্পত্তি করে দ্রুত কার্যকর করা হোক। কারণ সাত খুন আলোচিত একটি হত্যাকাণ্ড। এ হত্যাকাণ্ড কার্যকরের জন্য তাকিয়ে আছে সারা দেশ। এটা কার্যকর হলে দৃষ্টান্ত ও যুগান্তকারী রায় হয়ে থাকবে।

সাত খুন মামলার প্রধান আইনজীবী সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, এড.আওলাদ হোসেন, এড. জাকির হোসেন, এড. আবু আল ইউসুফ খান টিপু, এড. মশিউর রহমান শাহিন, এড. কাজী আঃ গাফফার, এড. আব্দুল বারী ভূঁইয়া, এড. এইচ এম আনোয়ার প্রধান, এড. জসিম উদ্দিন, এড. আজিজুর রহমান মোল্লা, এড. হেলাল উদ্দিন সরকার, এড. কায়সার আলম চৌধুরী টুটুল, এড. মাহমুদুল হাসান আলমগীর, এড. সালাউদ্দিন সবুজ, এড. নুরুল আমিন মাসুম, এড. রোকন উদ্দিন, এড. রঞ্জিত চন্দ্র দে, এড. শেখ আঞ্জুম আহম্মেদ রিফাত, এড. আসমা হেলেন বিথী, এড. আবুল কালাম আজাদ, এড. কে এম সুমন, নিহত এড. চন্দন শীলের ভাগিনা এড. সুমন,নিহত তাইজুল ইসলামের ছোট ভাই মো. রাজু, নিহত জাহাঙ্গীরের মা মেহেনুর, স্ত্রী শামসুর নাহার নূপুর, কন্যা রোজা মনিসহ সাধারণ আইনজীবী ও নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ আদালতে এক মামলায় হাজিরা দিয়ে ফেরার পথে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের সামনে থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকার, যুবলীগ নেতা মনিরুজ্জামান স্বপন, স্বপনের গাড়িচালক জাহাঙ্গীর, নজরুলের সহযোগী তাজুল ইসলাম, নজরুলের বন্ধু সিরাজুল ইসলাম লিটন ও চন্দন সরকারের গাড়িচালক ইব্রাহিমসহ সাতজনকে অপহরণ করা হয়। অপহরণের দুদিন পর শীতলক্ষ্যা নদীর মোহনা থেকে সাত জনের লাশ উদ্ধার করে পুলিশ।

এই ঘটনায় নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ও নিহত আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন ফতুল্লা থানায়।

পরে আদালত আসামিদের স্বীকারোক্তি, জবানবন্দি ও সাক্ষ্যগ্রহণ শেষে ৩৩ মাস পর জেলা ও দায়রা জজ আদালত ২০১৭ সালের ১৬ জানুয়ারি রায় প্রদান করেন। রায়ে ২৬ জনকে মৃত্যুদণ্ড ও সাত জনকে ১০ বছর করে এবং ২ জনকে সাত বছর করে কারাদণ্ড দেয়।

সেই রায়ের বিরুদ্ধে আসামিপক্ষ আপিল করলে দীর্ঘ শুনানি শেষে ২০১৮ সালে ২২ আগস্ট হাইকোর্ট সাত খুনের অন্যতম আসামি সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর নূর হোসেন, র‌্যাব-১১ এর সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, আরিফ হোসেন, এমএম রানাসহ ১৫ জনের মৃত্যুদণ্ডাদেশ দেন হাইকোর্ট। আর বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

এবি//দৈনিক দেশতথ্য//এপ্রিল ২৬, ২০২৩//

Tags: আইনজীবীদের মানব বন্ধন
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

পায়রা বন্দরের চেয়ারম্যানের বিদায় সংবর্ধনা

Next Post

শার্শায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

Related Posts

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল
স্থানীয় খবর

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ
স্থানীয় খবর

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা
স্থানীয় খবর

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

Next Post
৪জেলায় বজ্রপাতে ১০ জনের মৃত্যু

শার্শায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

Discussion about this post

সর্বশেষ সংবাদ

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist