Monday, 9 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

গ্রেটার কুষ্টিয়ার তিন হাসপাতালে ৫২ চিকিৎসকের যোগদান

সাইফুল by সাইফুল
Tuesday, 6 July, 2021.
in জাতীয় খবর, স্বাস্থ্য
Reading Time: 1 min read
0
কুষ্টিয়ায় করোনায় আরও ১০ জনের মৃত্যু
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

নিজস্ব প্রতিবেদক : করোনার নাজুক পরিস্থিতি মোকাবেলায় কুষ্টিয়া মেডিকেল কলেজের ৫২ জন চিকিৎসককে কুষ্টিয়া, মেহেরপুর ও ঝিনাইদহ হাসপাতালে সংযুক্ত করা হয়েছে।

সোমবার (৫ জুলাই) রাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

এদের মধ্যে কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে ২৬ জন, মেহেরপুর জেনারেল হাসপাতালে ১৫ জন এবং ঝিনাইদহ জেনারেল হাসপাতালে ১১ জন চিকিৎসককে সংযুক্ত করা হয়েছে।

সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক আদেশে একযোগে ৫২ চিকিৎসককে তিন হাসপাতালে সংযুক্ত করার কথা বলা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ৯২ জন চিকিৎসক কর্মরত রয়েছেন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে বর্তমানে ৪৩ জন চিকিৎসক কর্মরত রয়েছেন। নতুন ২৬ জন যোগ হওয়ায় বর্তমানে কুষ্টিয়া হাসপাতালে চিকিৎসকের সংখ্যা দাঁড়ালো ৬৯ জন।

জেলা প্রশাসনের প্রদত্ত তথ্য মতে, জেলায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২২১ টি স্যাম্পল পরীক্ষায় সর্বোচ্চ ৪৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে কুষ্টিয়া সদরে ১০৯ জন, দৌলতপুরে ৭৩ জন, কুমারখালীতে ৭৮ জন, ভেড়ামারায় ১০২ জন, মিরপুরে ৩৬ জন ও খোকসায় ৩৪ জন।

এ সময়ে মৃত্যু হয়েছে ২০ জনের। এর মধ্যে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১৭ জন। কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে আক্রান্ত এবং উপসর্গ নিয়ে বর্তমানে প্রায় ৩শ রোগী চিকিৎসা নিচ্ছেন। শয্যা না থাকায় এখন রোগীদের মেঝেতে ও করিডোরে রাখতে হচ্ছে।

এদিকে রোগীর চাপ অত্যধিক বৃদ্ধি পাওয়ায় হাসপাতালে অক্সিজেন সংকট দেখা দিচ্ছে। এ অবস্থায় জেলার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। হাসপাতালের সংকট মোকাবেলায় সোমবার বিকেলে বিআরবি গ্রুপের পক্ষ থেকে কুষ্টিয়া হাসপাতাল কর্তৃপক্ষকে ১০০টি অক্সিজেন সিলিন্ডার, ১০ পিস হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা, ৬৬ পিস অক্সিমিটার ও ১০০ পিস অক্সিজেন ফ্লু মিটার প্রদান করা হয়।

এ সময় বিআরবি গ্রুপের মহাব্যবস্থাপক শেখ শামসুজ্জামান ও দীপেন কুমার দাশ জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম ও হাসপাতালের তত্ত্বাবধায়ক আবদুল মোমেনের উপস্থিতিতে এ সব চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেন।

একই সঙ্গে জেলা করোনা প্রতিরোধ কমিটির পক্ষ থেকে আরও ৫০টি, বেসরকারি ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পক্ষ থেকে ১০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়।

এর আগে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ ব্যবসায়ীদের সহযোগিতা তিন দফায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে হতে ৩০০ অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন।

জেলা প্রশাসক সাইদুল ইসলাম বলেন, বর্তমানে কুষ্টিয়া জেলায় করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। গ্রাম-গঞ্জের প্রতিটি ঘরে ঘরে এখন করোনা রোগী পাওয়া যাচ্ছে। হাসপাতালে রোগীর চাপ ব্যাপকভাবে বেড়ে যাওয়ার কারণে অক্সিজেনের সংকট দেখা দিচ্ছে।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ৯ হাজার ১৯৮ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫ হাজার ৯২৬ জন। মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২৬২ জনে। জেলায় ৬৬ হাজার ৭৮৯ জনের নমুনা পরীক্ষার জন্য নেয়া হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে ৬৪ হাজার ২০২ জনের। বাকিরা নমুনা পরীক্ষার প্রতিবেদনের অপেক্ষায় রয়েছেন।

Tags: তিন হাসপাতালে সংযুক্ত হলেন ৫২ চিকিৎসক
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

রামেক হাসপাতালে আরও ১৯ জনের মৃত্যু

Next Post

কুষ্টিয়ায় করোনা ও উপসর্গে ১৩ জনের মৃত্যু

Related Posts

বিপিসির এফডিআর নিয়ে প্রশ্ন, ব্যাংক নির্বাচন থেকে কমিশন বাণিজ্য সবই তদন্তে
জাতীয় খবর

বিপিসির এফডিআর নিয়ে প্রশ্ন, ব্যাংক নির্বাচন থেকে কমিশন বাণিজ্য সবই তদন্তে

হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব
জাতীয় খবর

হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব

নতুন এনআইডি-পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স
জাতীয় খবর

নতুন এনআইডি-পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

Next Post
কুষ্টিয়ায় করোনা ও উপসর্গে ১৩ জনের মৃত্যু

কুষ্টিয়ায় করোনা ও উপসর্গে ১৩ জনের মৃত্যু

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বিপিসির এফডিআর নিয়ে প্রশ্ন, ব্যাংক নির্বাচন থেকে কমিশন বাণিজ্য সবই তদন্তে

বিপিসির এফডিআর নিয়ে প্রশ্ন, ব্যাংক নির্বাচন থেকে কমিশন বাণিজ্য সবই তদন্তে

হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব

হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব

নতুন এনআইডি-পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

নতুন এনআইডি-পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

ফিলিস্তিনি সাংবাদিক আবু শাহেদকে মুক্তি দিল ইসরায়েল

ফিলিস্তিনি সাংবাদিক আবু শাহেদকে মুক্তি দিল ইসরায়েল

এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষণে আবেদন

এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষণে আবেদন

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist