Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

নদীতে বিষ প্রয়োগে মৎস্য নিধনের অভিযোগ

সাইফুল by সাইফুল
Wednesday, 24 May, 2023.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
নদীতে বিষ প্রয়োগে মৎস্য নিধনের অভিযোগ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের ভারত সীমান্তবর্তী জুড়ী নদীর এক কিলোমিটার অংশে প্রায়ই ভেসে উঠছে মরা মাছ। এলাকাবাসীর অভিযোগ প্রতি বছর শুষ্ক মৌসুমে নদীর উজানে বিষ ঢেলে মাছ শিকার করছে এক শ্রেনীর অসাধু চক্র। আর সেই মাছ বিক্রি করা হচ্ছে বিভিন্ন হাট বাজারে। জুড়ী উপজেলার সীমান্তবর্তী ইউনিয়ন হচ্ছে ফুলতলা। ভারতের এিপুরা রাজ্য থেকে বয়ে আসা জুড়ী নদীটি হাকালুকি হাওরের সাথে মিলিত হয়েছে। প্রতিবছর শুষ্ক মৌসুমে এক শ্রেনীর অসাধু মৎস্য শিকারি বিষ প্রয়োগ করে মাছ শিকার করে আসছে।

উক্ত চক্রের সাথে ফুলতলা ও সাগরনালের অনেক শিকারী রয়েছে। যারা বিষ প্রয়োগের পাশাপাশি ইলেকট্রিক শক দিয়ে মাছ শিকার করে আসছে। সম্প্রতি ইলেকট্রিক শক দিয়ে মাছ শিকার করতে গিয়ে পূর্ব বটলী গ্রামের খালিক মিয়ার ছেলে সেলিম মিয়া (২২) বিদ্যুতের তারে জড়িয়ে মারা যান।

সরেজমিন ঘুরে তথ্যনুসারে জানা গেছে, আমিনুল ইসলাম, রুমেল আহমদ, সুন্দর আলীসহ স্থানীয়রদের থেকে জানান, চলতি বছরের জানুয়ারি মাস থেকে জুড়ী নদীর জিরো সীমা রেখায় বিষ করা হচ্ছে। ফলে নদীর এক কিলোমিটার অংশে মরা মাছ ভেসে উঠছে। প্রতিদিন রাতে বিষ দেওয়ার পর শিকারীরা উৎপেতে বসে থাকে।

বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে পুটি, টেংরা, টাকি, ইছা, বৈচা, দারকিনা, বাইন, কৈ, মাগুর, শিং, শোল, বোয়াল, আইড়সহ বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ পানির উপর ভেসে ওঠতে থাকে। রাতেই শিকারীরা অধিকাংশ মাছ ধরে বিভিন্ন বাজারে পাঠিয়ে দেয়। ভোর হলে শিকারি ও নদী পাড়ে বসবাসরত বাসিন্দারা পানির উপরে আধমরা হয়ে ভেসে উঠা এসব মাছে ধরতে থাকে। বিষক্রিয়ার পানি হাকালুকি হাওরের বিভিন্ন বিলগুলোতে গিয়ে মিশে মাছের প্রজনন ক্ষেত্রগুলো নষ্ট করে দিচ্ছে।

পরিবেশবাদীরা বলছেন, প্রায় প্রতি বছর শুষ্ক মৌসুমের সময়টাতে নদীতে মরা মাছ ভেসে ওঠার বড় কারণ বিষ প্রয়োগ। এই অভিযোগের সত্যতা পাওয়ার কথা স্বীকার করেছেন স্থানীয় প্রশাসন।

ফুলতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল আলীম সেলু বলেন, জুড়ী নদীর জিরো সীমান্ত রেখায় বিষ প্রয়োগের অভিযোগ পেয়েছেন। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মাইকিং করে স্থানীয় জনসাধারণকে সচেতন করাসহ জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জুড়ী উপজেলা মৎস্য অফিসার মোঃ মনিরুল ইসলাম বলেন, জুড়ী নদীর জিরো সীমা রেখায় বিষ প্রয়োগের বিষয়টি তিনি জানেন না। খবর নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে, বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মুহিব্বুল ইসলাম খাঁন বলেন, জুুড়ী নদীর জিরো সীমান্ত এলাকায় যেন কোন দুষ্কৃতিকারী বিষ ঢেলে অবৈধ উপায়ে মাছ শিকার করতে না পারে বিজিবির পক্ষ থেকে নজরদারি বাড়ানো হবে। স্থানীয় পরিবেশবাদীরা বলছেন যদি এই দুষ্কৃতকারীদের এমন হেয়োমন্যতা কাজে এখনি বন্ধ করা না যায়, তাহলে পরিবেশের জন্য আরও হুমকির সম্মুখীন হয়ে পড়বে,যা সমাজ তথা দেশের জন্য হুমকিস্বরূপ।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২৪ মে ২০২৩

Tags: মৎস নিধন
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

টাঙ্গাইলের মধুপুরে ফ্রিল্যান্সিং ব্যবসার আড়ালে মাদক গ্রহণ ও পর্ণোগ্রাফির অভিযোগ

Next Post

কোটালীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

Related Posts

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল
স্থানীয় খবর

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ
স্থানীয় খবর

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা
স্থানীয় খবর

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

Next Post
কোটালীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

কোটালীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

এবার আরও কমে গেল সোনার দাম

এবার আরও কমে গেল সোনার দাম

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist