Sunday, 15 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

এতিমখানার চেক বিতরণে ঘুষ দাবি

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Thursday, 25 May, 2023.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
এতিমখানার চেক বিতরণে ঘুষ দাবি
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

মোঃ রাসেল,বরগুনাঃ বরগুনা জেলার আমতলী ও তালতলী উপজেলায় সরকারি নিবন্ধনপ্রাপ্ত এতিমখানা গুলোতে অনুদানের চেক বিতরণে মোটা অংকের ঘুষ দাবির অভিযোগ উঠেছে উপজেলা সমাজসেবা কার্যালয়ের চতুর্থ শ্রেনীর কর্মচারীর বিরুদ্ধে। অভিযুক্ত অফিস সহকারী মেহেদী হাসান, আমতলী উপজেলা সমাজসেবা কার্যলয়ের অফিস সহায়ক পদে কর্মরত আছেন।

এতিমখানা গুলোর সুত্রে খোঁজ নিয়ে জানা গেছে, বরগুনার তালতলী উপজেলা কোন সমাজসেবা কর্মকর্তা না থাকায় আমতলী উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাওসার অতিরিক্ত দায়িত্ব পালন করেন তালতলীতে। সেই সুযোগকে কাজে লাগিয়ে দুই উপজেলায় ক্যাপিটেশন গ্রান্ট এতিমখানা গুলো থেকে চেক দেওয়ার নামে প্রতিষ্ঠান পরিচালকদের কাছ থেকে বিভিন্ন উপায়ে ঘুষ নিয়ে থাকেন আমতলী উপজেলা সমাজসেবা কার্যলয়ের অফিস সহায়ক মেহেদী হাসান।

এদিকে এই অফিস সহায়র মেহে হাসান এর আপন বোন হাফিজা আক্তার একই পদে তালতলী উপজেলা সমাজসেবা কার্যলয়ে কর্মরত। ফলে এ সুযোগ কাজে লাগিয়ে মোটা অংকের ঘুষ নিচ্ছেন তারা। এমনটাই অভিযোগ সংশ্লিষ্টদের।

সমাজসেবা দপ্তরের নিবন্ধনপ্রাপ্ত তালতলী উপজেলার একাধিক এতিমখানার পরিচালকরা অভিযোগ করে বলেন, আমাদের তালতলী উপজেলায় ১৯ টি এতিমখানায় ক্যাপিটেশন গ্রান্ড পায়। এর মধ্যে থেকে ১৭টি এতিমখানার ২০২২ অর্থবছরের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত বিল প্রদান করেছন উপজেলা সমাজসেবা কার্যলয়। এদের পরিচালকদের সবার কাছ থেকেই সরকারি অনুদানের চেক বিতরণে ১৫ পারসেন্ট করে টাকা নিয়েছে মেহেদী ও তার বোন হাফিজা আক্তার।

তালতলী উপজেলার একটি এতিমখানার শিক্ষক আনোয়ার হোসেন অভিযোগ করে বলেন, আমার এতিমখানার এতিমদের জন্য ২০২২ সালের ছয় মাসে ৪ লাখ টাকার সরকারি বরাদ্দ অনুমোদন হয়। এই টাকার চেক উপজেলা সমাজসেবা অফিস থেকে এতিমখানায় হস্তান্তরের কথা। কিন্তু আমতলী উপজেলা সমাজসেবা অফিসের সহকারী মেহেদী হাসান চেক বিতরণের জন্য অর্ধেক (২লাখ) টাকা ঘুষ দাবি করেন। ঘুষ দিতে অপারগতা জানালে আমাকে হয়রানি করাসহ বেশ কয়েকদিন ঘুরানো হয়। সবাইকে চেক দেয়া হলেও আমার চেক আটকিয়ে রেখেছে। তাছাড়া সে অন্য উপজেলায় চাকরি করে সে আমাদের উপজেলা এসে প্রভাব বিস্তার করে।

আমতলী উপজেলার ছোট ভাইজোড়া শিশু সদনের শিক্ষক কালাম মাওলানা বলেন, মেহেদী অন্য উপজেলায় চাকরি করে। কিন্তু তার বোন এই উপজেলার অফিস সহায়ক হওয়ায় সে এখানে এসে প্রভাব বিস্তার করে। তাছাড়া দুই উপজেলার একই অফিসার দায়িত্বে থাকায় সে প্রতিষ্ঠান পরিচালকদের কাছ থেকে ঘুষ নিচ্ছেন।

এদিকে তালতলী উপজেলার একাধিক এতিমখানার পরিচালকরা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিল পাওয়ার আগেই তাকে ১৫ পার্সেন্ট টাকা তাকে দিতে হয়। এরপরে সে আমাদের চেক দেয়। যারা অগ্রিম টাকা দেয়নি তারা এখনো বিল পায়নি।

আমতলী উপজেলার পশ্চিম চিলার পরিচালক একেএম রুহুল আমিন বলেছেন, তার প্রতিষ্ঠানের সরকারের পক্ষ থেকে ৩৫ জনার ক্যাপিটেশন গ্রান্ড পায়। সেই টাকার চেক আনতে গিয়ে তাকে ৬৪ হাজার টাকা দিতে হয়েছে মেহেদী হাসান কে। আমরা এসব কথা বলতে গেলে তাহলে আমাদের এতিমখানা বন্ধ হয়ে যাবে তাই আমরা ভয়ে, কারো কাছে এসব বিষয় বলি না।

তবে এসব অভিযোগ অস্বিকার করে আমতলী উপজেলা সমাজ সেবা কার্যালয়ের অফিস সহায়ক মেহেদী হাসান বলেন, আমি কারো কাছ থেকে কোন ঘুষ গ্রহণ করিনি। আপনাদের কোন কিছু জানার থাকলে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলতে পারেন।

আরেক অভিযুক্ত তালতলী সমাজ সেবা কার্যালয়ের অফিস সহায়ক ও মেহেদী হাসানের বোন হাফিজা আক্তার বলেন, মেহেদী হাসান আমার ভাই সে ঠিক আছে। সে অন্য উপজেলায় চাকরি করে। এখানে তো তার কোন সম্পৃক্ততা নেই। যারা এই ৫০% ঘুষ চাওয়ার বিষয়ে বলেছেন তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমরা কারো কাছে কোন ঘুষ চাইনি।

অফিস সহায়কের এমন ঘুষ চাওয়ার বিষয়ে বরগুনা জেলা সমাজসেবা উপ-পরিচালক সহিদুল ইসলাম বলেন, আমতলী উপজেলায় কর্মরত অফিস সহায়ক মেহেদী হাসান তালতলী উপজেলার এতিমখানার বিষয়ে তার সম্পৃক্ততা আছে এটা আমি জানতে পেরেছি। তবে এমন ঘুষ চাওয়ার বিষয় দুঃখজনক! তদন্ত করে যদি সত্যতা পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে দাপ্তরিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক দেশতথ্য//এইচ

Tags: এতিমখানার চেক বিতরণে ঘুষ দাবি
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

শার্শায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ

Next Post

আইইবি’তে বিডিইউ উপাচার্যের যোগদান

Related Posts

এক দিনে প্রাণ গেল ৪ জনের, ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল
প্রধান খবর

ডেঙ্গুতে আজও ৮ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫২

ব্যক্তিগত দায় বাহিনী নেবে না : সিএমপি কমিশনার
জাতীয় খবর

ব্যক্তিগত দায় বাহিনী নেবে না : সিএমপি কমিশনার

রোগ প্রতিরোধে পিছিয়ে থাকার কারণ স্বাস্থ্য খাতের দীর্ঘ অবহেলা: জুবাইদা
জাতীয় খবর

বিদেশি কর্মীর ওপর নির্ভরতা কমাতে ২২ হাজারের বেশি জনবলকে প্রশিক্ষণ

Next Post
আইইবি’তে  বিডিইউ উপাচার্যের যোগদান

আইইবি'তে বিডিইউ উপাচার্যের যোগদান

Discussion about this post

সর্বশেষ সংবাদ

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

এক দিনে প্রাণ গেল ৪ জনের, ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল

ডেঙ্গুতে আজও ৮ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫২

ব্যক্তিগত দায় বাহিনী নেবে না : সিএমপি কমিশনার

ব্যক্তিগত দায় বাহিনী নেবে না : সিএমপি কমিশনার

রোগ প্রতিরোধে পিছিয়ে থাকার কারণ স্বাস্থ্য খাতের দীর্ঘ অবহেলা: জুবাইদা

বিদেশি কর্মীর ওপর নির্ভরতা কমাতে ২২ হাজারের বেশি জনবলকে প্রশিক্ষণ

রোগ প্রতিরোধে পিছিয়ে থাকার কারণ স্বাস্থ্য খাতের দীর্ঘ অবহেলা: জুবাইদা

রোগ প্রতিরোধে পিছিয়ে থাকার কারণ স্বাস্থ্য খাতের দীর্ঘ অবহেলা: জুবাইদা

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist