Saturday, 14 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

রামগঞ্জ চাঁদা না পাওয়ায় সড়কে বেড়া, দুর্ভোগে ৫০ পরিবার

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Sunday, 28 May, 2023.
in জাতীয় খবর
Reading Time: 1 min read
0
রামগঞ্জ চাঁদা না পাওয়ায় সড়কে বেড়া, দুর্ভোগে ৫০ পরিবার
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ চাহিদামাফিক চাঁদার টাকা না দেয়ায় সরকারি ও লক্ষ্মীপুর ১ রামগঞ্জ আসনের সাংসদ ড. আনোয়ার খানের বিশেষ অর্থায়নে নির্মিত সড়কে বেড়া দিয়ে জনগণের চলাচলে বাধা সৃষ্টি করার অভিযোগ উঠেছে লক্ষ্মীপুরের রামগঞ্জে লকিয়ত উল্লাহ নামের সাবেক এক ইউপি সদস্যের বিরুদ্ধে।

উপজেলার করপাড়া ইউনিয়নের পূর্ব করপাড়া-শ্যামপুর সড়কের নাপিত বাড়ির সামনে এ বেড়া দেওয়া হয়। এতে দুর্ভোগে পড়েছেন অর্ধশতাধিক পরিবারের লোকজন। এ ঘটনায় গত ২৭ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে গণস্বাক্ষরসহ লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

গতকাল সকালে সরেজমিনে দেখা যায়, সড়কের মধ্যে বাঁশের বেড়া দেওয়া, সড়কের মাঝামাঝি স্থানে বেড়া দিয়ে চারাগাছ লাগানো। এ ছাড়া সড়কে সিমেন্ট দিয়ে বানানো অনেক খুঁটি দেখা গেছে।
এ সময় এলাকাবাসী জানান, শত বছরেরও বেশি সময় ধরে পূর্ব করপাড়া এলাকার লোকজন এ সড়ক দিয়ে যাতায়াত করে আসছেন। এ এলাকার অর্ধশতাধিক পরিবারের কয়েকশ সদস্যের একমাত্র চলাচলের সড়ক এটি। স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ ও হাটবাজারে যেতে হলে এ সড়কটির বিকল্প নেই। তাই জনগণের আবেদনের পরিপ্রেক্ষিতে গ্রামীণ জনগোষ্ঠীর জন্য অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সড়কটির ইটের সলিংকরণের কাজ শুরু করেছে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। কিন্তু স্থানীয় সাবেক ইউপি সদস্য লকিয়ত উল্লাহ চাঁদা দাবি করে রাতের আঁধারে সড়কের মুখে বেড়া দেন। একই সঙ্গে সড়কের এক পাশে বেড়া দিয়ে চারাগাছ লাগিয়ে মানুষের চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।
স্থানীয় বাসিন্দা আবুল বাশার জানান, সড়কে উন্নয়ন কর্মসূচি চলাকালে সাবেক ইউপি সদস্য লকিয়ত উল্লাহ ও তাঁর ভাই তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় সড়কে বেড়া দিয়ে এলাকাবাসীর চলাচলে তাঁরা বাধা সৃষ্টি করেছেন।
অভিযুক্ত লকিয়ত উল্লাহ চাঁদা দাবির বিষয়টি অস্বীকার করে বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান অনুরোধ জানালে তাঁরা সড়ক থেকে বেড়া তুলে নেবেন।

এ ব্যাপারে করপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুর ইসলাম বলেন, সড়কে বেড়া দিয়ে এবং চারাগাছ লাগিয়ে মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অধিকার কারও নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে অভিযুক্তদের ডাকা হয়েছে। তাঁদের সঙ্গে কথা বলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. শারমিন ইসলাম বলেন, সড়কে বেড়া দিয়ে জনসাধারণের চলাচলের পথে বাধা সৃষ্টির কোনো সুযোগ নেই। বেড়া তুলে দিতে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।

দৈনিক দেশতথ্য//এইচ//

Tags: রামগঞ্জ চাঁদা না পাওয়ায় সড়কে বেড়া
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

বরিশালে জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০তম পূর্তি উদযাপন

Next Post

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

Related Posts

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
জাতীয় খবর

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের
খেলাধুলা

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

মাশরুম থেকে খাদ্যপণ্য উৎপাদন, নতুন স্বপ্ন দেখছেন কুষ্টিয়ার সাইফুল
জাতীয় খবর

মাশরুম থেকে খাদ্যপণ্য উৎপাদন, নতুন স্বপ্ন দেখছেন কুষ্টিয়ার সাইফুল

Next Post
প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

Discussion about this post

সর্বশেষ সংবাদ

গৌরী খানের কঠোর নিয়মে কোণঠাসা শাহরুখ!

গৌরী খানের কঠোর নিয়মে কোণঠাসা শাহরুখ!

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

চ্যাটে না ঢুকেই মেসেজ পড়ার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

চ্যাটে না ঢুকেই মেসেজ পড়ার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন তিন বিশ্বনেতা, আলোচনার বিষয় কী?

চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন তিন বিশ্বনেতা, আলোচনার বিষয় কী?

মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারল আর্জেন্টিনা

মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারল আর্জেন্টিনা

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist