শেখ সুদীপ্ত শাহীন, লালমনিরহাট :
জেলার কালীগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজিতে থাকা ৩ জন যাত্রী নিহত হয়েছে।
এ সময় সিএনজিতে থাকা আরও ৭ যাত্রী গুরুতর আহত হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন, পাটগ্রাম উপজেলার বেলতলী (রহমতপাড়ার) গ্রামের আব্দুল গফুরের ছেলে রফিকুল ইসলাম (৪০) । অপরজন মিজানুর রহমান(৩৫) একই উপজেলার চিলার বাজার এলাকার আতিকুল ইসলামের ছেলে। রংপুর মেডিকেল কলেজে চিকিৎসাধিন অবস্থায় মারা যায় একজন। তার নাম তাৎক্ষনিক ভাবে জানা যায়নি।
গতকাল শুক্রবার (২জুন) রাত ১১ টায় উপজেলার কাকিনা ইউনিয়নের লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কবি শেখ ফজলল করিম স্মৃতি ফলকের সংলগ্ন রাস্তায় এই মারাত্নক দূর্ঘটনাটি ঘটে।
এ সময় রংপুর থেকে যাত্রী নিয়ে সিএনজি টি পাটগ্রাম উপজেলার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে দূর্ঘটনাটি মালবাহী ট্রাকের সাথে সিএনজিটির ধাক্কা মুখোমুখি সংর্ঘর্ষ হয়।
এতে ঘটনা স্থলেই সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলে একজন ও কালীগঞ্জ হাসপাতালে নেযার পথে একজন মারা যায়। অন্যজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যায়। সিএনজিতে থাকা নারীসহ ৫ জন যাত্রী আহত যাত্রীকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সেখানে তাদেও উন্নত চিকিৎসা চলছে। এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ//
প্রিন্ট করুন






Discussion about this post