Tuesday, 10 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

চবি ছাত্রলীগ সভাপতিকে অবাঞ্ছিত ঘোষণা

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Thursday, 8 June, 2023.
in জাতীয় খবর
Reading Time: 1 min read
0
চবি ছাত্রলীগ সভাপতিকে অবাঞ্ছিত ঘোষণা
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

চট্টগ্রাম প্রতিনিধি: এবার নিজ গ্রুপের কর্মীকে কুপানোর ঘটনায় নির্দেশদাতা হিসেবে জড়িত থাকার অভিযোগ উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের বিরুদ্ধে। এই সংক্রান্ত একটি ফোনকল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে রেকর্ডটিকে সুপার এডিটেড বলে দাবি করছে চবি ছাত্রলীগ সভাপতি।

এদিকে অডিও রেকর্ডটি ভাইরাল হওয়ার পর রেজাউল হক রুবেলকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছে তার গ্রুপ সিএফসি। গতকাল বুধবার রাত ১টার দিকে শাহ আমানত হলের সামনে ‘রুবেলের গালে গালে, জুতা মারো তালে তালে’, ‘রুবেলের চামড়া, তুলে নিব আমরা’ সংবলিত স্লোগান দিতে দেখা যায় সিএফসির কর্মীদের।

তাদের অভিযোগ, রুবেলের বিরুদ্ধাচারণ করলে নিজ দলের কর্মীদের শায়েস্তা করতে দ্বিধাবোধ করে না। এছাড়া ছাত্রলীগকে ব্যবহার করে বিভিন্নভাবে রুবেল অনৈতিক ফায়দা লুটেছে বলেও অভিযোগ তুলেছেন তারই দলের কর্মীরা।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক ও সিএফসির কর্মী খালেদ মাসুদ সিভয়েসকে বলেন, রুবেল নিজের কর্মীকে আঘাত করার কথা স্বীকার করছে। যে নিজ দলের কর্মীকে আঘাত করতে পারে তার আদর্শ নিয়ে প্রশ্ন উঠে। অতীতেও সে এমন ন্যক্কারজনক কাজ করেছে। তার কাছে আমরা কেউই নিরাপদ না। সে যেকোন সময় আমাদেরকেও অন্য দলের কর্মীদের দিয়ে আঘাত করতে পারে। তাছাড়া, সে ছাত্রলীগকে ব্যবহার করে বিভিন্নভাবে অনৈতিক ফায়দা লুটেছে। আদর্শ বিবর্জিত কোন নেতার নেতৃত্ব আমরা মানবো না। তাই চবি ক্যাম্পাস থেকে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।

এদিকে, ভাইরাল হওয়া ওই রেকর্ডে শোনা যায়, নিজ দলের এক কর্মীকে পাশে থাকার কথা বলতে গিয়ে সভাপতি রেজাউল হক রুবেল বলেন, ‘তাকে বিভিন্ন মানুষ আয়ত্তে নিয়ে নিছে। নিজের …….. নিজেই মারি ফেলবে। রমজাইন্নারে (শাখা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক ও সিএফসির কর্মী) মারতে হইছে আমার? আমারে চিটাগাং ভার্সিটির সবাই ভয় পাইতো রে ভাই, ভয় পায়। তুই শুধু আমার পাশে থাক। বাকি কাজ অটো হয়ে যাবে। রমজাইন্নারে কোপ পড়ছে না? অনেক লাফাইছে না? লাফাইছে রমজান। ওই হিসেবে পড়ি গেছে। সবকিছু মুখে বলতে হবে কেন? চুপ করে থাক না। আমারে দাঁড়াইতে দে। দেখবি অনেকে অনেক হিসাবের মধ্যে হয় পায়ে এসে পড়বে নয়তো নিজের মতো নিজের হিসাব মিলাই নিবে।’

তবে অডিও ফোনকল রেকর্ডটিকে সুপার এডিটেড দাবি করে শাখা ছাত্রলীগ সভাপতি রেজাউল হক রুবেল বলেন, এগুলো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। এটা সুপার এডিটেড। আমার বিভিন্ন কথাবার্তাকে সংযোজন বিয়োজন করে এই অডিও রেকর্ডটা বানানো হয়েছে।

শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ও সিএফসির আরেক নেতা সাদাফ খান বলেন, এটা রেজাউল হক রুবেলেরই ফোনকল রেকর্ড। তার কাছে নিজ দলের কর্মীরাও নিরাপদ না। সে ছাত্রলীগের আদর্শ বহির্ভূত। তাই তাকে চবি ক্যাম্পাস থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//

Tags: চবি ছাত্রলীগ সভাপতিকে অবাঞ্ছিত ঘোষণা
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ঘাটাইলে ভুল চিকিৎসায় কাতরাচ্ছেন সাংবাদিক ফজলুর

Next Post

আগুনে পুড়ে যাওয়া হোটেল ম্যানেজারের মৃত্যু

Related Posts

কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী
জাতীয় খবর

কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪
জাতীয় খবর

৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪

শহীদ নূর হোসেন দিবস আজ
জাতীয় খবর

শহীদ নূর হোসেন দিবস আজ

Next Post
আগুনে পুড়ে যাওয়া হোটেল ম্যানেজারের মৃত্যু

আগুনে পুড়ে যাওয়া হোটেল ম্যানেজারের মৃত্যু

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

ভালুকায় একটি বেকারিকে ১লাখ টাকা জরিমানা

ভালুকায় একটি বেকারিকে ১লাখ টাকা জরিমানা

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist