Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কর্ণফুলীতে এক আতংকের নাম ‘কিশোর গ্যাং’

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Thursday, 8 June, 2023.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
কর্ণফুলীতে এক আতংকের নাম ‘কিশোর গ্যাং’
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

জে. জাহেদ, চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামের কর্ণফুলীতে সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাং এক আতংকের নাম হয়ে দাঁড়িয়েছে। উপজেলার পাঁচ ইউনিয়নের পাড়া-মহল্লা কিংবা গ্রামের অলিগলিতে নানা নামে এরা অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। রয়েছে তাদের হোয়াটসঅ্যাপস ও ফেসবুক গ্রুপ। মুহুর্তেই এরা এক জায়গায় হাজির হতে এসব গ্রুপ চালিয়ে থাকেন।

বেপরোয়া মনোবৃত্তির এসব কিশোর নাগরিকদের জন্য অস্বস্তি বয়ে নিয়ে আসছে, আবার কখনও কখনও নিজেদের মধ্যে বিভেদে জড়িয়ে পড়ছে। এতে প্রায়ই হতাহতের ঘটনা ঘটছে।

ভয়াবহ তথ্য হলো, কথিত কিশোর গ্যাং অপসংস্কৃতি এখন বিভিন্ন ক্রাইমে ছড়িয়ে পড়েছে। অপ্রতিরোধ্য হয়ে উঠেছে কিশোর গ্যাং। এসব বকাটে যুবক কিশোর গ্যাং চুরি, ছিনতাই, ডাকাতি, অস্ত্রবাজি, এলাকায় আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা থেকে শুরু করে প্রায় সব অপরাধে জড়িয়ে পড়েছেন।

তাদের ব্যবহার করে ফায়দা লুটছে ‘গডফাদাররা’। বড় ভাই বড় নেতা বা নীতি বহির্ভূত জনপ্রতিনিধিরা। কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিয়ে অনেকেই রাতারাতি আঙুল ফুলে কলাগাছ বনে গেছে। দিন যত যাচ্ছে, ততই ভয়ংকর উঠছে কিশোর গ্যাং। দিন-দুপুরে তারা ছুরিকাঘাত করছেন। কথায় কথায় মারামারি ও অস্ত্রবাজি করছে। খুন করতে দ্বিধাবোধ করছে না। তাদের হাতে রয়েছে রাম দা ও সুইচ গিয়ার ছুরি।

পুলিশের তথ্যমতে, গত ৫ বছরে কিশোর গ্যাংয়ের হাতে অন্তত ৯ খুনের ঘটনা ঘটেছে। তাদের দৌরাত্ম্য কমাতে গত ৪ বছর আগে তালিকা করা হলেও সেটি আর হালনাগাদ করা হয়নি। ফলে দিন দিন বেপরোয়া হয়ে উঠছে পাড়া-মহল্লার উঠতি বয়সি কিশোররা।

যদিও কারণ ছাড়া কোনো কিছু ঘটে না কিংবা উদ্ভব হয় না। কিশোর গ্যাংয়ের বিস্তারও সমাজের কোনো অসঙ্গতি বা ক্ষত থেকেই সৃষ্টি হয়েছে। এর কিছু আমরা জানি। আবার কিছু ব্যাপার সামাজিক গবেষণার মাধ্য্যমে উদ্ঘাটন জরুরি। কিশোর-কিশোরীদের মধ্যে হিরোইজমের বিষয়টি সব সময় আকর্ষণীয়, এটাকে টোপ হিসেবে ব্যবহার করে কিছু সুবিধাবাদী গোষ্ঠী এদের বিপথগামী করছে এমন তথ্য অনেকের জানা।

সংশ্লিষ্টরা বলছেন, বিভিন্ন কারণে কিশোররা অপরাধে জড়িয়ে পড়ছে। এর জন্য পরিবার থেকে শুরু করে সামাজিক পরিবেশসহ বিভিন্ন বিষয় দায়ী। উঠতি বয়সি কিশোরদের মধ্যে সব সময় উদ্দীপনা কাজ করে। ফলে খারাপ দিকে প্রভাবিত হয় বেশি।

আবার এমনও অভিযোগ রয়েছে, ক্ষমতাসীন দলের কিছু ছাত্র-যুব নেতা ওসব কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করছেন। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নগরীর পাড়া-মহল্লায় প্রতিনিয়ত আধিপত্য বিস্তার এবং হিরোগিরি দেখাতে মরিয়া হয়ে উঠছে কিশোররা। প্রতি বছর গ্যাংয়ে যুক্ত হচ্ছে নতুন নতুন সদস্য।

গত কয়েক বছরে চট্টগ্রামের কর্ণফুলীতে ভয়ংকর হয়ে উঠেছে কিশোর অপরাধীরা। একের পর এক খুন, মাদক চোরাচালান, ছিনতাই, চাঁদাবাজি, দখলদারিত্ব ও আধিপত্য বিস্তারে জড়িয়ে পড়ছে তারা।

কর্ণফুলীর আ.লীগ নেতা নজরুল ইসলাম টুকু বলেছেন, কিশোরদের অবশ্যই কিশোর গ্যাংয়ের অপতৎপরতা থেকে ফিরিয়ে আনতে হবে। এজন্য প্রথমেই অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও বাড়াতে হবে। কিশোর গ্যাং সদস্যদের তালিকা করে তাদের শোধরানো ও নজরদারির মধ্যে রাখতে হবে।

কর্ণফুলী থানার ওসি মো. দুলাল মাহমুদ বলেন, কর্ণফুলীর পাঁচ ইউনিয়নের কিশোর গ্যাংদের তালিকা করা হয়েছে। ক্রাইম স্পট গুলো সিসিটিভির আওতায় আনতে কার্যক্রম শুরু করু হয়েছে। মানুষের জান মাল নিরাপত্তার বিষয়ে সিএমপি পুলিশ সব সময় সতর্ক রয়েছেন। একই কথা বলেছেন বন্দর জোনের উপ পুলিশ কমিশনার (ডিসি) শাকিলা সোলতানা।

দৈনিক দেশতথ্য//এসএইচ//

Tags: কর্ণফুলীকিশোর গ্যাং'
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

Next Post

জামিন পেলেন কুয়াকাটার মেয়র আনোয়ার

Related Posts

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৬০
প্রধান খবর

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৬০

তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয় খবর

তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ
জাতীয় খবর

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

Next Post
জামিন পেলেন কুয়াকাটার মেয়র আনোয়ার

জামিন পেলেন কুয়াকাটার মেয়র আনোয়ার

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৬০

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৬০

তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist