Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

জুয়া এখন অনলাইনে

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Friday, 9 June, 2023.
in জাতীয় খবর
Reading Time: 1 min read
0
জুয়া এখন অনলাইনে
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

জে. জাহেদ, চট্টগ্রাম: অনলাইন জুয়া যেভাবে বিস্তার লাভ করছে, খুব শীঘ্রই এটা মহামারি আকার ধারণ করবে। করোনা মহামারিসহ শারীরিক অসুস্থতাজনিত যত মহামারী আছে সবকিছু নির্মূলে সামাজিক এবং রাষ্ট্রীয় উদ্যোগ থাকলেও অনলাইন জুয়া নামক মহামারী নির্মূলে সমাজ এবং রাষ্ট্রের কোন মাথাব্যথা দেখা যাচ্ছে না।

বিশেষ সূত্র জানায়, শহরের মতো কর্ণফুলীর বিভিন্ন গ্রামে এখন অনলাইন জুয়ায় আসক্ত। অনলাইন জুয়া এখন তাদের কাছে এক ধরনের নেশায় পরিণত হয়েছে। তাদের বেশির ভাগই বকাটে, কিশোর ও শিক্ষার্থী, বিভিন্ন চাকরিজীবীসহ বেকার যুবক। তারা মাস শেষে যে বেতন পান সেটাও অনলাইন জুয়ার পেছনেই খরচ করেন। কখনো কখনো আবার সহকর্মীদের কাছ থেকে টাকা ধার করে জুয়া খেলেন।

জুয়ার কারণে তাদের অনেকেরই স্ত্রী চলে গেছে। সংসার ভেঙেছে। মারামারি থেকে শুরু করে বিভিন্ন ধরনের অপরাধে লিপ্ত তারা।

সূত্র জানায়, অনলাইন জুয়া চক্রের নাটেরগুরুরা এখনো অধরা। ইছানগরের বিএফডিসি গেইট সংলগ্ন বিভিন্ন দোকান অটো রিকশার গ্যারেজে প্রতিদিন চলে অনলাইন জুয়া। এছাড়াও শিকলবাহার মাষ্টার বাজার এলাকার একাধিক দোকান ও ক্লাব ঘরে চলছে জুয়া। প্রযুক্তির ছোঁয়ায় জুয়া এখন অফলাইন ছেড়ে অনলাইনে।

তিনপাত্তি গোল্ড মূলত একটি অ্যাপ, যা মুঠোফোনে ডাউনলোড করে খেলা যায়। এই অ্যাপের সার্বিক নিয়ন্ত্রণ মুনফ্রগ ল্যাবসের হাতে। এটি ছাড়াও ‘রাখি’, ‘অন্দর বাহার’ ‘চিপস’ ও ‘পোকার’ নামের অনলাইন জুয়ার গেমস আছে। সবচেয়ে অবাক করা বিষয়- রাশিয়া থেকে পরিচালিত জুয়ার সাইট বেটউইনার (betwinner) ও 1xbet-সহ একাধিক সাইটে বাংলাদেশিদের লেনদেনের জন্য মোবাইল ব্যাংকিং বিকাশ, নগদ, রকেট ও উপায় যুক্ত। এছাড়া রয়েছে ব্যাংকের মাধ্যমেও পেমেন্ট করার সুযোগ। ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড ও ডাচ্-বাংলা ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করা যায় এসব সাইটে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নির্দেশে ২০১৯ সালে বন্ধ করা হয় অনলাইনে জুয়া খেলার ১৭৬টি সাইট। চলতি মাসের ১০ তারিখ ৩৩১টি অনলাইন জুয়ার সাইট বন্ধ করে বিটিআরসির ‘ডিজিটাল নিরাপত্তা সেল’। ‘গুগল’ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে অনলাইন জুয়া বা বাজি সংক্রান্ত ১৫০টি গুগল অ্যাপস বন্ধের জন্য রিপোর্ট করা হলে এরই মধ্যে গুগল কর্তৃপক্ষ প্লে স্টোর থেকে ১৪টি অ্যাপস বন্ধ করেছে এবং অবশিষ্ট অ্যাপস বন্ধের জন্য যাচাই-বাছাইসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। কিন্তু ২০২৩ সালে এসে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে দেশে অনলাইনে জুয়া খেলার প্রবণতা বাড়ছে জানিয়ে তা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

একই সঙ্গে ফেসবুক ও ইউটিউবের মাধ্যমে জুয়া খেলার ওয়েবসাইট ও গুগল অ্যাপসের প্রচার এবং অনলাইন জুয়া সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়ায় এ ধরনের ২৭টি ফেসবুক লিংক, ৬৯টি ইউটিউব লিংক বন্ধের জন্য রিপোর্ট করা হয়। এর মধ্যে ১৭টি ফেসবুক লিংক ও ১৭টি ইউটিউব লিংক বন্ধ করা হয়েছে। অবশিষ্ট লিংক বন্ধের কার্যক্রম প্রক্রিয়াধীন।

অনলাইনে জুয়া খেলেন বা বাজি ধরেন এমন কয়েকজনের সঙ্গে কথা বললে নাম প্রকাশ না করার শর্তে তারা জানান, দেশে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় অনলাইন জুয়ার সাইট ওয়ানএক্সবেট (1xbet)। এছাড়া বেটউইনার, বেট৩৬৫, মেলবেট, প্যারিম্যাচ সাইটও বেশ জনপ্রিয়। এগুলোর বিজ্ঞাপন নিয়মিত দেওয়া হয় ফেসবুকে। দেশের বাইরে থেকে পরিচালিত এ সাইটগুলোতে ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলা নিয়ে বাজি ধরা যায়। ক্রিকেটে প্রতি বলে বলে, ম্যাচের প্রথম ওভারের প্রথম বলে, প্রতি ওভারে, প্রতি ম্যাচের প্রথম ছয় ওভার, পরবর্তী ওভারে উইকেট যাবে কি না ও কোন দল জিতবে এমন করে জুয়ার ক্যাটাগরি সাজানো।

এ বিষয়ে চট্টগ্রাম মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের ইন্সপেক্টর সঞ্জয় গুহ বলেন, ‘সর্বনাশা এই অনলাইন জুয়ার কবল থেকে তরুণ সমাজকে রক্ষা করতে সবার আগে পরিবারকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি ব্যক্তি সচেতনতার বিকল্প নেই বলে জানিয়েছেন পুলিশের এই বিশেষায়িত টিমের এই কর্মকর্তা।

দৈনিক দেশতথ্য//এসএইচ//

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

চট্টগ্রামে রথউৎসব ২০ জুন

Next Post

১৯ বছর পর ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

Related Posts

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর
জাতীয় খবর

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

এবার আরও কমে গেল সোনার দাম
জাতীয় খবর

এবার আরও কমে গেল সোনার দাম

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক
জাতীয় খবর

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

Next Post
১৯ বছর পর ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

১৯ বছর পর ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

এবার আরও কমে গেল সোনার দাম

এবার আরও কমে গেল সোনার দাম

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist