Tuesday, 10 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

‘সোজা কথা, আপনার ক্লিয়ারেন্স ছাড়া কাউকে নিয়োগ দিব না’

সাইফুল by সাইফুল
Sunday, 11 June, 2023.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
‘সোজা কথা, আপনার ক্লিয়ারেন্স ছাড়া কাউকে নিয়োগ দিব না’
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

আবারো ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের ‘কণ্ঠসদৃশ্য’ নিয়োগ সংক্রান্ত দুইটি অডিও ভাইরাল হয়েছে। ‘রক সালাম’ নামে ফেইসবুক আইডি থেকে শুক্রবার রাতে ৫৩ সেকেন্ডের ও শনিবার রাতে ৪৬ সেকেন্ডের দুইটি অডিওটি ছড়িয়ে পড়ে। তবে অপরপ্রান্তে থাকা ব্যক্তির কথা শোনা যায়নি। এর আগে ২ ফেব্রুয়ারি থেকে পৃথক তিনটি ফেসবুক আইডিতে অন্তত ১০টি অডিও ভাইরাল হয়। সেগুলোতেও ভাইভার আগে চাকরির প্রশ্নফাঁস, নিয়োগ অর্থলেনদেন সংক্রান্ত কথোপকথন ও শিক্ষক-কর্মকর্তাদের নিয়ে নেতিবাচক মন্তব্য শোনা যায়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ে চাকরি প্রত্যাশীরা আন্দোলন ও ভিসির কার্যালয়ে তালা, ভিসির একান্ত সচিবকে অব্যাহতি এবং শিক্ষক সমিতি ও শাপলা ফোরাম সরকারের হস্তক্ষেপ কামনা ও তদন্ত করে ব্যবস্থার দাবি করেন।

অডিও পোস্টে ক্যাপশনে লেখা হয়েছে, ইবির মার্কেটিং ও ফাইন আর্টস বিভাগেও তার সিন্ডিকেটের মূল হোতার পরামর্শ নিয়েই শিক্ষক নিয়োগ দিয়েছেন বলে জানিয়েছেন। কে এই ক্লিয়ারেন্স দাতা? প্রতিটি টেন্ডার ও নিয়োগের ক্লিয়ারেন্স দেন সেই বড় ভাই। সকল অর্থ কালেকশন ও বন্টন করে সব জায়গায় পৌছানোর দায়িত্ব বড় ভাইয়ের।

পাঠকদের উদ্দেশ্যে অডিওর কথোপকথন তুলে ধরা হলো, ফাইন আর্টসের ওটা করে দিতে পেরেছি। সিন্ডিকেট পর্যন্ত কাউকেই কিছু করার দরকার নেই। সিন্ডিকেটে চূড়ান্ত হবে। আজকে সকালে দেখলাম যে মার্কেটিংয়ের একটা ইয়ে পাঠিয়েছিলেন। ওটা তো কালকে সিদ্ধান্ত হয়ে গেছে। আমি একটু আগে জানলে হয়তো…. (অস্পষ্ট) খুব খারাপ ছিল না, হয়তো পাঁচে ছিল। সোজা কথা, আমি আপনার ক্লিয়ারেন্স ছাড়া এখানে কাউকে নিয়োগ দিব না।

৪৬ সেকেন্ডের অডিওর ক্যাপশনে বলা হয়, গত অনুষ্ঠিত মেডিকেলের বোর্ডে ভিসি ডিসিশন নেয়নি। আগামী ১৩ জুন অনুষ্ঠিত হতে যাওয়া ডাক্তার নিয়োগ বোর্ডে পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। সালাম মেডিকেল (ডাক্তারের) নিয়োগ বোর্ড করেছেন কিন্তু সিদ্ধান্ত নেননি। কারণ সেসময় তার নিয়োগ সিন্ডিকেটের ক্লিয়ারেন্স ছিল নির্দিষ্ট একজন ডাক্তারের কিন্তু স্থানীয় নেতৃবৃন্দের ও ছাত্রলীগের শক্ত সুপারিশ ছিল অন্যজনের তাই তিনি নিয়োগ দিতে পারেননি।

পাঠকদের উদ্দেশ্যে অডিওর কথোপকথন তুলে ধরা হলো, ‘আমরা কিন্তু মেডিকেলেরটা ডিসিশন নেইনি। একটা সুযোগ তৈরি হচ্ছে ওর জন্যই নেইনি। ৭ তারিখের ভিতরেই, না এ মাসের ভিতরেই আরেকটা এড (বিজ্ঞপ্তি) আছে ওইটাতে যেন এপ্লাই করে দেয়। একটা তো… (অস্পষ্ট) আমাকে এখানে একটা একোমোডেট করতে হবে।’

এর আগে, ১২ মার্চ অডিও ফাঁসের নেপথ্যের মানুষদের চিহ্নিত করতে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলামকে আহবায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে কর্তৃপক্ষ। কমিটিকে যথাশীঘ্র প্রতিবেদন জমা দিতে বলা হয়। তবে এখন পর্যন্ত ওই কমিটির কোনো মিটিং হয়নি বলে জানিয়েছেন কমিটির সদস্য ও শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. মামুনুর রহমান। তিনি বলেন, আহ্বায়ক মিটিং ডাকবেন তারপর কাজ শুরু হবে। কিন্তু এখন পর্যন্ত এমন কোনো চিঠি পাইনি। এ বিষয়ে জানতে কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলামের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

শাপলা ফোরামের সভাপতি ও ফাইন আর্টস বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. মামুনুর রহমান বলেন, শাপলা ফোরামের সাধারণ সভায় আমাদের সিদ্ধান্ত হয়েছিল শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে জানাবো। সে অনুযায়ী আমরা জানিয়েছি। তবে এখনো রেসপন্স পাইনি। উপাচার্যের অবস্থান লিখিতভাবে ব্যাখা দেওয়ার দাবি করেছিলাম সেটাও তিনি করেননি। নতুন করে যেহেতু আবার অডিও আসলো। ক্যাম্পাস খুললে আমরা সবাইকে নিয়ে আবার বসবো।

ক্লিয়ারেন্সের বিষয়ে তিনি বলেন, ফাইন আর্টসে নিয়োগের সময় আমি নিজেই সভাপতি ছিলাম। সেখানে তেমন কোনো সাইন আমি পাইনি। ওখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক্সপার্ট ছিলেন। লিখিত পরীক্ষা ও মৌখিকের নাম্বারিং করে গ্রেডিং করে সেভাবেই তো আসলো। এর মধ্যে কিছু হলে সেটা আমার জ্ঞানের বাইরে।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার বলেন, বারবার একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। এগুলো খুবই বিব্রতকর এবং বিশ্ববিদ্যালয়ের জন্য মোটেই শুভকর নয়। এগুলার একটা সমাধান আসা উচিত। আমরা ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে সরকারের ও শিক্ষাসংশ্লিষ্ট বিভিন্ন দফতরে জানিয়েছি ও তদন্ত চেয়েছি। কিন্তু এখনো দৃশ্যমান পদক্ষেপ দেখিনি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ভিডিও-অডিও তো আসার তালেই আছে। অংশবিশেষ ধরে ধরে এগুলা করা হচ্ছে। আমি কারো কথায় চাকরি দেই না। মেধার বাইরে আমি কিছু করিনাই, করবো না। আর টাকা পয়সা খাওয়া এসমস্ত জিনিস আমার চিন্তার বাইরে। এ ব্যাপারে আমার আর কিছু বলার নেই।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১১ জুন ২০২৩

Tags: অডিও ফাঁসইসলামি বিশ্ববিদ্যালয়
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কুষ্টিয়ায় জাগ্রত আদর্শ জুটির সম্মাননা পেলেন ছয় দম্পতি

Next Post

ফেসবুকের কল্যাণে ৫ বছর পরে বাবা – মায়ের কোলে ফিরল শিশু রাকিব

Related Posts

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়
স্থানীয় খবর

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ
স্থানীয় খবর

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত
স্থানীয় খবর

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত

Next Post
ফেসবুকের কল্যাণে ৫ বছর পরে বাবা – মায়ের কোলে ফিরল শিশু রাকিব

ফেসবুকের কল্যাণে ৫ বছর পরে বাবা - মায়ের কোলে ফিরল শিশু রাকিব

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist