Thursday, 19 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

মেহেরপুরে খাইট্টার বিক্রয় বেড়েছে

সাইফুল by সাইফুল
Wednesday, 21 June, 2023.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
মেহেরপুরে খাইট্টার বিক্রয় বেড়েছে
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

পশু জবাইয়ের পর মাংস প্রক্রিয়াকরণের কয়েকটি খুবই প্রয়োজনীয় উপকরণগুলোর মধ্যে অন্যতম অনুসঙ্গের নাম হচ্ছে কাঠের পাটাতন ‘খাইট্টা’। সারা বছর কসাইখানায় এটির ব্যবহার হলেও বিপুল চাহিদা এসে ধরা দেয় ঈদুল আজহার সময়। কোরবানির মৌসুমে গ্রাম থেকে শহরের বাড়ি পর্যন্ত এর বিস্তৃতি ঘটে। একটি গরু প্রক্রিয়া করতে প্রায় দুই থেকে তিনটি গুঁড়ির প্রয়োজন হয়ে থাকে। তাইতো কোরবানী দাতারা আগে ভাগেই কিনছেন এ অনুসঙ্গটি।

সাধারণত এলাকার স’ মিলগুলোতে গাছের গুঁড়ি করাতে ফেলে ছোট ছোট গোলাকৃতির টুকরো তৈরি করে এটি বানানো হয়। এলাকাভেদে এর বিভিন্ন নাম আছে। কোথাও এটাকে বলে খাইট্টা, কোথাও আবার বলে খটিয়া, কাইটে, গুঁড়ি, শপার, হাইজ্যা ইত্যাদি। তবে নাম যাই হোক এটি তৈরী করছেন বিভিন্ন স মিল মালিকরা। প্রতিটি সাধারণ মানের গুঁড়ি বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকায়। এরসঙ্গে আরও আছে ১০০ থেকে ১৫০ টাকার প্রসেসিং চার্জ। তবে, গুঁড়ির ওজনের ওপর এই দাম নির্ভর করে। বড় আকারের গুঁড়ির দাম প্রায় ১৫০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।

ছাতিয়ানের আদম আলী জানান, তার স’ মিলে সারাবছরই এই গুঁড়ি বিক্রি হয়। পেশাদার কসাইরা তার কাছ থেকে গুঁড়ি নিয়ে থাকেন। ঈদুল আজহা উপলক্ষে তার স’ মিলে তিনি প্রায় পাঁচশ’র বেশি ‘খাইট্টা’ তৈরি করেন। প্রায় পুরো শহরের চাহিদা তিনিই মেটান।

গাংনীর স’ মিল মালিক জুলহাক জানান, শহরের বড় বাজারে তার স’ মিলের গুঁড়ি পাওয়া যাচ্ছে। তিনি প্রায় ৩০০টি গুঁড়ি তৈরি করেছেন। এর মধ্যে প্রায় ২০০টি বিক্রি করে ফেলেছেন। আরো কয়েকজন কোরবানী দাতা ও কসাই খাইট্টার অর্ডার দিয়েছে।

বামন্দীর বাবু কাজী জানান, এবার গুঁড়ির দাম দ্বিগুণ হয়েছে। গতবার যে গুঁড়ি ৩০০ থেকে ৩৫০ টাকায় কেনা হয়েছিল, এবার সেটা ৪৫০ থেকে ৮০০ টাকা হয়েছে। তিনি দুটি কাঠের গুঁড়ি কিনেছেন।

কুঞ্জনগরের আকাশ জানান, তিনভাগে কোরবানী করছেন। নিজেরাই মাংস কাটবেন তাই দুটি খাইট্টা কিনেছেন। তবে গেল বারের চেয়ে দাম একটু বেশি।
মৌসুমি কসাই কুঞ্জনগরের আজিজুল, জালালসহ কয়েকজন জানান, তারা প্রতিবছরই ঢাকাতে কোরবানীর মাংস কাটার কাজে যান। এবারও যাবেন। তাই চারটি খাইট্টা কিনেছেন।

জোড়পুকুরিয়া এলাকার হাবিব জানান, চার জনের একটি দল করেছেন অন্যের কোরবানির জবাই করা পশু কেটে মাংস প্রক্রিয়া করতে। তিনিও এসেছেন কাঠের গুঁড়ি কিনতে ভাই ভাই স’ মিলে। এ কাজে তারা তাদের নিজস্ব কাঠের গুঁড়ি ব্যবহার করেন। গরুর মালিকরা অনেক সময় গুঁড়ি সরবরাহ করে থাকেন। কিন্তু, তাতে ভাল কাজ হয় না। তিনি ১৫০০ টাকা দিয়ে একটি গুঁড়ি কিনলেন। তিনি জানান, একটি গরু কেটে মাংস প্রক্রিয়া করে তিনি ৪৫০০ টাকা থেকে ৫৫০০ টাকা পর্যন্ত নেন। ইতোমধ্যে দুটি গরুর কাজ পেয়েছেন তিনি।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২১ জুন ২০২৩

Tags: মেহেরপুর নিউজ
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

দৌলতপুরে কুখ্যাত মাদক ব্যবসায়ী ল্যাংড়া ফারুক আটক

Next Post

দৌলতপুরে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

Related Posts

কুষ্টিয়ায় সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে প্রশিক্ষণ
স্থানীয় খবর

কুষ্টিয়ায় সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে প্রশিক্ষণ

ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন
স্থানীয় খবর

ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন

কলাপাড়ায় নবান্ন উৎসব উদযাপন
স্থানীয় খবর

কলাপাড়ায় নবান্ন উৎসব উদযাপন

Next Post
দৌলতপুরে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

দৌলতপুরে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে প্রশিক্ষণ

কুষ্টিয়ায় সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে প্রশিক্ষণ

ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন

ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন

কলাপাড়ায় নবান্ন উৎসব উদযাপন

কলাপাড়ায় নবান্ন উৎসব উদযাপন

কোটালীপাড়ায় আড়াই বছর পর আওয়ামী লীগের কার্যালয় খুলে নেতা কর্মীদের উল্লাস

কোটালীপাড়ায় আড়াই বছর পর আওয়ামী লীগের কার্যালয় খুলে নেতা কর্মীদের উল্লাস

পায়রা বন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

পায়রা বন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist