Saturday, 14 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

মইজ্জ্যারটেক পশুর হাট ক্ষতির আশঙ্কা

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Thursday, 22 June, 2023.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
মইজ্জ্যারটেক পশুর হাট ক্ষতির আশঙ্কা
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

জে. জাহেদ, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পশুর হাট প্রশাসনের পক্ষ থেকে শুধুমাত্র দুই দিন বসানোর কথা উল্লেখ থাকলেও নিয়ম ভেঙে তা ১০ দিন কোরবানির পশুর হাট বসানোর আশঙ্কা প্রকাশ করেছেন পার্শ্বস্থ অন্যান্য বাজারের ইজারাদারগণ।

এ বিষয়ে প্রতিকার চেয়ে ইতোপূর্বে চট্টগ্রাম জেলা প্রশাসক ও কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত আবেদন জানিয়েছেন ফকিরনীরহাট বাজারের ইজারাদার মো. ওসমান গণি।

খোঁজ নিয়ে জানা গেছে, ঈদের ১০ দিন আগে থেকেই হাট শুরু করেন মইজ্জ্যারটেক ইজারাদার। যদিও শুধুমাত্র দুদিন পশুর হাট বসানোর কথা বলেছেন উপজেলা প্রশাসন।
এছাড়াও অস্থায়ী হাটের নির্ধারিত সীমানা ছাড়িয়ে সিডিএ আবাসিক মাঠেও হাট বসানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। হাটের ইজারাদার ১০ দিন ব্যাপী মইজ্জ্যারটেক গরু-ছাগলের বাজার বসবে বলে বিজ্ঞপ্তি, ব্যানার ও তোরণ নির্মাণ করেছেন মহাসড়কে।

স্থানীয়রা বলেছেন, দীর্ঘ সময় ধরে হাটের প্রস্তুতি নেওয়া ও নির্ধারিত সময়ের আগেই হাটে পশু চলে আসায় সংশ্লিষ্ট এলাকায় যানজট তৈরি হয়েছে। ইজারাদাররা সবাই প্রভাবশালী ও ক্ষমতাসীন দলের নেতাকর্মী হওয়ায় এ নিয়ে কেউ কোনো কথা বলতে পারেন না। তবে ইজারাদারদের দাবি, তাঁরা যাকে ম্যানেজ করতে হয় তাকে ম্যানেজ করেই এসব একচেটিয়া কার্যক্রম চালাচ্ছেন।

ইজারাদারের একজন মো. ইসমাইল জানান, ‘আমরা দুই মাস আগে থেকে কাজ শুরু করেছি। আমাদের আরও একটি হাট রয়েছে কলেজ বাজারে। ১০ দিন যাবত বাজার বসবে। প্রশাসনের পক্ষ থেকে ১০ দিনের হাটের অনুমতি পেয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, হা আমরা ১০ দিনের অনুমতি পেয়েছি।’ কিন্তু কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে যে ইজারা দরপত্র প্রকাশ হয়েছে, তাতে স্পষ্ট লিখা রয়েছে মইজ্জ্যারটেক পশুর হাট বসবে ২ দিন। যার সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৯৮ লাখ ৭৫ হাজার ২০৮ টাকা।

ফকিরনীরহাট পশুর হাটের ইজারাদার মো. ওসমান গণি ডিসির কাছে দেয়া তাঁর লিখিত আবেদন অনুযায়ি বলেন, ‘ভ্যাট আয়করসহ সর্ব মোট ৯৬ লাখ টাকা দিয়ে ফকিরনীরহাট বাজার ইজারা পেয়েছি। ঈদ-উল-আযহা উপলক্ষে ২৫ ও ২৮ জুন ফকিরনীরহাট বাজার বসবে। উক্ত দুই দিন মইজ্জ্যারটেক গরু ছাগলের হাটে বেচাকেনা বন্ধ না রাখলে আমি আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্থ হওয়ার আশঙ্কা করছি। কেননা, মইজ্জ্যারটেক হাট শুধু ২ দিন বসার কথা উল্লেখ রয়েছে। তা যদি ১০ দিন বসে তাহলে দরপত্র বিরোধী হবে।’

এ প্রসঙ্গে কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার মো. মামুনুর রশীদ (গণমাধ্যম) বলেন,‘পূর্বের মতো নিয়ম অনুসারে পশুর হাট বসবে। এর বাইরে হাট বসানোর সুযোগ নেই। দরপত্রে দুই দিন কুরবানির পশুর হাট বসবে লিখা রয়েছে তা সত্য। সীমানার বাইরে হাট বসানোসহ নিয়ম ভাঙার যে অভিযোগগুলো আসছে তা খতিয়ে দেখা হবে।’

দৈনিক দেশতথ্য// এইচ//

Tags: মইজ্জ্যারটেক পশুর হাট ক্ষতির আশঙ্কা
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

মনপুরা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিদায় সংবর্ধনা

Next Post

মনপুরা বৃক্ষ রোপন কর্মসূচী পালন

Related Posts

শ্রমিকের মজুরি না বাড়িয়ে পোশাকশিল্পের উন্নয়ন কতটা অর্থবহ
জাতীয় খবর

শ্রমিকের মজুরি না বাড়িয়ে পোশাকশিল্পের উন্নয়ন কতটা অর্থবহ

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
জাতীয় খবর

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন তিন বিশ্বনেতা, আলোচনার বিষয় কী?
প্রধান খবর

চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন তিন বিশ্বনেতা, আলোচনার বিষয় কী?

Next Post
মনপুরা বৃক্ষ রোপন কর্মসূচী পালন

মনপুরা বৃক্ষ রোপন কর্মসূচী পালন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

শ্রমিকের মজুরি না বাড়িয়ে পোশাকশিল্পের উন্নয়ন কতটা অর্থবহ

শ্রমিকের মজুরি না বাড়িয়ে পোশাকশিল্পের উন্নয়ন কতটা অর্থবহ

পুরোনো হিন্দি গানের সুরে মুগ্ধ আইসিসিবি হেরিটেজের অতিথিরা

পুরোনো হিন্দি গানের সুরে মুগ্ধ আইসিসিবি হেরিটেজের অতিথিরা

গৌরী খানের কঠোর নিয়মে কোণঠাসা শাহরুখ!

গৌরী খানের কঠোর নিয়মে কোণঠাসা শাহরুখ!

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

চ্যাটে না ঢুকেই মেসেজ পড়ার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

চ্যাটে না ঢুকেই মেসেজ পড়ার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist