Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কোটালীপাড়ায় শিক্ষক দম্পতি নিখোঁজ

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Friday, 23 June, 2023.
in শিক্ষা
Reading Time: 1 min read
0
কোটালীপাড়ায় শিক্ষক দম্পতি নিখোঁজ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় খোকন চন্দ্র রায় (৫৫) ও শিখা রানী রায় (৪৫) নামে এক শিক্ষক দম্পতি ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে।

এই শিক্ষক দম্পতির সহকর্মীরা ১০দিন ধরে বিভিন্ন স্থানে খোঁজখবর নিয়েও তাদের কোন সন্ধান করতে পারেনি।

নিখোঁজ শিক্ষক খোকন চন্দ্র রায় উপজেলার ১২৭ নং গজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অপরদিকে খোকন চন্দ্র রায়ের স্ত্রী শিখা রানী রায় একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
জানাগেছে, গত ৮জুন খোকন চন্দ্র রায় ও তার স্ত্রী শিখা রানী রায় বিদ্যালয়টিতে উপস্থিত হয়ে প্রতিদিনের মতো শিক্ষার্থীদেরকে পাঠদান করায়। এরপর এই শিক্ষক দম্পতি ওই দিনই ৩দিনের ছুটি চেয়ে ( ১১,১২,১৩ জুন) বিদ্যালয়টিতে একটি আবেদন জমা দেয়। ১৪ জুন এই শিক্ষক দম্পতির বিদ্যালয়টিতে উপস্থিত হওয়ার কথা থাকলেও ২০জুন পর্যন্ত তারা কর্মস্থলে যোগদান করেনি।
আজ শুক্রবার (২৩জুন) উপজেলার গজালিয়া গ্রামে এই শিক্ষক দম্পতির বাড়িতে গিয়েও তাদের পাওয়া যায়নি। শিক্ষক খোকন চন্দ্র রায় ও তার স্ত্রী শিখা রানী রায় নিখোঁজ থাকার কথা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এলাকার সুদি মহাজনদের চাপের মুখে শিক্ষক খোকন চন্দ্র রায় ও তার স্ত্রী শিখা রানী রায় তাদের কর্মস্থল ছেড়ে পালিয়ে যেতে পারে বলে এই শিক্ষক দম্পতির সহকর্মীরা জানিয়েছেন।
খোঁজ নিয়ে জানাগেছে, এই শিক্ষক দম্পতি উপজেলার ঘাঘর বাজারের কাপড় ও মুদি ব্যবসায়ী পূর্ণ চন্দ্র সাহা, ধারাবাশাইল বাজারের মুদি ব্যবসায়ী পুলীন হালদার, কাপড় ব্যবসায়ী লিটন রায়, ভেন্নাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কেশব গাইন, পিঞ্জুরী গ্রামের বাদল দের কাছ থেকে চড়া সুদে টাকা নিয়ে ছিলেন। এই সুদি মহাজনদের সুদের টাকা দিতে প্রতিমাসে খোকন চন্দ্র রায় ও তার স্ত্রী শিখা রানী রায়ের হিমশিম খেতে হতো।
অপরদিকে এই শিক্ষক দম্পতির ৪টি কন্যা ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করার কারণে প্রতি মাসেই এদের ধারদেনা করে চলতে হতো। বর্তমানে এই শিক্ষক দম্পতির ৪ কন্যাদেরও খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন খোকন চন্দ্র রায়ের সহকর্মী ভূদেব চন্দ্র বালা।
তিনি বলেন, আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোকন চন্দ্র রায় ও তার স্ত্রী সহকারী শিক্ষক শিখা রানী রায় ৩দিনের ছুটি নিয়ে ছিলেন। গত ১৪জুন তাদের ছুটি শেষ হয়েছে। কিন্তু তাদের ছুটি শেষ হওয়ার পরেও তারা তাদের কর্মস্থলে যোগদান করেনি। বিষয়টি আমরা উপজেলা সহকারী শিক্ষা অফিসার ইউছুব আলী খান স্যারকে জানিয়েছি।
বিদ্যালয়টির সহকারী শিক্ষক অমূল্য রতন হালদার বলেন, আমাদের প্রধান শিক্ষক খোকন চন্দ্র রায় অনেক ব্যক্তির কাছ থেকে চড়া সুদে টাকা এনেছিলেন। যাদের কাছ থেকে টাকা এনেছিলেন তারা প্রায়ই টাকার জন্য প্রধান শিক্ষক খোকন চন্দ্র রায়কে চাপ দিতেন। এই চাপের কারণে তিনি পালিয়ে থাকতে পারেন।
টাকা পাওয়ার কথা স্বীকার করে ঘাঘর বাজারের কাপড় ও মুদি ব্যবসায়ী পূর্ণ চন্দ্র সাহা বলেন, শিক্ষক খোকন চন্দ্র রায়ের কাছে আমি টাকা পাই। তবে তাকে টাকার জন্য কখনো চাপ দেয়নি। কত টাকা পাওনা আছে এমন প্রশ্নে করা হলে তিনি কোন প্রকার উত্তর দিতে রাজি হয়নি।
খোকন চন্দ্র রায়ের কাকাতো ভাই পূর্বাপাড়া গ্রামের স্কুল শিক্ষক সোমনাথ রায় বলেন, খোকন চন্দ্র রায় আমাদের বংশীয় কাকা মৃত যোগেন্দ্রনাথ রায়ের একমাত্র পুত্র। সে প্রায় ৩০বছর আগে বাড়ির জায়গা জমি বিক্রি করে কান্দি ইউনিয়নের গজালিয়া গ্রামে বাড়ি করেছে। তার সাথে আমাদের তেমন যোগাযোগ নেই। তার নিখোঁজ থাকার কথাও আমাদের জানা নেই।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার ইউছুব আলী খান বলেন, শিক্ষক খোকন চন্দ্র রায় ও তার স্ত্রী শিখা রানী রায় বিদ্যালয়ে অনুপস্থিত থাকার কথাটি ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভূদেব চন্দ্র বালা মৌখিক ভাবে আমাকে জানিয়েছেন। আমি বিষয়টি জানার পরে আমার উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি।
উপজেলা শিক্ষা অফিসার আমজাদ হোসেন বলেন, শিক্ষক খোকন চন্দ্র রায় ও তার স্ত্রী শিখা রানী রায় কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে তাদের বেতন সাময়িক ভাবে স্থগিত করা হয়েছে। এভাবে ৬০দিন অনুপস্থিত থাকলে তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
কোটালীপাড়া থানার ওসি মোঃ জিল্লুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। আমি জেনে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।

দৈনিক দেশতথ্য// এইচ//

Tags: কোটালীপাড়ায় শিক্ষক দম্পতি নিখোঁজ
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

মধুপুরে ব্লাড সোসাইটির সভা অনুষ্ঠিত

Next Post

কালিগঞ্জে সুজন’র প্রস্তুতি সভা

Related Posts

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি
শিক্ষা

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ
শিক্ষা

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১
শিক্ষা

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

Next Post
কালিগঞ্জে সুজন’র প্রস্তুতি সভা

কালিগঞ্জে সুজন'র প্রস্তুতি সভা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist