Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

৩ মাস পর ক্ষমতায় বসবেন নবনির্বাচিত সিসিক মেয়র

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Saturday, 24 June, 2023.
in জাতীয় খবর
Reading Time: 1 min read
0
৩ মাস পর ক্ষমতায় বসবেন নবনির্বাচিত সিসিক মেয়র
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

সিলেট অফিস:
সিলেট সিটি করপোরেশন নির্বাচন শেষ হয়েছে। তবে সহসাই সিটি মেয়রের দায়িত্ব পাচ্ছেন না নতুন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। তাকে অপেক্ষা করতে হবে আরও ৩ মাস। এরপর তিনি চেয়ারের মালিক হবেন। তার পূর্ব পর্যন্ত বর্তমান পরিষদের হাতেই থাকছে ক্ষমতা। এবং মেয়র হিসেবে থাকছেন বর্তমান মেয়র ও বিএনপি’র কেন্দ্রীয় নেতা আরিফুল হক চৌধুরী।তিনি নির্ধারিত সময়ে দায়িত্ব হস্তান্তর করবেন। আর এই সময় তিনি সিলেটের উন্নয়ন কাজ পরিচালনা করে যাবেন।

সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. বদরুল হক জানিয়েছেন, সিলেট সিটি করপোরেশনের বর্তমান পরিষদ নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত দায়িত্ব পালন করবে। এরপর নতুন পরিষদের কাছে দায়িত্ব হস্তান্তর করবে।
এদিকে, সিলেট সিটি করপোরেশনের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী এবারের সিলেট সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেননি। এ কারণে তাকে পদত্যাগ করতে হয়নি। তিনি সিটি মেয়রের দায়িত্ব পালন করছেন। এখনো সিলেট সিটি করপোরেশনের বেশকিছু উন্নয়ন কাজ চলমান রয়েছে।

সিটি নির্বাচনের জন্য কিছু কাজ বন্ধ ছিল। নতুন কিছু প্রকল্পের কাজ শুরু হবে। এই সব কাজ মেয়র আরিফুল হক চৌধুরীর উন্নয়ন পরিকল্পনায় শুরু করা হয়েছিল। ফলে মেয়র আরিফুল হক চৌধুরী মেয়র থাকতে থাকতেই এসব কাজ শেষ করা হবে। বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, ‘সিলেট সিটি করপোরেশনে বিগত ১০ বছরে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। যারা উন্নয়ন নিয়ে বিতর্ক করেন তারা হয়তো চোখে দেখেন না। এই নগর আমাদের সবার। সুতরাং উন্নয়নের ভাগিদার সবাই। আমি দল মতের ঊর্ধ্বে উঠে নগরের উন্নয়ন কাজ করেছি। এখনো করছি। ভবিষ্যতেও নগরবাসীর প্রয়োজনে পাশে থাকবো।’

তিনি জানান, ‘২০১৮ সালে প্রথম সিলেট সিটি করপোরেশনের নির্বাচিত পরিষদের প্রথম বৈঠক হয়েছিল নভেম্বরের প্রথম সপ্তাহে। এ কারণে আমরা নির্ধারিত সময়েই দায়িত্ব হস্তান্তর করবো।’ সিলেট সিটি করপোরেশনের যাত্রা শুরু হয়েছিল ২০০১ সালের ৩১শে জুলাই। তখন পৌরসভা থেকে সিটিতে রূপান্তর করা হয় এ শহর। এরপর পৌরসভার পরিষদই সিটির দু’বছর দায়িত্ব পালন করেছিল। ভারপ্রাপ্ত মেয়র হয়েছিলেন তখন পৌর চেয়ারম্যান বদরউদ্দিন আহমদ কামরান। এরপর ২০০৩ সালে প্রথম সিটি নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছিলেন বদরউদ্দিন আহমদ কামরান। ২০০৮ সালে সিটি নির্বাচনে কারাগারে থেকেও নির্বাচিত হন বদর উদ্দিন আহমদ।

পরবর্তীতে ২০১৩ সালে সিটি করপোরেশন নির্বাচনে মেয়র হন বিএনপি’র কেন্দ্রীয় নেতা আরিফুল হক চৌধুরী। ২০১৮ সালে দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে তিনি জয়লাভ করেন। সর্বশেষ গত বুধবারের সিটি নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি স্মার্ট সিটির ঘোষণা দিয়ে এবার নির্বাচনে জয়লাভ করেন।

নির্বাচিত হয়ে সংবাদ সম্মেলনে আনোয়ারুজ্জামান জানিয়েছেন, ‘ক্লিন, গ্রিন ও স্মার্ট সিলেট নির্মাণে আমি যে প্রতিজ্ঞা করেছি মানুষ সেটা বিশ্বাস করেছেন, আর এ কারণেই আমাকে ভোট দিয়েছেন।’ তিনি বলেন, ‘মানুষের যে প্রত্যাশা সে প্রত্যাশা পূরণে আমার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো। আমার লক্ষ্য নগরীর পানি নিষ্কাশন। একটু বৃষ্টি হলেই শহর পানিতে ডুবে যায়, বাড়িঘরে পানি ঢুকে যায়। সংশ্লিষ্ট বিষয় নিয়ে যারা কাজ করেন তাদের সঙ্গে কথা বলে মাস্টার প্ল্যান করে এই সমস্যার সমাধান করা হবে। এটাই প্রথম চ্যালেঞ্জ।’

দৈনিক দেশতথ্য// এইচ//

Tags: ৩ মাস পর ক্ষমতায় বসবেন নবনির্বাচিত সিসিক মেয়র
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

২০ মণ ওজনের সম্রাটকে নিয়ে ব্যাপক কৌতুহল

Next Post

দক্ষিণ সুরমায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত

Related Posts

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক
জাতীয় খবর

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
জাতীয় খবর

জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ
জাতীয় খবর

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

Next Post
দক্ষিণ সুরমায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত

দক্ষিণ সুরমায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত

Discussion about this post

সর্বশেষ সংবাদ

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist