Wednesday, 11 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কমলগঞ্জে অপরিকল্পিত ড্রেনে:পানিবন্দি হাজারো মানুষ

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Wednesday, 5 July, 2023.
in জাতীয় খবর
Reading Time: 1 min read
0
কমলগঞ্জে অপরিকল্পিত ড্রেনে:পানিবন্দি হাজারো মানুষ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জে মঙ্গলবার দিবাগত রাত থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে উপজেলার নিন্মাঞ্চল পানিতে তলিয়ে গেছে।

এদিকে কমলগঞ্জ পৌরসভার নতুন নির্মিত নালার মুখ ধলাই নদীর সাথে যুক্ত করার কারনে নালা দিয়ে পানি প্রবেশ করে কমলগঞ্জ পৌরসভার ২, ৫ ও ৬ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঢলের পানি প্রবেশ করছে। পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে ৩টি ওয়ার্ডে প্রায় ২০০টি পরিবার ও ১০টি দোকানপাট। তাদের বসত ঘর ও দোকানে ইতিমধ্যে পানি প্রবেশ করতে শুরু করেছে। আকষ্কিক পানি বৃদ্ধি পাওয়ার কারনে পরিবারের মানুষজন দূভোর্গে পড়েছেন। সন্ধ্যা ৬টা থেকে পানি কমতে শুরু করছে বলে জানান পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো. জাবেদ ইকবাল।

বুধবার(৫ জুলাই) বিকালে কমলগঞ্জে সরেজমিনে দেখা যায়, ভারি বর্ষনের কারণে ধলাই নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পৌরসভার ভেতর ধলাই নদীর পুরাতন সেতু সংলগ্ন এলাকার নালা দিয়ে নদীর পানি প্রবেশ করে পৌর এলাকার চন্ডিপুর, উত্তর আলেপুর, পানিশালাসহ চারটি গ্রামসহ সড়ক, কমলগঞ্জ থানা, ডাকঘর, কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও আশপাশের বাড়ি ঘর নিমজ্জিত রয়েছে। এছাড়া ভারী বর্ষনের পানি বৃদ্ধি পেয়ে উপজেলার নিন্মাঞ্চলের পতনউষার, আলীনগর, আদমপুর ও মাধবপুর এলাকার আউশ ফসলী জমি পানিতে তলিয়ে গেছে।

পানিবন্দী মানুষেরা জানান, সম্প্রতি অপরিকল্পিতভাবে পৌরসভার ভেতর দিয়ে নালা করা হয়েছে। এই নালা দিয়ে ধলাই নদীর পানি প্রবেশ করে আমরা পানিবন্দী হয়ে পড়েছি। নালার মধ্যে সুইস গেইট না দিলে নদীর পানি বাড়লেও আমরা পানি বন্দী হয়ে যাবো।

কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ বলেন, ধলাই নদীর পানি বৃদ্ধি পেয়ে পৌরসভার ৩টি ওয়ার্ডে পানি প্রবেশ করে বেশ কিছু পরিবার পানি বন্দী হয়ে পড়েছে। আমরা তাদেরকে পৌরসভার পক্ষ থেকে শুকনা খাবার বিতরণ করছি।

পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজারের কমলগঞ্জের পর্যবেক্ষক সাকিব হোসেন ধলাই নদের পানি বৃদ্ধির সত্যতা নিশ্চিত করে বলেন, বৃষ্টি না হলে সন্ধ্যা থেকে নদীর পানি কমে আসতো। তবে উজানে ভারতীয় পাহাড়ি এলাকায় বৃষ্টি না কমলে ধলাই নদীর পানি বৃদ্ধি হওয়ার আশংকা রয়েছে বলে তিনি জানান।

এছাড়া ভানুগাছ রেল সেতু এলাকায় ধলাই নদীর পানি এখন বিপদ সীমা অতিক্রম করেনি। তবে উজানে ভারতীয় পাহাড়ি এলাকায় বৃষ্টি না কমলে ধলাই নদীর পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশংকা রয়েছে বলে জানা যায়।

ঘটনাস্থল পর্যবক্ষনে আসা পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো. জাবেদ ইকবাল বলেন, বন্যা পুনর্বাসন ও সতর্কীকরণ তথ্য অনুযায়ী উজানে ভারতীয় পাহাড়ি এলাকায় প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনায় কমলগঞ্জে ধলাই নদীর পানি বেড়ে বিপদ সীমা অতিক্রম করতে পারে। এজন্য পানি উন্নয়ন বোর্ড, জেলা, পৌরসভা ও উপজেলার প্রশাসনের উদ্যোগে সকল প্রকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কমলগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রইছ আল রেজুয়ান বলেন, পানিবন্দী পরিবারের তালিকা করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে শুকনো খাবার বিতরণ করা হবে।

দৈনিক দেশতথ্য// এইচ//

Tags: কমলগঞ্জে অপরিকল্পিত ড্রেনে:পানিবন্দি হাজারো মানুষ
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

পাইকগাছায় অস্ত্রসহ ৪ ডাকাত আটক

Next Post

হাসপাতালে ফারাজ করিম চৌধুরী

Related Posts

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক
জাতীয় খবর

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় খবর

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

এসএস পাওয়ারের একমাত্র গ্রাহক লিয়ানেক্স এবার রামপালের দৌড়ে
জাতীয় খবর

এসএস পাওয়ারের একমাত্র গ্রাহক লিয়ানেক্স এবার রামপালের দৌড়ে

Next Post
হাসপাতালে ফারাজ করিম চৌধুরী

হাসপাতালে ফারাজ করিম চৌধুরী

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist