Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

স্কুলের শ্রেণিকক্ষ পর্যটকদের ভাড়া দিচ্ছেন শিক্ষকরা

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Monday, 10 July, 2023.
in জাতীয় খবর
Reading Time: 1 min read
0
স্কুলের শ্রেণিকক্ষ পর্যটকদের ভাড়া দিচ্ছেন শিক্ষকরা
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

গোফরান পলাশ, কলাপাড়া: কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ গেস্ট হাউজ বানিয়ে পর্যটকদের কাছে নিয়মিত ভাড়া দিচ্ছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

আর সেই গেস্ট হাউজের নাম দেওয়া হয়েছে ‘কুয়াকাটা বি.বি গেস্ট হাউজ’। দীর্ঘদিন যাবত এমন অবস্থা চললেও জানে না উপজেলা প্রশাসন কিংবা শিক্ষা বিভাগ এমনটাই দাবি তাদের।

জানা যায়, কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ে ৯ শতাধিক শিক্ষার্থী রয়েছে। এসব শিক্ষার্থীদের কাছ থেকে ভর্তি ফি বাবদ প্রকারভেদে ১ হাজার থেকে দেড় হাজার টাকা করে নেয়া হচ্ছে। অর্ধ বার্ষিক ও বার্ষিক পরিক্ষার সময় নেয়া হচ্ছে দেড় থেকে দুই হাজার টাকা করে। বিদ্যুৎ বিল, ইন্টারনেট বিল, মসজিদ চাঁদা, কোচিং ফি, বেতন সহ বিভিন্ন খাত দেখিয়ে এসব টাকা নেওয়া হচ্ছে। প্রতি বছর লাখ লাখ টাকা ছাত্র ছাত্রীদের কাছ থেকে নেওয়া হলেও এর কোন সঠিক হিসাব নেই স্কুল কর্তৃপক্ষের কাছে। কোন খাতে ব্যয় করা হচ্ছে এসব টাকা তা জানেন না স্কুল পরিচালনা কমিটি। এরপরও গত কয়েক বছর ধরে নিয়মনীতি অনুসরণ না করেই বিদ্যালয়ের দু’টি ভবনের একটিকে গেস্ট হাউজ বানিয়ে নিয়মিত পর্যটকদের কাছে ভাড়া দেওয়া হচ্ছে। আর পদ্মা সেতু চালু হওয়ার পর কুয়াকাটায় পর্যটকদের উপস্থিতি বৃদ্ধি পাওয়ায় ভাড়াও হচ্ছে নিয়মিত। তবে এ গেস্ট হাউজের ভাড়া কোথায় যাচ্ছে কিংবা কে কি খাতে ব্যয় করছেন এর সঠিক কোনো হিসাব নেই।

বিষয়টি নিয়ে রোববার (৯ জুলাই) রাতে কুয়াকাটা পৌর ছাত্রলীগের ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি সৈয়দ মোহাম্মদ কাওছার ও পৌর কৃষকলীগের নেতা তুহিন দেওয়ান তাদের ফেসবুক অ্যাকাউন্টে বেশ কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করেছেন। এরপর সোমবার সকালে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন সরেজমিনে বিদ্যালয় পরিদর্শনে যান এবং তাৎক্ষণিক তিনি বিবি গেস্ট হাউসের সাইনবোর্ড খুলে ফেলেন। রুমে থাকা খাট, ফার্নিচার অপসারণ করে ওই গেস্ট হাউস বন্ধ করে দেন।

স্থানীয়রা জানান, গত কয়েক বছর আগে বঙ্গবন্ধু বিদ্যালয়ের একটি টিন শেড ভবনে প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান নার্সারি স্কুল খোলেন। পরে অভিভাবক ও স্থানীয়দের চাপের মুখে গত দুই বছর হলো বন্ধ করা হয় ওই নার্সারি স্কুলটি।

এদিকে কুয়াকাটা বঙ্গবন্ধু স্কুলের বেশির ভাগ শিক্ষার্থীদের অভিভাবক জেলে ও দিন মজুর শ্রেণির। এসব অভিভাবকরা স্কুলের ধার্যকৃত অতিরিক্ত ফি দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক অভিভাবক জানান, এই স্কুলে লেখাপড়ার খরচ প্রাইভেট স্কুলের চেয়ে কোন অংশে কম নয়। তাদের অভিযোগ স্কুলটি এখন ব্যবসা প্রতিষ্ঠানে পরিনত হয়েছে।

কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. খলিলুর রহমান সাংবাদিকদের বলেন, মূলত বিভিন্ন সময় শিক্ষা বিভাগ থেকে অনেক কর্মকর্তারা কুয়াকাটায় আসেন, তাদের জন্য অনেক সময় রুম পাওয়া যায় না। তাই গেস্ট হাউজ হিসেবে কয়েকটি রুম করা হয়েছে। এগুলো কখনো সাধারণ মানুষের কাছে ভাড়া দেওয়া হয় না।
তার দাবি, বিদ্যালয়টির মোট চারটি কক্ষকে গেস্ট হাউজ বানানো হয়েছে। যার দু’টি কক্ষের একটিতে গণিত শিক্ষক এবং একটিতে ইংরেজি শিক্ষক নিয়মিত থাকছেন এবং দুটি কক্ষ অতিথিরা এলে থাকেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন বলেন, বিষয়টি গতকাল জানতে পেরেছি। সোমবার সকালে সরেজমিনে গিয়ে বিবি গেস্ট হাউস বন্ধ করে দেয়া হয়েছে। স্কুল পরিচালনা কমিটির সভাপতিকে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

দৈনিক দেশতথ্য// এইচ//

Tags: স্কুলের শ্রেণিকক্ষ পর্যটকদের ভাড়া দিচ্ছেন শিক্ষকরা
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে সংঘর্ষ, নিহত ৩

Next Post

ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শাহ আলম

Related Posts

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক
জাতীয় খবর

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় খবর

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

এসএস পাওয়ারের একমাত্র গ্রাহক লিয়ানেক্স এবার রামপালের দৌড়ে
জাতীয় খবর

এসএস পাওয়ারের একমাত্র গ্রাহক লিয়ানেক্স এবার রামপালের দৌড়ে

Next Post
ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শাহ আলম

ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শাহ আলম

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist